০২:৫১ পি.এম
বর্তমান সমাজে তরুণ-তরুণীদের দ্বীনের পথে ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হারাম বা অবৈধ সম্পর্ক। অনেকেই আছেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানে রোজা রাখেন এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে আগ্রহী; কিন্তু এক জায়গায় এসে তারা আটকে যান—সেটি হলো এই হারাম সম্পর্ক।
একে অপরের সঙ্গে কামনা-বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা-সাক্ষাৎ, ডেটিং, চ্যাটিং, স্পর্শ কিংবা অহেতুক হাসি-মস্করা—এসবই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ।
অতীতের এসব পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং খাঁটি তওবা করার জন্য যে নিয়ম ও করণীয় রয়েছে—
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রক্রিয়া শুরু
লজ্জা ও অনুশোচনা করা
অতীতের ওই ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং মনে মনে তীব্র অনুশোচনা পোষণ করা।
গুনাহটি তাৎক্ষণিক ছেড়ে দেওয়া
এই ধরনের গুনাহর সঙ্গে জড়িত থাকা অবস্থায় বা স্মরণ হলে তা পুরোপুরি বর্জন করা।
আরও পড়ুন: নাম পরিবর্তনের জন্য নতুন আকিকার প্রয়োজন নেই
দৃঢ় সংকল্প করা
ভবিষ্যতে জীবনে আর কখনো এই ধরনের পাপে লিপ্ত না হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করা।
খাঁটি তওবা (তাওবা নাসুহা) করা
আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দুই রাকাত তওবার সালাত আদায় করে চোখের পানি ফেলে ক্ষমা প্রার্থনা করা।
আরও পড়ুন: জাদুর প্রভাবে তালাক: ইসলামের বিধান ব্যাখ্যা করলেন মুফতি তাওহীদুল ইসলাম
বেশি বেশি ইস্তেগফার পাঠ করা
প্রতিদিন বেশি বেশি "আস্তাগফিরুল্লাহ" এবং ক্ষমা প্রার্থনার দোয়া পাঠ করা।
শায়খ আহমাদুল্লাহর মতে, বিয়ের আগের অবৈধ সম্পর্কের কথা বর্তমান স্বামী বা স্ত্রীকে নতুন করে না জানানোই শ্রেয়, কারণ এতে সংসারে অনাবশ্যক ভুল বোঝাবুঝি বা অশান্তি তৈরি হতে পারে। তওবা কেবল বান্দা এবং আল্লাহর মধ্যকার বিষয়, তাই তা আল্লাহর কাছেই স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
এ প্রসঙ্গে কুরআনে পাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন।
আরও পড়ুন: অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কিনা?
পুরুষদের উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘(হে রাসুল! আপনি) মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন।’ (সুরা নুর: আয়াত ৩০)
আবার নারীদের উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘(হে রাসুল! আপনি) ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সাধারণতঃ প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের ওপরে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক অধিকারভূক্ত বাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও (এমন) বালক- যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত অন্য কারো সৌন্দর্য প্রকাশ না করে। (এমনকি) তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর; যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা নুর : আয়াত ৩১)
মহান আল্লাহ আমাদেরকে জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, আর জেনার কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। (সুরা ইসরা: ৩২)
তবে দয়াময় আল্লাহ বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন।
আরও পড়ুন: হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত
সুতরাং মানুষের কর্তব্য, বিয়ের পূর্বে হারাম সম্পর্কের দিকে পা না বাড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করা।
তবে হারাম রিলেশন (অবৈধ প্রেম) গুনাহের কারণ হলেও তা শিরক, কুফরি বা মুরতাদ হওয়া মত গুনাহ নয় যে, এ কারণে তার সকল আমল বরবাদ হয়ে যাবে বা তার আমল কবুল হবে না। বরং এ অবস্থায়ও তার সালাত, সিয়াম, দান-সদকা, দুআ, কুরআন তিলাওয়াত ও অন্যান্য নেকির কাজ বরবাদ হয়ে যাবে না।
বরং এগুলো সে যদি খালিস নিয়তে যথানিয়মে সম্পাদন করে তাহলে মহান আল্লাহ তা কবুল করবেন বলে আশা করা যায়। কিন্তু হারাম রিলেশনের কারণে গুনাহগার হবে। এ ক্ষেত্রে করণীয় হল, অনতিবিলম্বে তওবা করে এ পথ থেকে ফিরে আসা।
আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার পাপাচার থেকে তওবায়ে নাসূহা করার নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তায়ালার কাছে তওবায়ে নাসূহা তথা আন্তরিক তওবা করো। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। (সূরা তাহরীম: ৮)
আরও পড়ুন: ইসলামে যেসব সময়ের ঘুম নিন্দনীয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন