ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের


জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস জয় করে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ।

সূত্র জানাচ্ছে, সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ২৫ রানে পরাজিত হয়েছিল। ঐ ম্যাচের একাদশ থেকে টাইগাররা একটি পরিবর্তন আনছে। মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

আরও জানা গেছে, স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ম্যাচের একাদশে কোন পরিবর্তন করেনি।

আরও পড়ুন: মিরপুর টেস্ট বিনা টিকিটে দেখার সুযোগ, বিসিবির ঘোষণা

বাংলাদেশের বর্তমান একাদশ হচ্ছে : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।

অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশ হচ্ছে : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি এবং নিউম্যান ন্যামহুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভাগীয় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


বরিশালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভাগীয় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আগামী ১৩ জুলাই বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে বরিশালের বিভাগীয় প্রশাসনসহ দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

তারেক রহমানের বরিশাল জেলায় আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রস্তুতি সভা করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন।

সভায় বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি গৌরনদী এবং বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগমনকে ঘিরে শতভাগ প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর করতে সকলের প্রতি আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

সভা থেকে জানা গেছে, ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। এজন্য সকাল সাড়ে ১০টায় তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে খননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।

অন্যদিকে, সকাল সাড়ে ১১টায় তিনি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান করবেন।

আয়োজিত সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শহীনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমন নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী। তার এই আগমন উপলক্ষে আমাদের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের সীমা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা বরিশালবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবি:বাসস

জেলায় ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এস এম বাইজিদ ইবনে আকবর।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এখন থেকেই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা এবং গাছপালা রোপণসহ পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো দুর্যোগে প্রধানমন্ত্রী মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন: দীপেন দেওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


যেকোনো দুর্যোগে প্রধানমন্ত্রী মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন: দীপেন দেওয়ান

পার্বত্য জেলা রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. দীপেন দেওয়ান এমপি বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে এবং মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিএনপি’র পক্ষ থেকে পাহাড়ের দুর্গম ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি, কেউ অসহায় থাকবে না।

গতকাল বুধবার মধ্যরাতে জেলায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় এবং শহরের লোকনাথ মন্দিরের অবস্থান কেন্দ্র থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি সকলকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‘জলবায়ু পরিবর্তন-আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।

অনুষ্ঠান শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা বিতরণ ও সনদপত্র প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%