ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

স্টারমারের পদত্যাগের ঘোষণার পর সমালোচনায় ট্রাম্প


স্টারমারের পদত্যাগের ঘোষণার পর সমালোচনায় ট্রাম্প

 ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সমালোচনা করেছেন। ট্রাম্প মন্তব্য করেন, জ্বালানি নীতি, অভিবাসন ইস্যু এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে স্টারমার নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছেন।

সোমবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের সামনে বলেন, ‘আমি মনে করি যে তিনি একজন চমৎকার মানুষ।’

তবে এর পর ট্রাম্প স্টারমারের জ্বালানি নীতির সমালোচনা করেন। ট্রাম্পের অভিযোগ হলো, ব্রিটেন উত্তর সাগরের তেলসম্পদ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে এবং দেশজুড়ে ‘উইন্ডমিল’ স্থাপনে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

আরও পড়ুন: হরমুজে মাইনের আঘাতে দুই সুপারট্যাংকারে আগুন

ট্রাম্প বলেন, ‘যুক্তরাজ্য তাদের জ্বালানির বড় অংশ কিভাবে জানে? নরওয়ে থেকে। তারা তেল পায় কোথা থেকে? উত্তর সাগর থেকে।’

তিনি আরও বলেন, ‘উত্তর সাগরে যুক্তরাজ্যের অংশ আরও বড়। কিন্তু পরিবেশগত কারণ দেখিয়ে তারা তা ব্যবহার করতে চায় না।’

এর আগে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্টারমারের বিদায়ের পূর্বাভাস দিয়েছিলেন।

ট্রাম্প বলেন, স্টারমার ‘এক অর্থে আমার বন্ধু’ হলেও ন্যাটো ও ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সমর্থন দেননি।

আরও পড়ুন: পশ্চিম তীরে ১৫ শহরে ইসরাইলি অভিযানে আটক বহু ফিলিস্তিনি

সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েও দুই নেতার মধ্যে মতবিরোধ ছিল।

ট্রাম্প বলেন, ইরানের লক্ষ্যবস্তুতে হামলার জন্য সাইপ্রাসের আরএএফ অ্যাক্রোটিরি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটেন অনেক দেরি করেছে, যা তাঁকে হতাশ করেছে।

তিনি বলেন, ‘তিনি বলেছিলেন আমরা দ্বীপটি ব্যবহার করে অবতরণ করতে পারব না। এমন ঘটনা আগে ঘটেনি।’

তিনি আরও বলেন, পরে স্টারমার অনুমতি দিলেও ‘এটি ছিল খারাপ সিদ্ধান্ত’ এবং ‘এতে তিনি বড় ধরণের রাজনৈতিক ক্ষতির মুখে পড়েছেন।’

আরও পড়ুন: ট্রাম্প: ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের

স্টারমারকে শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, ‘তার সামনে দুটি সমস্যা রয়েছে জ্বালানি ও অভিবাসন। তাছাড়া অপরাধও রয়েছে। তবে জ্বালানি ও অভিবাসনই মূল বিষয়। এসব ইস্যুতে তিনি নিজেকে খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।’

সোমবার স্টারমার ঘোষণা দেন, তিনি লেবার পার্টির নেতা পদ থেকে সরে দাঁড়াবেন। তবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন তুলা ব্যবহারকারী বাংলাদেশি পোশাকে শুল্কমুক্ত সুবিধার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মার্কিন তুলা ব্যবহারকারী বাংলাদেশি পোশাকে শুল্কমুক্ত সুবিধার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল মার্কিন তুলা এবং Man-Made Fibre (MMF) ব্যবহারকারী বাংলাদেশি পোশাকের জন্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নের উদ্দেশ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে এক বৈঠকে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির ধারা ৫.৩ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই ধারার আওতায় উল্লেখ করা হয়েছে যে, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও MMF ব্যবহার করে তৈরি পোশাক উৎপাদন করে এবং তা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে, তাহলে সেই ধরনের পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবার কথা। এই সুবিধা কার্যকর হলে বাংলাদেশের রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবেন এবং যুক্তরাষ্ট্রের তুলা ও MMF রপ্তানিও বৃদ্ধি পাবে।

বস্ত্র শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি বলেন, চুক্তি স্বাক্ষরের পরও এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিল্প উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুতরাং, প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত গ্রহণ করা অত্যন্ত জরুরি৷

এ বিষয়ে অগ্রগতি ত্বরান্বিত করার জন্য আগামী ২৪ ও ২৫ জুন বিটিএমএ’র সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং USTR প্রতিনিধিদের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

বিটিএমএ আশা করছে এই বৈঠকে ধারা ৫.৩ বাস্তবায়নের রূপরেখা ও করণীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশিত সুবিধা কার্যকরে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

বিটিএমএ’র মতে, মার্কিন তুলা ও MMF ভিত্তিক সমন্বিত সরবরাহ ব্যবস্থা গড়ে উঠলে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে টেকসই, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে জেলা বিএনপির সাবেক নেতাদের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


মেহেরপুরে জেলা বিএনপির সাবেক নেতাদের বিক্ষোভ মিছিল

মেহেরপুর জেলা বিএনপির সাবেক নেতারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশব্যাপী নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, এবং জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেঞ্জির মত উল্লেখযোগ্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মনে করেন, দেশের রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। তবে এর জন্য তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য ৫ থেকে ৬টি খাতে নীতিগত সহায়তা প্রয়োজন বলে তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন, এলডিসি উত্তরণকে সামনে রেখে চামড়া ও পাটখাতের সক্ষমতা বাড়াতে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার কথাও জানান।

এদিকে, গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিড জানায়, রফতানি বহুমুখীকরণের সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে সেগুলোর সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেছে।

বর্তমানে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের কথা চলতি বছরের নভেম্বরে থাকলেও, জাতিসংঘে করা আবেদনের ভিত্তিতে সরকার আশা করছে যে আরও তিন বছর, অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত সময় পাওয়া যেতে পারে। তবে গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক মনে করেন, এই অতিরিক্ত সময় যথাযথভাবে কাজে লাগানো না গেলে এর সুফল মিলবে না।

র‍্যাপিডের গবেষণায় বলা হয়, বাজার হিস্যা বেশি থাকায় এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পেলেও, বাংলাদেশ শুল্ক সুবিধা নাও পেতে পারে। অন্যদিকে, অন্যান্য বাজারে তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্যও ঝুঁকির মুখে পড়তে পারে। হোম টেক্সটাইল, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষেত্রে ভারত, ইউরোপ ও চীনের বাজারে রফতানি শূন্য দশমিক ২ শতাংশ থেকে ১২৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

বর্তমানে কৃষি ও উৎপাদন খাত মিলিয়ে ১ মিলিয়ন ডলারের বেশি রফতানি করে এমন পণ্যের সংখ্যা ১ হাজার ৩৯৪। খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বিষয়ক এক সভায় র‍্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ জানান, এসব খাতের ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি রফতানি প্রণোদনার বিকল্প সহায়তা ব্যবস্থা নিয়েও ভাবতে হবে।

সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যদি তৈরি পোশাক খাতের বাইরে আরও ৫ থেকে ৬টি খাতে নীতিসহায়তা দেয়া যায়, তাহলে দেশের রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। চামড়া ও পাটখাতের উন্নয়নে তিনি জানান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হচ্ছে।

মন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিগত সরকারের সমালোচনা করেন, এবং বাস্তবভিত্তিক বিনিয়োগ পরিবেশ তৈরি করার ওপর জোর দেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে পাটশিল্প উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। তিনি আশা প্রকাশ করছেন যে, চলতি বছরের নভেম্বরে না হলেও আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণ ঘটবেই। এলডিসি উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সতর্ক অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সতর্ক অবস্থান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে।

এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা এবং অপতৎপরতা প্রতিহত করার লক্ষ্যে। মঙ্গলবার (২৩ জুন) সকালে কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা ফার্মগেট, কাওরান বাজার ও ভিআইপি সড়কে অবস্থান নেন।

সকাল থেকেই সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে নির্ধারিত স্থানগুলোতে জড়ো হন। তারা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন এবং দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তারা সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে দেখা যায়।

সমাবেশে ফখরুল ইসলাম রবিন বলেন, "দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আমাদের এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, "কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে সচেতন ছাত্র-জনতা ও জাতীয়তাবাদী শক্তি তা প্রতিহত করবে।"

এই কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে কিছু ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণেও সহযোগিতা করতে দেখা যায় তাদের।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্ক অবস্থান এবং পাহারা কর্মসূচি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%