০৯:৫৬ পি.এম
ইরান দেশের হরমুজগান প্রদেশের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে তাসনিম নিউজ।
আইআরজিসি জানিয়েছে, যে নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি বাধা দেওয়ার পর সেটি ধ্বংস করা হয়েছে। এই ব্যবস্থা দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
আইআরজিসি দাবি করেছে, হরমুজগান এলাকায় সাম্প্রতিক সময়ে দুটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে গত মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের আকাশে একই ধরনের একটি ড্রোন ভূপাতিত হয়েছিল।
আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দূরনিয়ন্ত্রিত ড্রোন। এটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ ও হামলা পরিচালনায় ব্যবহৃত হয়ে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন