১২:৪৩ পি.এম
রাজশাহী সিটি করপোরেশন দেশব্যাপী অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ শতভাগ সাফল্য অর্জন করেছে। এই ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৬৬,৩৯৫ জন শিশুর। কিন্তু ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে মোট ৬৬,৬৪৮ জন শিশুকে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।
রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৬-১১ মাস বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ছিল ৯,১১৩ জন, কিন্তু খাওয়ানো হয়েছে ৯,১৪৬ জন শিশুকে। শতাংশের হিসেবে এটি ১০০.৩৬ শতাংশ। ১২-৫৯ মাস বয়সী ৫৭,২৮২ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭,৫০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।
সিদ্ধান্ত গ্রহণ করে যে, সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়েছে, ফলে শতকরা সফলতা ১০০.৩৮ শতাংশ।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এ সাফল্যকে স্বীকৃতি দিয়ে নগরবাসী, অভিভাবক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী, এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি করপোরেশন এই ধরনের জনস্বাস্থ্য উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখবে।
এছাড়া উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ৩৮৪টি কেন্দ্রে ২৮ জুন ২০২৬ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শতভাগ সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে। এই কার্যক্রমের পরিচালনায় রাসিকের স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন