১১:০৭ পি.এম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার প্রয়াত হন (ইন্না লিল্লাহি . . . . রাজিউন)। মৃত্যুর সময়ে তাঁর বয়স ছিল ৬৯ বছর।
আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামীকাল (৩০ জুলাই) সকালে তাঁর মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
সাংবাদিক কিসমত খন্দকারের মৃত্যুর কারণে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন