ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানে আবারও মার্কিন হামলা, তেহরানজুড়ে দফায় দফায় বিস্ফোরণ


ইরানে আবারও মার্কিন হামলা, তেহরানজুড়ে দফায় দফায় বিস্ফোরণ

টানা ১১তম রাতের মতো ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে শহরের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি তৈরি করছে, তা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের সিরিক শহরের আশপাশেও একাধিক বিস্ফোরণ হয়েছে।

ফার্স আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের কাছে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাতেও হামলা হয়েছে। স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে এই হামলা চালানো হয়। তবে শহরের ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলোতে যুক্তরাষ্ট্র মূলত দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালির আশপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করলেও এবার তেহরান ও তাবরিজে হামলা নতুন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের হামলা পুনরায় শুরু হওয়ার পর ইরান একাধিকবার কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তিনি আরও ৯০ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন রয়েছে বলে জানান। এ নিয়ে কংগ্রেসে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন একটি ইরানি পারমাণবিক স্থাপনায় খুব শিগগিরই এবং অত্যন্ত জোরালোভাবে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলে সংঘাতের পরিধি আরও বাড়ানো হবে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের জন্য ৬ বছর বয়স থেকে এনআইডির পরিকল্পনা, ১৮ হলেই ভোটার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:০০ এম


শিশুদের জন্য ৬ বছর বয়স থেকে এনআইডির পরিকল্পনা, ১৮ হলেই ভোটার

এনআইডি দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি), শিশুদের নিবন্ধনের আওতায় এনে। ৬ বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। যখন তারা ১৮ বছর হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

এ বিষয়ে ঢাকা মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইসি সূত্র বলছে, ৬ বছর বয়সী শিশুদের নিবন্ধনের আওতায় এনে জাতীয় পরিচয়পত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে। এতে করে বয়স বা তথ্য গোপন করণের প্রবণতা কমে যাবে, ঠিক এর সঙ্গে এনআইডি সংশোধনের হারও কম হবে। কারণ, যদি শুরু থেকেই কেউ এনআইডির তথ্য ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।

বড় হওয়ার সাথে সাথে শিশুদের চেহারায় পরিবর্তন আসবে, এই বিষয়টি জানলে সূত্র জানায় আইনে প্রতি ১৫ বছর পর এনআইডির ছবি ও বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করার বিধান রয়েছে। এটি নিশ্চিত করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, এটি এখনও প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে সারাদেশকে একটি পরিচয়ের আওতায় আনতে হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলছেন, ৬ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্দেশ্যটিকে ইতিবাচক মনে করেন তিনি।

তিনি বলেন, “জন্মের পর থেকেই একজন মানুষের জন্য একটি স্থায়ী পরিচয় (লাইফলং আইডেন্টিটি) নিশ্চিত করার ধারণা একটি ইতিবাচক বিষয়। ছোট থেকেই পরিচয় নম্বর থাকলে নাগরিক সেবা পাওয়া সহজ হবে।”

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৬ বছর বয়সী শিশুদের এই ব্যবস্থায় আনার জন্য কিছু চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করা সম্ভব। বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষের জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে শিক্ষার্থীদের তথ্যভান্ডার রয়েছে। ফলে স্কুলভিত্তিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

তবে সকল শিশুদের পূর্ণাঙ্গ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা সম্ভব নয়, বলছেন তিনি। একজন মানুষের বায়োমেট্রিক বৈশিষ্ট্য পরিপক্ব হতে প্রায় ১৫ থেকে ১৬ বছর সময় লাগে। তাই প্রাথমিকভাবে মৌলিক তথ্য সংরক্ষণ করে পরে উপযুক্ত বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা যেতে পারে।

জেসমিন টুলী আরও জানান, পরিকল্পনা বাস্তবায়নের আগে পর্যাপ্ত প্রস্তুতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হবে। তাড়াহুড়ো করে শুরু করলে ভালো ফল আসবে না। ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে পরিকল্পনাটি বাস্তবায়ন করা গেলে এটি নির্বাচনে কমিশনের জন্য একটি সফল উদ্যোগ হতে পারে।

গত ২২ ফেব্রুয়ারি, ১৬ বছর বয়স থেকে এনআইডি দেওয়ার লক্ষ্যে এক পরিপত্র জারি করে ইসি জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী আবেদনের তারিখে যে সকল নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তাদের নিবন্ধন করা হবে।

এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। এ থেকে আমরা আগাম তথ্য রাখতে পারব।

এছাড়া, ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কার তথ্যও রয়েছে। জনগণের ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:০১ এম


ভৈরবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে সাবেক তিনবারের মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে ভৈরব পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ব্যক্তিদের একাংশ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে ভিডিও ফুটেজ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে ভৈরব থানা পুলিশ। তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আবার কেউ মনে করছেন, জনসমাগমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রচলিত আইন সম্পর্কে সবাইকে সচেতন থেকে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
প্রয়াত অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ভৈরবের রাজনৈতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।
এ বিষয়ে ভৈরব থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) এবং ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ (NBER), বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৫:৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউসের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার-এর দূরদর্শী উদ্যোগ ও দিকনির্দেশনায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। অপরদিকে, NBER Bangladesh এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ এবং NBER Bangladesh-এর নির্বাহী পরিচালক এস. মুর্শেদ (মনি) এবং ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. মাহির দেওয়ান।

এই সমঝোতা স্মারকের আওতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক RUB-NBER Resource & Innovation Center প্রতিষ্ঠা করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষ সাধনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। কেন্দ্রটির মাধ্যমে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ, আধুনিক গবেষণা অবকাঠামো গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতা স্মারক অনুযায়ী রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান কার্যক্রমের মধ্যে থাকবে—

* গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষ সাধনের জন্য একটি আধুনিক গবেষণা পরিবেশ ও অবকাঠামো গড়ে তোলা।

* রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং NBER-এর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় জোরদার করা।

* শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, ওয়েবিনার এবং স্বল্পমেয়াদি কোর্সের আয়োজন।

* গবেষণার জন্য প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স, আন্তর্জাতিক ডেটাবেজ, গবেষণা সফটওয়্যার এবং অন্যান্য শিক্ষাসামগ্রী সহজলভ্য করা।

* উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম উৎসাহিত করা।

* দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে যৌথ গবেষণা, প্রকাশনা এবং জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি।

* গবেষণা অনুদান (Research Grant), গবেষণা প্রকল্প, বৈজ্ঞানিক প্রকাশনা এবং উদ্ভাবনী উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

* শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে কার্যকর ভূমিকা পালন।

* বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণ।

* গবেষণা ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সমাজ ও দেশের টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখা।

এছাড়াও, কেন্দ্রটির মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী এক্সচেঞ্জ কর্মসূচি, আন্তর্জাতিক সেমিনার, ওয়েবিনার, স্টাডি ট্যুর এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষভাবে, মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি ও সহজতর করার পরিকল্পনাও রয়েছে।

আগামী ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, এই সমঝোতা স্মারক এবং রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ এম


ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

কখনো প্রশাসন, কখনো পুলিশ, আবার কখনো পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব তৈরি করতেন। এরপর কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অবশেষে দিনাজপুর শহরের একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

আটক যুবকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে শহরের কালুর মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, মোশাররফ নিজেকে কখনো পুলিশ ক্যাডার, কখনো প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তিনি দাবি করতেন, ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডার, ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার এবং ৪৯তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। নামী ব্র্যান্ডের পোশাক পরে ছবি তুলে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন। এসব ভুয়া পরিচয়ের আড়ালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক গড়ে অর্থ আত্মসাৎ করতেন বলে অভিযোগ রয়েছে।

ছাত্রাবাসের শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজেকে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি ওই ছাত্রাবাসে ওঠেন। পরে শিক্ষার্থীরা জানতে পারেন, তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ছাত্রাবাস ছেড়ে চলে যান।

মঙ্গলবার ভোরে নিজের মালামাল নিতে ছাত্রাবাসে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বিভিন্ন প্রতারণার তথ্য সামনে আসে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে এসএসসি পাস বলে জানান। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, মোশাররফ আটকের খবর পেয়ে প্রতারণার শিকার দাবি করা রাঙামাটির এক তরুণী দিনাজপুরে এসেছেন। এছাড়া নীলফামারী থেকেও এক তরুণীর অভিভাবক কোতোয়ালি থানায় যোগাযোগ করেছেন।

পুলিশের হাতে থাকা মোবাইল ফোনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ছাত্রাবাসের শিক্ষার্থীদের দাবি, এসব লেনদেনের পরিমাণ ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত।

রাঙামাটি থেকে আসা এক তরুণী জানান, কয়েক মাস আগে মোশাররফের সঙ্গে তার পরিচয় হয়। পরে নিজেকে ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কথা বলে কয়েক দফায় তার কাছ থেকে ১২ লাখ টাকা নেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে বিষয়টি ভুলে যেতে বলেন। পরে ওই তরুণী কক্সবাজার থানায় প্রতারণার মামলা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশাররফ বিভিন্ন নারীর সঙ্গে ভুয়া পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, মোশাররফের বিরুদ্ধে কক্সবাজার থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। এছাড়া নীলফামারীতে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিয়ের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা বিচারাধীন। আরও কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেছে। সেগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%