ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী


বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার বুটেক্স-এ আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইসিটিএসই-২০২৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখতে এবং আগামীতে এই খাতে বিশ্বে নেতৃত্ব দিতে হলে ব্যাপক গবেষণা এবং উদ্ভাবনের ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ মন্তব্য করেছেন।

তিনি একই সঙ্গে তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই অভিযোজনের আহ্বান জানান।

আরও পড়ুন: জুলাই হত্যাচেষ্টার মামলায় দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ড

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইসিটিএসই-২০২৬)’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক এবং টেক্সটাইল খাত হচ্ছে রক্ত সঞ্চালনের মতো প্রধান চালিকাশক্তি। এই খাতে প্রায় ৬০ লাখ শ্রমিক নিয়োজিত, যার বড় অংশই নারী।’

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও কাঁচামালের ওপর আমাদের এখনো নির্ভর করতে হয়। এই নির্ভরতা কমিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষেত্রে, বিশেষ করে চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণার মাধ্যমে নতুন পথ খুঁজতে হবে।

মন্ত্রী বলেন, ‘ডিজিটালাইজেশন বা এআই আমাদের পোশাক খাতের কর্মসংস্থান কেড়ে নেবে না। বরং এটি পণ্যের গুণগত মান উন্নয়ন, সৃজনশীল ডিজাইন তৈরি, বৈশ্বিক বিপণনে আমাদের সৃজনশীল আইডিয়া দিয়ে সহায়তা করবে।’

আরও পড়ুন: ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশে পরিবেশবান্ধব ‘গ্রিন টেক্সটাইল’ এবং রিসাইক্লিং (পুনর্ব্যবহার) ব্যবস্থা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রাচীন আমলের ঢাকার বিখ্যাত মসলিন কাপড়ের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমাদের সেই সোনালী অতীতকে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, পরিবেশ দূষণ রক্ষায় সিনথেটিক বা পলিথিন ব্যাগের পরিবর্তে বায়োডিগ্রেডেবল বা পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

শিক্ষামন্ত্রী বুটেক্স-এর ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, ২০০৬ সালে কলেজ থেকে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। আজ এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কেবল চাকরিজীবী নয়, বরং অনেকেই সফল উদ্যোক্তা এবং শিল্পপতি হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

আরও পড়ুন: এমপিদের জন্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিল উত্থাপনের দিকনির্দেশনা সুপারিশ

এছাড়া টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা বিসিএস, পুলিশ প্রশাসন এবং রাজনীতিতেও সফলভাবে যুক্ত হচ্ছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও আধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে টেক্সটাইল শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উত্থাপিত বিভিন্ন যৌক্তিক দাবি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের উন্নয়নে সরকার সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা প্রদান করবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস-এর উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেক্সটাইল বিজ্ঞানী মাইকেল কোকেন।

আরও পড়ুন: দুর্গম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির সতর্ক নজরদারি

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আহসান হাবিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশ-বিদেশের গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্স-এর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর শুভ উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টে নতুন দুই রুটে চলবে ঢাকা-পাবনা ট্রেন: রেলমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


আগস্টে নতুন দুই রুটে চলবে ঢাকা-পাবনা ট্রেন: রেলমন্ত্রী

চলতি বছরের আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চলতি বছরের আগস্টে দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল চালু হবে। পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেনের চলাচল শুরু হবে। ইতিমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং খুব দ্রুতই কোচ আসছে।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে যেসব কার্যক্রম থাকে, সেটি ইতিমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি এবং ডিপিপি প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অপেক্ষাকৃত সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। বিশেষ শ্রেণিকে বাদ দিয়ে কেবল জনস্বার্থের ভিত্তিতে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত দেশের মধ্যে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

এ সময় পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এমপি রায়হান সিরাজী

বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি, যা হতাশাজনক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি, যা হতাশাজনক

রংপুর-১ আসনের সংসদ সদস্য ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব রায়হান সিরাজী মন্তব্য করেছেন যে, প্রতিবছর তিস্তা নদীর ভাঙনে শত শত পরিবার তাদের বাড়িঘর ও জমিজমা হারালেও চলতি বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। এই বিষয়টি তিস্তাপাড়ের মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক বলে তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে শনিবার (২০ জুন) সকাল ১১টায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের দক্ষিণ পার্শ্বে দ্বিতীয় তিস্তা সেতুর কাছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন এবং এসব কথা বলেছেন।

এমপি রায়হান সিরাজী আরও জানান, 'আমরা আন্দোলনের কৃতিত্ব নিতে চাই না। সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে সঙ্গে নিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করব।'

তিনি আরও বলেন, 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলনের মহানায়ক আসাদুল হাবিব দুলু বর্তমানে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তার নেতৃত্বে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রাম করেছি। তাই আমরা এখনো আশাবাদী।'

মানববন্ধনে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সিনিয়র সদস্য অধ্যক্ষ আব্দুল গণি, অধ্যক্ষ শফিকুল ইসলাম, মাওলানা নায়েবুজ্জামান, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা মমিনুল ইসলাম ও সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত শুক্রবার পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন। সেই সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইতি-ব্রাজিলের খেলা শুরুর পূর্বে কী বার্তা দিয়েছিল শাকিবের প্রযোজনা সংস্থা?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


হাইতি-ব্রাজিলের খেলা শুরুর পূর্বে কী বার্তা দিয়েছিল শাকিবের প্রযোজনা সংস্থা?

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর গ্রুপ পর্বের খেলায় আজ শনিবার (২০ জুন) ভোর ৬টা ৩০ মিনিটে হাইতির মুখোমুখি হয় ব্রাজিল। এই খেলা শুরুর পূর্বেই বিশেষ একটি বার্তা দেয় ঢালিউডের মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা, যা হলো এসকে ফিল্ম।

শুক্রবার (১৯ জুন) শাকিব খানের প্রযোজনা সংস্থা, এসকে ফিল্ম, নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বরবাদ’ সিনেমার দুটি ছবি আপলোড করে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, শাকিব খান অভিনীত জনপ্রিয় চরিত্র ‘আরিয়ান মির্জা’ এবং তার দলের সদস্যদের।

ছবি দুটিতে শাকিব সাদা পোশাক পরিহিত, এবং পেছনে কালো পোশাক পরিহিত তার দলের সদস্যরা রয়েছেন। ছবিগুলোর মাঝে লেখা দেখা যাচ্ছে,

"হাইতির বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল স্কোয়াডের মুড।"

এ ধরনের একটি লেখার পর, আগুনের প্রতীক যুক্ত করে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ছবিগুলোর ক্যাপশনে লেখা রয়েছে,

"হাইতির খবর আছে কইলাম!"

নায়কের প্রযোজনা সংস্থার এমন একটি পোস্ট দেখে ভক্তরা মন্তব্যের ঘরে মুখরোচক মন্তব্য করতে শুরু করেন। একজন ভক্ত লেখেন, ‘এইবার বুঝলে তো কিং খান মানে ব্রাজিল’। আরেকজন মন্তব্য করেন, ‘এই জিল্লু বল ডা দে!’

এক ভক্ত হিউমারের ছলে লেখেন, ‘ভাই, আপনি যে তলে তলে ব্রাজিল করেন, এইটা আমি অনেক আগে টের পাইছিলাম’।

এবং প্রসঙ্গ হিসেবে বলতে হয় যে, বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচটি ছিল মরক্কোর বিরুদ্ধে। ওই খেলায় ড্র হলেও, দ্বিতীয় ম্যাচে এবার হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। আর এই শুভ সূচনা শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্ম আগে থেকেই আন্দাজ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় পাঁচ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


গাজার ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় পাঁচ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং ৪৩ জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত অক্টোবরে ঘোষিত ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও হামলা চলেছে বিরামহীন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ১ হাজার ১২ জন নিহত এবং ৩ হাজার ২০৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানায়, যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পর থেকে গড়ে প্রতিদিন একজন করে ফিলিস্তিনি শিশু ইসরাইলের হাতে নিহত হয়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত অক্টোবর ২০২৫ থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনী অন্তত ২৬৫ জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে এবং ৪০০ জনের বেশি শিশু আহত হয়েছে।

অক্টোবর মাস থেকে ইসরাইল তাদের উপস্থিতি আরও জোরদার করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে; চুক্তি অনুযায়ী যে ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের কথা ছিল, তার চেয়ে বেড়ে বর্তমানে গাজার ৬৪ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানিয়েছেন, গাজার পরিস্থিতি এখন অনেক কঠিন হয়ে উঠছে, কারণ ইসরাইল এখনও এলোপাতাড়ি গুলি চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ইসরাইলি হামলার মাত্রা ও গতি দেখে মনে হচ্ছে তারা গাজার ওপর শক্ত নিয়ন্ত্রণ আরোপ করছে।

আজ শনিবার (২০ জুন) ভোরে গাজার একটি আবাসিক ফ্ল্যাটে হামলা চালানো হয়েছে। চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী, সেখানে একজন ফিলিস্তিনি বাবা এবং তার দুই মেয়ে হামলায় নিহত হয়েছেন। এছাড়া আক্রান্তের পর স্ত্রীও গুরুতর আঘাতের কারণে মারা গেছেন।

পাড়া-প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, হামলার আগে ইসরাইলিদের পক্ষ থেকে এলাকায় কোনও পূর্ব সতর্কতা দেওয়া হয়নি। এটি গাজাবাসীদের জন্য অনিশ্চয়তার পরিবেশ তৈরির বর্তমান ইসরাইলি অভিযান কৌশলের প্রমাণ।

তারেক আবু আজম বলেন, ‘আমরা দেখেছি, ইসরাইল নির্দিষ্ট এলাকায় পরিকল্পিত হামলার আগে জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ জারি করছে। আবার কিছু এলাকায় কোনো সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে, যার ফলে বেসামরিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

আঞ্চলিক দেশগুলোর যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করার আহ্বান বাড়লেও, ইসরাইল আরও বেশি হামলা চালিয়ে যাচ্ছে, যা তারা এসব আহ্বানকে উপেক্ষা করছে। বিশেষ করে যুদ্ধোত্তর যে কাঠামো ইসরাইলি সেনাবাহিনী গ্রহণ করেছে, তা তাদেরকে গাজার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা দিচ্ছে।

অধিকারিত পশ্চিম তীরেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ওয়াফা নিউজ এজেন্সি ও আমাদের মাঠকর্মীদের প্রতিবেদনে জানা গেছে, ইসরাইলি বাহিনী গত রাতভর অভিযান চালিয়ে রামাল্লার উত্তর-পশ্চিমে দেইর আবু মিশাল এবং নাবলুসে পাঁচ ফিলিস্তিনিকে আটক করেছে। দেইর আবু মিশালে চারজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যারা হলেন ফুয়াদ আবু সামরা, সামহান মুস্তাফা, আবদুল্লাহ আল-তাহিয়া এবং হাসান গারিব। নাবলুসে জাবাল ফাতায়ের এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে দিয়া মুহাম্মদ ফাতায়ের নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

ইসরাইলি বাহিনী রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগায়েরের শেষ অবশিষ্ট প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি বেইত ফুরিক সমতলে কৃষকদের গম ফসল কাটতে বাধা দেওয়া হচ্ছে এবং ওই এলাকায় সেনা ও বসতি স্থাপনকারীদের ব্যাপক মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার ভোরে, ইসরাইলি সেনাবাহিনী নাবলুস শহর থেকে এক যুবককে আটক করেছে। এদিকে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কেটের জমি দখল করার ঘটনা তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের মতে, সোমবার ঘটে যাওয়া এ ঘটনা ‘গুরুতর আগ্রাসন’। ইসরাইলি কর্মকর্তারা প্যাট্রিয়ার্কেটের প্রতিনিধিকে বাধ্যতামূলকভাবে তাড়িয়েছে, সরঞ্জাম জব্দ করেছে, গাছ উপড়ে ফেলেছে এবং এলাকাটি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%