ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পিএসসিতে নতুন চার সদস্য নিয়োগ


পিএসসিতে নতুন চার সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সদস্য হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্ত সদস্যদের মধ্যে মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন এবং ইয়াসমিন গফুর অন্তর্ভুক্ত রয়েছেন।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পদে থাকতে পারবেন। তবে এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তাদের মেয়াদ শেষ হিসাবে গণ্য হবে। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

নবীন চার সদস্য যোগ হওয়ার ফলে পিএসসিতে এখন চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। এর মধ্যে চেয়ারম্যান ছাড়া সদস্য রয়েছে ২০ জন। পিএসসি সরকারি চাকরির জন্য বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং নিয়োগের জন্য সুপারিশ করার দায়িত্ব পালন করে।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সামাজিক কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেন, 'বিগত ১৭ বছর ধরে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।' তিনি এ কথা বলেন নাটোরের লালপুর বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে। ফারজানা শারমিন জানান, 'বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার কাজ শুরু করেছে।'

প্রতিমন্ত্রী বলেন, 'বিগত সময়ে শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে রাখা হয়েছিল। ফলশ্রুতিতে মানসিক শক্তি হারিয়ে হতাশা থেকে তারা অনলাইন জুয়া আর মাদকের ভয়াল ছোবলের শিকার হয়েছে। ফ্যাসিবাদী শাসক প্রকৃত শিক্ষা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করেছে। কারণ প্রকৃত শিক্ষা পেলে তারা কথা বলতে শিখবে, মেরুদণ্ড সোজা করে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে।'

তিনি আরও বলেন, 'বিগত ১৭ বছর শিক্ষার্থীদের মাথায় পড়াশোনার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, জিপিএ ফাইভ প্রাপ্তির যুদ্ধক্ষেত্রের যোদ্ধা করা হয়েছে। অনেক শিক্ষার্থী এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমরা এমন শিক্ষাব্যবস্থা চাই না। আমরা চাই, আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে।'

ফারজানা শারমিন আরও বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্য পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে গুরুত্ব প্রদান করেছেন। তাদেরকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করেছেন।'

এ জন্য টেলিভিশনে নতুন কুঁড়ি আয়োজন করা হয়েছে, যা শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সারা দেশের খেলার মাঠে পৌঁছে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, 'আমরা চাই, সৃজনশীল কার্যক্রমের চর্চা এবং প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধিত হবে। তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার মাধ্যমে বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গড়ে উঠবে।'

তিনি বলেন, 'পড়াশোনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদেরকে প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। আমাদের সন্তানদের সম্পদে পরিণত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে।'

এ দিন তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি এবি ইউনিয়ন বিএনপির কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডা থেকে ছয় মাসে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


কানাডা থেকে ছয় মাসে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিক বহিষ্কার

চলতি বছরের প্রথম ছয় মাসে কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই সংখ্যা পুরো ২০২৫ সালের বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ। যা গত ছয় বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয়কে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। চলতি বছরের প্রথমার্ধেই সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, কানাডা বর্তমানে অভিবাসন ব্যবস্থা কঠোর করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমাচ্ছে।

অভিবাসন নীতি না মানা, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যাত হওয়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ভিসা জালিয়াতির মতো কারণে নিয়মিতভাবে ভারতীয় নাগরিকদের বহিষ্কার করা হয়। ২০২৬ সালের প্রথম ছয় মাসে বহিষ্কারের দিক থেকে ভারতীয়রা সবচেয়ে বড় জাতীয়তা হিসেবে উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর ১ হাজার ৫৭৩ নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এর আগে টানা পাঁচ বছর মেক্সিকো এ তালিকার শীর্ষে ছিল এবং ভারত ছিল দ্বিতীয়।

সিবিএসএ আরও জানিয়েছে, কানাডা থেকে বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকাতেও ভারতীয়রা সবচেয়ে বড় গোষ্ঠী। বর্তমানে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছেন। কানাডা থেকে চলতি বছর ভারতীয় বহিষ্কারের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয়দের সংখ্যারও আড়াই গুণের বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ জুলাই পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী প্রতিদিন ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন: গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


প্রধানমন্ত্রী প্রতিদিন ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক প্রায় ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন। মন্ত্রী বলেছেন, ‘তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উঠিয়ে আনতে প্রধানমন্ত্রী দিন নেই, রাত নেই, দৈনিক প্রায় ১৭, ১৮, ১৯ ঘণ্টা কাজ করছেন।’

শনিবার (৮ আগস্ট) কুমিল্লায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনাসভা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মন্ত্রী জানিয়েছেন, ‘জুলাইযোদ্ধারা জীবন দিয়ে আমাদের আজকে আরেকবার স্বাধীন করে দিয়ে গেল, এটা যেন শুধু মুখেই না থাকে। এটা যেন কাজেও আমরা প্রমাণ করতে পারি। সুন্দর একটা বাংলাদেশ গড়ে যেন আমরা তাদের আশাটা পূরণ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দিন নেই রাত নেই, দৈনিক প্রায় ১৭, ১৮, ১৯ ঘণ্টা কাজ করছেন। কারণ ১৫ বছরের দুঃশাসনে এই দেশ জর্জরিত হয়েছিল, তলাবিহীন ঝুড়ি হয়ে গিয়েছিল। সেটাকে ওঠাতে একটু সময় লাগবে। তবে আপনারা যদি পাশে থাকেন, যে যার জায়গা থেকে যদি সহায়তা করেন, ইনশাআল্লাহ এই দেশ ঘুরে দাঁড়াবে।’

মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘পাঁচটা বছর যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি, ইনশাআল্লাহ এই দেশের চেহারা বদলাবে।’ জাকারিয়া তাহের আরও বলেছেন, ‘কুমিল্লার যেসব জুলাইযোদ্ধা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে আশ্বস্ত করতে চাই, দেশের অন্যান্য শহীদ পরিবারের মতো সমানভাবেই মূল্যায়িত হবেন এবং সরকারি সব সুবিধা পাবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমা জোটে বিভেদ বাড়ছে বলে দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


পশ্চিমা জোটে বিভেদ বাড়ছে বলে দাবি ইরানের

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেও, তাদের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনি গার্ড কোর আইআরজিসি। শুক্রবার আইআরজিসির প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ব্যর্থতার সাথে সাথে পশ্চিমা মিত্র দেশগুলোর মধ্যে স্পষ্ট ফাটল ধরতে শুরু করেছে। তারা আরও জানিয়েছে যে, বিশ্বমঞ্চে তাদের প্রভাব ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে।

আইআরজিসির মতে, যদিও ইরানের সাধারণ জনগণকে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে শত্রুপক্ষ নানা রকম অপপ্রচার চালাচ্ছে, তারপরেও তাদের সেই কৌশল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ী সম্প্রতি এক বক্তব্যে জানান, ইরানের ভেতরে স্থল অভিযানের একটি বড় মার্কিন পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভুল হিসাব-নিকাশের কারণেই ওই পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেছেন তিনি। তার পাশাপাশি, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বিভিন্ন সেতুতে হামলা চালিয়ে উপকূলীয় অঞ্চলকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পনাও ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, চলমান পরিস্থিতির মধ্যে ইরানের সামরিক সক্ষমতা আরও বাড়াতে নতুন সমরাস্ত্র সংযোজন করা হয়েছে। সামরিক ইউনিটগুলোর পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সূত্র: আল মায়াদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%