০৫:০৯ পি.এম
সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও চলমান কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি। পরে একই গ্রামের একটি আলাদা সড়কের চলমান পাকাকরণ কাজ পরিদর্শন করেন এমপি।
এ সময় স্থানীয় বাসিন্দাদের কথা বিবেচনা করে এমপি লুনা আশ্বাস দেন যে, গ্রামের সকল রাস্তা ধাপে ধাপে পাকাকরণের আওতায় আনা হবে। এমপি লুনা বলেন, “উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। দীর্ঘদিন ধরে যেসব রাস্তা সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় রয়েছে, সেগুলো ধাপে ধাপে উন্নয়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “বিশ্বনাথ ও ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না, সবকটি রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনা হবে।”
আরও পড়ুন: গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক অপু মাঝি নিহত
তিনি উল্লেখ করেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ যেন সঠিকভাবে এবং মানসম্মতভাবে সম্পন্ন হয়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। এলাকার মানুষের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ, আজমল খান, যুবদল নেতা নাজিম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন ও আব্দুল কাইয়ুমসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া শ্রীধরপুর গ্রামের বিপুল সংখ্যক মুরব্বি, যুবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন