ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

অবশেষে বিয়ে করলেন রোনালদো ও জর্জিনা


অবশেষে বিয়ে করলেন রোনালদো ও জর্জিনা

দীর্ঘদিন ধরে চলা প্রেমের সম্পর্ক অবশেষে বিয়েতে পরিণত হলো। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার বহু বছরের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রোনালদো তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের সংবাদ জানাতে জর্জিনার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনের হাতে বিশিষ্ট বিয়ের আংটিও দেখা যাচ্ছে। একই সময়ে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রোনালদোর বিয়ের খবরটি নিশ্চিত করেন।

প্রায় এক দশক ধরে রোনালদো এবং জর্জিনা একসঙ্গে জীবন কাটাচ্ছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তারা একটি পরিবারও গড়ে তুলেছেন। রোনালদোর ব্যক্তিজীবন এবং ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে জর্জিনা সবসময় তার পাশে ছিলেন।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে কয়েকবার আলোচনা উঠে ছিল। সেসব নিয়ে তাদের বিয়ে সম্পর্কে নতুন গুঞ্জনও সৃষ্টি হচ্ছিল। কিন্তু রোনালদো বরাবরই বলেছেন, তারা যখন মনে করবেন সময়টি উপযুক্ত, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

এক সাক্ষাৎকারে ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে রোনালদো বলেছিলেন যে, তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় খুবই আকস্মিকভাবে এটি করেছেন। বিশেষ কোনো আয়োজন কিংবা বিলাসবহুল সফরের সময় নয়, গভীর রাতে হঠাৎ করে এই প্রস্তাব দেন তিনি।

রোনালদো জানিয়েছেন, সেদিন তার এক বন্ধুর কাছ থেকে তিনি একটি আংটি পেয়েছিলেন এবং আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। সেই সময় তাদের দুই সন্তানও ঘরে ঢুকে পড়েছিল এবং এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছিল।

দীর্ঘ প্রেম, একসঙ্গে পরিবার গঠন এবং বিয়ে নিয়ে একাধিক জল্পনার পর এখন রোনালদো ও জর্জিনা নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

আরও পড়ুন: দিল্লিতে জাতীয় পতাকা হাতে মিছিলের প্রস্তুতিতে অভিজিৎ দীপকেকে আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ পরিবর্তন চিকিৎসায় অর্থায়ন বন্ধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৮ এম


অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ পরিবর্তন চিকিৎসায় অর্থায়ন বন্ধ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার ও হরমোন চিকিৎসার জন্য খরচ 'মেডিকেইড' থেকে দেওয়া হবে না। মঙ্গলবার, স্থানীয় সময়, তিনি এই ঘোষণা করেন।

মেডিকেইড হলো যুক্তরাষ্ট্রের একটি সরকারি স্বাস্থ্য বীমা কর্মসূচি, যা কম আয় এবং সীমিত সম্পদ রয়েছে এমন ব্যক্তি, পরিবার, শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসাসেবা খরচ বহন করতে সহায়তা করে। এটি যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর যৌথ অর্থায়ন এবং পরিচালনার মাধ্যমে চলে। ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার ও মেডিকেইড সার্ভিসেসের (সিএমএস) প্রশাসক ড. মেহমেট ওজ এই সিদ্ধান্তের ঘোষণা দেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানান, শিশুদের লিঙ্গ পরিবর্তনসংশ্লিষ্ট অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য সরকারি অর্থ ব্যয় করা হবে না।

তিনি দাবি করেন, এসব চিকিৎসায় শিশুদের শরীরে গুরুতর ও দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

কয়েক ঘণ্টা পর বিরল পূর্ণ সূর্যগ্রহণ হবে, যা কিছু দেশ থেকে দেখা যাবে।

ট্রাম্প তার ভাষণে বলেন, তার প্রশাসন শিশুদের এসব চিকিৎসা থেকে রক্ষা করতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, গত দেড় বছরে প্রশাসনের চাপের কারণে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন হাসপাতাল ইতিমধ্যে তথাকথিত ‘লিঙ্গ-স্বীকৃতিমূলক চিকিৎসা’ বন্ধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, আরো হাসপাতাল এ ধরনের চিকিৎসা বন্ধ করবে।

ট্রাম্প তার পোস্টের মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিকভাবে উত্থাপন করেন। তিনি ডেমোক্র্যাট পার্টির কঠোর সমালোচনা করে বলেন, দলটি অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ পরিবর্তনসংশ্লিষ্ট চিকিৎসার পক্ষে। অন্যদিকে রিপাবলিকান পার্টি ও তার প্রশাসন শিশুদের এসব চিকিৎসা থেকে রক্ষা করতে চায় বলেও দাবি করেন তিনি। মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগও এ বিষয়ে নতুন নিয়মের কথা জানিয়েছে। আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে যে, শিশু ও তরুণদের লিঙ্গ পরিবর্তনসংশ্লিষ্ট চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের মেডিকেইড ও শিশুদের স্বাস্থ্য বিমা কর্মসূচি (সিএইচপি) থেকে অর্থ দেওয়া বন্ধ করা হবে।

নতুন নিয়মের আওতায় অপ্রাপ্তবয়স্কদের বয়ঃসন্ধি বন্ধকারী ওষুধ, বিপরীত লিঙ্গের হরমোন এবং লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের জন্য কেন্দ্রীয় অর্থায়ন বন্ধ হবে। মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র বলেন, করদাতাদের অর্থ দিয়ে এমন চিকিৎসার খরচ দেওয়া বন্ধ করাই এই সিদ্ধান্তের লক্ষ্য, যেগুলোতে গুরুতর ঝুঁকি ও অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। সিএমএস প্রশাসক ড. মেহমেট ওজ বলেন, শিশুদের এমন 'পরীক্ষামূলক চিকিৎসা' থেকে সুরক্ষা দেওয়া উচিত। তিনি আরো বলেন, অপ্রাপ্তবয়স্কদের জন্য এসব লিঙ্গ পরিবর্তনসংশ্লিষ্ট চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের অর্থ বন্ধ করার মাধ্যমে সরকার বিজ্ঞানের ভিত্তিতে কাজ করছে। একই সঙ্গে এতে করদাতা অর্থ সাশ্রয় হবে এবং শিশুদের সম্ভাব্য অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা করা যাবে বলেও তিনি দাবি করেন।

তবে নতুন নিয়মের আওতায় মানসিক স্বাস্থ্যসেবা বন্ধ হচ্ছে না। এছাড়া যেসব শিশু ইতিমধ্যে হরমোন চিকিৎসা নিচ্ছে, তারা আরো ছয় মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অর্থায়ন পাবে বলে আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে। নতুন নিয়মটি আগামী ১৩ অক্টোবর থেকে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ এম


৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ মাস বয়সী একটি কন্যাশিশুকে মাথার উপর তুলে আছাড় মারার অভিযোগ করে শিশুটির মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে, এ সময় শিশুটির বাম পায়ের উরুতে কামড় দিয়ে রক্ত এবং নীলাফুলা জখম করা হয়েছে।

এই ঘটনায় শিশুটির মা রিনা আক্তার অভিযোগ দায়ের করেছেন গত ৮ আগস্ট আড়াইহাজার থানায় নরসিংদীর মাধবদী এলাকার বাসিন্দা আমজাদ মোল্লার ছেলে সোহেল মোল্লার (২৪) বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

মামলার বাদী রিনা আক্তার জানিয়েছেন, তার স্বামী সোহেল মোল্লা মাদকাসক্ত ছিলেন এবং তিনি প্রায়ই রিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি ৯ মাস বয়সী মেয়ে বুশরাকে নিয়ে আড়াইহাজারের কামরানিচর মধ্যপাড়া এলাকায় বাবার বাড়িতে চলে আসেন।

রিনা বলেন, ৭ আগস্ট সোহেল তার বাবার বাড়িতে এসে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে মেয়েকে হত্যার উদ্দেশ্যে খাটের ওপর থেকে মাথায় তুলে আছাড় মারেন। ফলে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এর পর সোহেল শিশুটির বাম পায়ের উরুতে কামড় দেন। পরে তিনি পরিবারকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

পরে শিশুটিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ‘এটি একটি নির্মম ঘটনা। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। আমি আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মার্কিন সেনাকে মুক্তি দিল রাশিয়া: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ এম


সাবেক মার্কিন সেনাকে মুক্তি দিল রাশিয়া: ট্রাম্প

রাশিয়ায় চার বছরের বেশি সময় আটক থাকার পর সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট গিলম্যানকে মুক্তি দিয়েছে রাশিয়া। গিলম্যান, যিনি বর্তমানে ৩২ বছর বয়সী, তিনি এখন যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে ফিরছেন।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

গিলম্যান মঙ্গলবার রাতের দিকে ওয়াশিংটন ডিসির কাছে অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, গিলম্যানের মা ন্যান্সি তার সঙ্গে একই বিমানে রয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ২০২২ সালে গিলম্যানকে রাশিয়ায় কারাগারে পাঠানো হয়েছিল।

ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আলোচনার পর গিলম্যানকে মুক্তি দিতে রাজি হয়েছে রাশিয়া। তিনি দাবি জানান, এটি মানবিক কারণে করা হয়েছে এবং এর বিনিময়ে রাশিয়া কোনো বন্দির মুক্তি চায়নি। অর্থাৎ, এ ঘটনায় কোনো বন্দিবিনিময় হয়নি।

ট্রাম্প বলেন, গিলম্যান দেশে ফেরার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তাকে স্বাগত জানাবেন। তিনি নিজেও গিলম্যানের সঙ্গে কথা বলেছেন। মজা করে ট্রাম্প জানিয়েছেন, দেশে ফেরার পর গিলম্যানের একটি চাওয়া রয়েছে—বিমান থেকে নামার পর তিনি একটি চিজবার্গার খেতে চান। বিদেশে আটক মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনা তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেছেন। ট্রাম্প জানান, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসন শত শত মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে এনেছে। গিলম্যান এখন তার মা ন্যান্সি এবং পরিবারের সদস্যদের সঙ্গে আবারও মিলিত হতে পারবেন।

এই উদ্যোগ সফল করতে যারা কাজ করেছেন, তাদের জন্য তার ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে শান্তি মিশনের বিশেষ দূত স্টিভ উইটকফ, জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহলার, সন্ত্রাসবিরোধী বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক সেবাস্তিয়ান গোরকা এবং জ্যারেড কুশনারের নাম তিনি উল্লেখ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও গিলম্যানের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, অন্যায়ভাবে আটক থাকা অন্য মার্কিন নাগরিকদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও বলেন, রাশিয়ায় চার বছরের বেশি সময় আটক থাকার পর গিলম্যান এখন দেশে ফিরছেন এবং তিনি তার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হবেন। রুবিওর দাবি, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ১০০ জনের বেশি মার্কিন নাগরিক মুক্তি পেয়েছে এবং গিলম্যানও তাদের সঙ্গে যুক্ত হলেন। গিলম্যানকে মুক্তি দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান রুবিও। তবে অন্যায়ভাবে আটক থাকা সব মার্কিন নাগরিককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রুবিও বিশেষভাবে স্টিফেন হাবার্ডের কথা উল্লেখ করেন এবং জানান, অন্যায়ভাবে আটক থাকা সব মার্কিন নাগরিক দেশে না ফেরা পর্যন্ত ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কাজ চালিয়ে যাবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গিলম্যান ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত মার্কিন মেরিন বাহিনীতে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারিতে রাশিয়ায় ট্রেনে ভ্রমণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। মস্কো থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণে ভোরোনেজ শহরে তাকে আটক করা হয়েছিল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, গিলম্যান মাতাল অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে লাথি মেরেছিলেন। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গিলম্যানের বাবা ভ্লাদিমির গিলম্যান এ অভিযোগ অস্বীকার করেন। ২০২৪ সালের অক্টোবরে বোস্টন গ্লোবে প্রকাশিত এক মতামতধর্মী লেখায় তিনি দাবি করেন, তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বাবার ভাষ্য অনুযায়ী, গিলম্যান অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ওই সময় ভুল করে তিনি পুলিশ কর্মকর্তাকে লাথি মেরেছিলেন। তবে ওই কর্মকর্তা আহত হননি এবং পরে অভিযোগও প্রত্যাহার করে নেন বলে দাবি করেন তিনি।

গ্রেপ্তারের পর গিলম্যানকে প্রথমে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে কারাগারে থাকার সময় তার বিরুদ্ধে হামলার অভিযোগে আরো কয়েকটি মামলা হয়। এসব মামলার কারণে তার কারাদণ্ডের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ফলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় তাকে রাশিয়ার কারাগারে থাকতে হয়। সম্প্রতি মার্কিন সরকার গিলম্যানকে ‘অন্যায়ভাবে আটক’ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। এরপর তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও জোরদার করে ওয়াশিংটন। রাশিয়ায় আটক থাকা অন্তত ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে গিলম্যানও একজন ছিলেন। গিলম্যানের মুক্তির পর এখনো রাশিয়ায় আটক থাকা অন্য মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শিক্ষকপুত্র রুদ্র নীল কর নিলয়ের জিপিএ-৫ অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ এম


কাউখালীতে শিক্ষকপুত্র রুদ্র নীল কর নিলয়ের জিপিএ-৫ অর্জন

পিরোজপুরের কাউখালী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ করের ছেলে রুদ্র নীল কর নিলয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে। সে কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮২ নম্বর পেয়েছে।
নিলয়ের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন।
রুদ্র নীল কর নিলয় ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং পরিবারের সহযোগিতার কারণেই সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছে বলে জানা গেছে।
নিলয়ের বাবা কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর বলেন, “ছেলের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে নিয়মিত পড়াশোনা করেছে এবং পরীক্ষার আগে নিজের পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোযোগী ছিল। শিক্ষক হিসেবে আমি সবসময় তাকে পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পরিবারের সবার উৎসাহ রয়েছে।
তিনি আরও বলেন, “আমার ছেলে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য ভালো কিছু করতে চায়। সবাই যেন তার জন্য আশীর্বাদ ও দোয়া করেন—এটাই আমাদের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%