০৫:১৬ পি.এম
সাতক্ষীরা, ৩ অক্টোবর, ২০২৬ : জেলার আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগন উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের আয়োজনে আজ শনিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে এসব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
আরও পড়ুন: খুলনায় বিএনপি নেতা মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শ্রেণি প্রতি ২টি করে মোট ১০টি বাইসাইকেল দেওয়া হয়। এভাবে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়।
বাইসাইকেল পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, কালিগঞ্জ পাইলট মডেল সরকারি বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ঈশ্বরীপুর আব্দুস সোবহান মাধ্যমিক বিদ্যালয়।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন ছাত্রী ও ৩৫ জন ছাত্রের মাঝে মোট ৯০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীরা এসময় খুবই খুশি হন এবং আনন্দ প্রকাশ করেন। তারা এসময় আগামীতে লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা
উল্লেখ, এরআগে গত ১ অক্টোবর কলারোয়া উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৮০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন