০৮:৩৯ এম
ঝিনাইদহে একটি ট্রাকচাপায় মৃত্যু হয়েছে তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারীর।
বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার কিছু সময় পরে শৈলকূপা উপজেলার চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হাঁটতে হাঁটতে যখন তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছান, তখন ঝিনাইদহের দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ডারে ধাক্কা দেয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পরে ট্রাকটি রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই ট্রাকটি ঘটনার স্থান থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী আবু বক্কর মোল্লা জানিয়েছেন, আমি ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডারে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে চাপা দিয়ে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সম্পর্কে আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী গণমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্ত ও আটক করার প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তিনি বলেন, এ ঘটনার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন