ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জামিনে এসে ফের মাদকের কারবার, এবার কারবারিকে ৬ মাসের কারাদণ্ড


জামিনে এসে ফের মাদকের কারবার, এবার কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

যশোরের অভয়নগরে একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদকের কারবার শুরু করার অভিযোগে জিল্লুর রহমান পলাশ (৪৮) নামের এক মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জিল্লুর রহমান পলাশ মৃত ওলিয়ার রহমান এবং শুকুরোন বেগমের ছেলে।

আরও পড়ুন: আজ ভারত থেকে বাংলাদেশে আসছে ১৮টি নতুন রেলকোচ

স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান পলাশ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি একটি মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদকদ্রব্যের ব্যবসা শুরু করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই পিস ইয়াবা ট্যাবলেট এবং এক পুরিয়া গাঁজাসহ জিল্লুর রহমান পলাশ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। সাত দিন আগে তিনি একটি মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে আসেন।

এছাড়া, তার বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারণায় নতুন মুখ মোস্তাফিজুর রহমান,দোয়া ও সমর্থন চাইছেন ভোটারদের কাছে

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক পরিবহন ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ২১ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


ঝিনাইদহে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১

ঝিনাইদহের মহেশপুরে এক শিক্ষার্থী (১৩) এর উপর যৌন হয়রানির অভিযোগে পুলিশ রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে একজনকে আটক করেছে। বুধবার (১২ আগস্ট) রাতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক রুবেল উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের রমজান আলির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে রফিকুল اسلام তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। সেসময় শিশুটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনার পর শিশুটির চাচা সুজন হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি নথিভুক্ত করেছেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পরপরই তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুলকে আটক করেন। তার বিরুদ্ধে আগেই মহেশপুর থানায় একটি ফৌজদারি মামলা রয়েছে।

 

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে যুবলীগ নেতা অরিন্দম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


সুনামগঞ্জে যুবলীগ নেতা অরিন্দম গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার সময় ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, বর্তমানে উপজেলা যুবলীগ নেতা এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

পুলিশ জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে অরিন্দম চৌধুরী অপু এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) এবং ২৫ (ডি) ধারায় মামলায় তাকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর অপুকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, আগামী ১৫ আগস্ট উপলক্ষে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পাঁয়তারা করছেন অরিন্দম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে একাদশ দলীয় ঐক্যের প্রার্থী কর্ণেল (অব.) ওলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধিরা প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আমিন।

এদিন দুপুর ১২টার পর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিনের অফিস কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

এর আগে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি এবং বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে ৩৫ বছর বয়সী এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। যদি কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনদুর্ভোগে পাশে খন্দকার মোতালেব হোসেন, দ্রুত সংস্কারে স্বস্তি পেলেন কয়েকটি পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


জনদুর্ভোগে পাশে খন্দকার মোতালেব হোসেন, দ্রুত সংস্কারে স্বস্তি পেলেন কয়েকটি পরিবার

যেখানেই জনদুর্ভোগ, সেখানেই মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং মেয়র পদপ্রার্থী আলহাজ খন্দকার মোতালিব হোসেন।
সম্প্রতি মধুপুর পৌর এলাকার দামপাড়া উত্তরপাড়ায় বাবলু এর বাসা থেকে শামীম এর বাসা পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা দীর্ঘদিন বৃষ্টির পানিতে নিমজ্জিত থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। পানি জমে থাকায় ওই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তির পাশাপাশি কয়েকটি পরিবার কার্যত পানিবন্দি অবস্থার মধ্যে পড়ে।
স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আলহাজ খন্দকার মোতালেব হোসেন তাৎক্ষণিকভাবে রাস্তার পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। প্রথমে পানি সেচের ব্যবস্থা করা হয়। পরে রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করা হয়। এতে ওই এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জনসাধারণের সমস্যা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সমাধানের উদ্যোগ নেওয়ায় তারা সন্তুষ্ট। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও খন্দকার মোতালেব হোসেন এভাবেই মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।
জনগণের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব। খন্দকার মোতালেব হোসেনের এ ধরনের কার্যক্রম সেই দায়িত্ববোধেরই প্রতিফলন বলে মনে করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%