ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

তথ্য পাওয়ার অধিকার মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার


তথ্য পাওয়ার অধিকার মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান তথ্য পাওয়ার অধিকারকে জনগণের মৌলিক মানবাধিকার হিসেবে চিহ্নিত করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর কার্যালয়ে সিটি কর্পোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক এক সেশনে তিনি এই মন্তব্য করেন।

সেশনের সময়ে প্রধান তথ্য কমিশনার ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর মূল বিষয়বস্তু, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা এবং আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তথ্য অধিকার জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি। তাই সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড

এসময়, তিনি জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

প্রধান তথ্য কমিশনার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, এই প্রশিক্ষণের পর আপনারা তথ্য অধিকার আইন সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সকলকে অনুরোধ করেন, প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার প্রতি সচেতন থাকবেন।

তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত এই বুনিয়াদী প্রশিক্ষণে সিটি কর্পোরেশনের নবম গ্রেডের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোটেলে পেঁয়াজ-আলু ছিল, আজ বলিউডের পরিচিত মুখ পঙ্কজ ত্রিপাঠি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


হোটেলে পেঁয়াজ-আলু ছিল, আজ বলিউডের পরিচিত মুখ পঙ্কজ ত্রিপাঠি

পঙ্কজ ত্রিপাঠি, যিনি আজ ভারতীয় সিনেমার একটি পরিচিত নাম, তার পেছনের পথচলাটা সহজ ছিল না। অভিনয়ে আসার আগে দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন একটি হোটেলের কিচেনে। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অংশ নিয়ে তিনি সেই অজানা ও সংগ্রামের দিনগুলোর কথা শেয়ার করেন।

শো-তে খোলামেলা আড্ডার সময় পঙ্কজ ত্রিপাঠি স্মৃতিচারণা করে বলেন, অভিনয়জগতে প্রবেশের আগে তিনি দুই বছর ধরে একটি হোটেলে পেঁয়াজ ও আলুর খোসা ছাড়ানোর কাজ করেছেন। রান্নাঘরের সেই একঘেয়ে কাজের সময় তিনি নিজেকে বারবার প্রশ্ন করতেন, "এটাই কি আমার শেষ নিয়তি?" পঙ্কজ বলেন, ‘আমি আলু-পেঁয়াজ কাটতাম আর ভাবতাম, এই কাজ করেই কি আমার জীবন কেটে যাবে? কিন্তু আমার সবসময় বিশ্বাস ছিল, ভাগ্য আমার জন্য আরো বড় কোনো পরিকল্পনা করে রেখেছে।’

হোটেল জীবন থেকে বেরিয়ে অভিনয়ে যুক্ত হওয়া এবং নিজের পথ খুঁজে নেওয়ার ঘটনাগুলোকে তিনি জীবনের স্বাভাবিক নিয়ম বলেই মনে করেন।

শো চলাকালীন ওটিটি প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ‘মির্জাপুর’ খ্যাত এই তারকা জানান, ওটিটি আসার কারণে তার মতো সাধারণ পরিবার থেকে আসা বহিরাগতদের জন্য সুযোগ তৈরি হয়েছে। হোটেলের কাজ থেকে শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ নিজেদের জায়গা তৈরি করার এই পথকে তিনি ইতিবাচক হিসেবেই দেখেন।

পঙ্কজ আরও জানান, সফলতা পাওয়ার পর তাকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করে বলেন, ‘অনেক কষ্টে হোটেল থেকে উঠে এসে অভিনয়ের এই পরিচিতি তৈরি করেছি। অভিনয়ের কাজটা তো ভালোই চলছে, তা ছেড়ে এত বড় দায়িত্বে কেন যাব?’ কঠোর সংগ্রামের পথ পেরিয়ে আজ যে পরিচয় তিনি গড়ে তুলেছেন, তাতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ভ্যানের চাকায় পেঁচিয়ে শিশু রিফাত নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


গোপালগঞ্জে ভ্যানের চাকায় পেঁচিয়ে শিশু রিফাত নিহত

গোপালগঞ্জ, ৯ নভেম্বর, ২০২৬ : জেলার কোটালীপাড়ায় একটি চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে পড়ে রিফাত মিয়া নামে দেড় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

আজ সোমবার দুপুরের দিকে উপজেলার কুরপালা সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত শিশু বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগমের একমাত্র সন্তান।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এই ঘটনার সত্যতা বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থ রিফাতকে চিকিৎসার জন্য তার মা ঘাঘর বাজারে নিয়ে যান। চিকিৎসা শেষে তারা ভ্যানে করে নানা বাড়িতে ফিরছিলেন। পথে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা পেঁচিয়ে গেলে শিশুসহ তিনি সড়কে ছিটকে পড়েন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে শিশুর মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতা ছাড়তে হুমকি, সাত দিনের মধ্যে হত্যার হুঁশিয়ারি ফরিদপুরে থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


সাংবাদিকতা ছাড়তে হুমকি, সাত দিনের মধ্যে হত্যার হুঁশিয়ারি ফরিদপুরে থানায় অভিযোগ

ফরিদপুরে সাংবাদিক মো. রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজুল রিয়াজকে মোবাইল ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াহিদ শেখ দুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

রোববার (৮ নভেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ২৪ মিনিটে সাংবাদিক রিয়াজুলের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করে পরিচয় জানতে চাইলে অপর প্রান্তের ব্যক্তি পরিচয় না দিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একই সঙ্গে সাংবাদিকতা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন এবং আগামী সাত দিনের মধ্যে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৫ নভেম্বর ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় গৌরব সিকদার নামে এক তরুণ ও তাঁর নারী বন্ধুকে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিপুল অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগের তথ্য অনুসন্ধানে যান সাংবাদিক রিয়াজুল। এ সময় অভিযুক্তদের কাছ থেকে প্রত্যাশিত তথ্য না পাওয়ার পরদিন তাঁকে ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন।

অভিযোগে কলদাতা হিসেবে ওয়াহিদ শেখ দুলের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছোনপচা এলাকার বাসিন্দা। তাঁর সহযোগীদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক রিয়াজুল ইসলাম দৈনিক ‘বাংলা ৭১’ ও ‘উত্তরাধিকার ৭১ নিউজ’-এর বিশেষ প্রতিনিধি এবং ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের (এফইউজে) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু এবং জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাহান।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে সংবাদ অনুসন্ধান ও পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অভিযোগকারী সাংবাদিক জানান, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ওয়াহিদ শেখ দুলুর সাথে মোবাইল ফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক রিয়াজুল এর সাথে কিছু বিষয়ে কথা বলেছি,এক পর্যায়ে আমি উত্তেজিত হয়ে কিছু কথা বলেছি বলে স্বীকার করেন।।।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটালীপাড়ায় মায়ের কোল থেকে পড়ে ইজিবাইকচাপায় শিশু রিফাত নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


কোটালীপাড়ায় মায়ের কোল থেকে পড়ে ইজিবাইকচাপায় শিশু রিফাত নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিশু মায়ের কোল থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কোটালীপাড়ার কুরপালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রিফাত বালি, যার বয়স এক মাস ১০ দিন। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মোস্তাফিজুর রহমান বালির সন্তান।

শিশুটির নাম রিফাত মিয়া। তার বয়সও এক মাস ১০ দিন। সে পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।

নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আজ দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে শিশু রিফাতকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবর্তী গ্রামের বাবার বাড়িতে ফিরছিলেন মা রিয়া মনি। কুরপালা এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে গেলে রিয়া মনি শিশু সন্তানকে নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় কোল থেকে রাস্তায় পড়ে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু রিফাতকে চাপা দিয়ে চলে যায়, যার ফলে সে মারাত্মক আহত হয়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আমার সন্তানকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার কুমার মৃদুল দাস জানিয়েছেন, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%