ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জনদুর্ভোগে পাশে খন্দকার মোতালেব হোসেন, দ্রুত সংস্কারে স্বস্তি পেলেন কয়েকটি পরিবার


জনদুর্ভোগে পাশে খন্দকার মোতালেব হোসেন, দ্রুত সংস্কারে স্বস্তি পেলেন কয়েকটি পরিবার

যেখানেই জনদুর্ভোগ, সেখানেই মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং মেয়র পদপ্রার্থী আলহাজ খন্দকার মোতালিব হোসেন।
সম্প্রতি মধুপুর পৌর এলাকার দামপাড়া উত্তরপাড়ায় বাবলু এর বাসা থেকে শামীম এর বাসা পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা দীর্ঘদিন বৃষ্টির পানিতে নিমজ্জিত থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। পানি জমে থাকায় ওই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তির পাশাপাশি কয়েকটি পরিবার কার্যত পানিবন্দি অবস্থার মধ্যে পড়ে।
স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আলহাজ খন্দকার মোতালেব হোসেন তাৎক্ষণিকভাবে রাস্তার পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। প্রথমে পানি সেচের ব্যবস্থা করা হয়। পরে রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করা হয়। এতে ওই এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জনসাধারণের সমস্যা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সমাধানের উদ্যোগ নেওয়ায় তারা সন্তুষ্ট। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও খন্দকার মোতালেব হোসেন এভাবেই মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।
জনগণের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব। খন্দকার মোতালেব হোসেনের এ ধরনের কার্যক্রম সেই দায়িত্ববোধেরই প্রতিফলন বলে মনে করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ট্রাকচালক হোসেন হত্যা

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মো. হোসেন নামে এক মালবাহী ট্রাকের চালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পেছানো হয়েছে। আদালত আগামী ১ সেপ্টেম্বর এই শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত শুনানি শেষে এ দিন নির্ধারণ করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এই বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় চার আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের আদালতে উপস্থিত করা হয়নি। তাদের উপস্থিতির জন্য পি.ডাব্লিউ আবেদন করা হয়েছে। ফলে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, শেখ হাসিনাসহ ৩৪ জন আসামির মধ্যে ৮ জনকে আদালতে উপস্থিত করা হয়েছে। বাকি অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ঘটনার প্রেক্ষিতে মো. হোসেন নামের ট্রাকচালক গুলিতে নিহত হন।

তিনি সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার সময় চাঁদ উদ্যানের কাছে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনার পর নিহত ব্যক্তির মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তা, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি, নাইমুল হাসান রাসেল।

এই মামলায় আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান ও শাহজাহান কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় অন্তর্বর্তী সরকার ও বিরোধীদের আলোচনার প্রথম পর্ব শেষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


ভেনেজুয়েলায় অন্তর্বর্তী সরকার ও বিরোধীদের আলোচনার প্রথম পর্ব শেষ

যুক্তরাষ্ট্র কর্তৃক দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর বুধবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ও বিরোধী দল আলোচনার প্রথম পর্ব শেষ করেছে। আলোচনার মূল লক্ষ্য হলো দেশকে পুনর্মিলনের পথে এগিয়ে নিয়ে যাওয়া।

উভয় পক্ষের জারি করা একটি যৌথ বিবৃতিতে বেশ কয়েক দিনের আলোচনার পর দুটি বিষয়ে ঐকমত্যের কথা তুলে ধরা হয়েছে। বিষয়গুলো হলো- বিচার বিভাগের সংস্কার এবং ভূমিকম্প পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য জব্দকৃত তহবিল মুক্ত করা।

বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ ‘বিচার ব্যবস্থার সংস্কার সহায়ক একটি প্রক্রিয়া শুরু করতে’ প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে রয়েছে সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস (টিএসজে)-এর সাংবিধানিক আইনের সংস্কার। টিএসজে ২০২৪ সালের মাদুরোর পুনর্নির্বাচনকে বৈধতা দিয়েছিল, যদিও গুরুতর জালিয়াতির অভিযোগ ছিল এবং আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়নি।

২৪ জুনের ভয়াবহ দুটি ভূমিকম্পে ৬,৩০০ জনেরও বেশি নিহত হওয়ার প্রেক্ষাপটে উভয় পক্ষ যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডে থাকা ভেনেজুয়েলার আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ মুক্ত করার জন্য কাজ করতে সম্মত হয়েছে।

যৌথ বিবৃতিতে তহবিল সঠিকভাবে ব্যবহারের জন্য ‘স্বচ্ছতা, শনাক্তকরণযোগ্যতা ও নিরীক্ষার ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ। দেলসি রদ্রিগেজ ছিলেন মাদুরোর ভাইস প্রেসিডেন্ট, তবে ওয়াশিংটনের সমর্থনে তিনি দেশ পরিচালনা করছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করেছেন।

বিরোধী পক্ষের প্রতিনিধিত্ব করেছেন ২০১৫ সালের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রাজনৈতিক ব্লকের নেতা দিনোরা ফিগুয়েরা।

নির্বাসিত বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো আলোচনায় অংশ নেননি, তবে তিনি প্রক্রিয়াতে বাধা দেবেন না বলে জানিয়েছেন।

অনেক ভেনেজুয়েলাবাসী আশা করছেন এই আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফিগুয়োরা আলোচনার ছয় দিনে রাজনৈতিক বন্দি, অবসরপ্রাপ্ত ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন এবং তাদের দাবির পক্ষে কথা বলার প্রতিজ্ঞা দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘আমরা একটি গণতান্ত্রিক ও মুক্ত ভেনেজুয়েলা অর্জনের জন্য এ প্রক্রিয়ায় আছি’।

কারাকাসের হোটেলের বাইরে যেখানে আলোচনা হচ্ছিল, সেখানে বিরোধী সমর্থকরা জড়ো হয়েছিলেন।

একজন বিরোধী প্রতিনিধি বলেন, অন্তর্বর্তী সরকারকে নিকারাগুয়ার দমনমূলক প্রশাসনের সঙ্গে তুলনা করেছেন, যেটিকে যুক্তরাষ্ট্র একনায়কতন্ত্র বলে মনে করে। তিনি আরো বলেন, বিরোধী প্রতিনিধিদল একে সহজভাবে নেয়নি বরং এই সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, সংস্কারের পর নতুন নির্বাচন কমিশন গঠিত হলে তবেই নির্বাচন ঘোষণা করা হবে। সন্ত্রাসবাদ ও ভিন্নমত দমনের আইনগুলোও সংস্কার প্রয়োজন, কারণ এগুলো অতীতে রাজনৈতিক বন্দিদের নিপীড়নে ব্যবহৃত হয়েছে।

প্রতিনিধি এএফপিকে বলেন, ‘মাচাদোকে বিরোধী দলের নেতা হিসেবে দেখা হয়। তিনি সেই কণ্ঠস্বর, যাকে ভেনেজুয়েলাবাসী নিজেদের বলে মনে করে’।

কিছু বিশ্লেষক মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প মাচাদোর ভেনেজুয়েলায় ফেরার ওপর ভেটো দিয়েছেন, যদিও ওয়াশিংটন তা অস্বীকার করেছে। ট্রাম্প বারবার রদ্রিগেজ প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জালে ধরা পড়ল ২২ কেজির ‘ধাতিনা বোল’, বিক্রি ৩ লাখ ৫০ হাজার টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


জালে ধরা পড়ল ২২ কেজির ‘ধাতিনা বোল’, বিক্রি ৩ লাখ ৫০ হাজার টাকায়

বঙ্গোপসাগরে জালে আটকা পড়া ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছটিকে বাগেরহাটে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এই মাছটির প্রতি কেজির মূল্য যথাক্রমে ১৬ হাজার ১৩৬ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে, বাগেরহাটের মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলদার আড়তে এই মাছটি বিক্রি হয়, এবং মাছ ব্যবসায়ী হারুন মীর এটি কিনে নেন।

গত ১১ আগস্ট, ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছটি ধরা পড়ে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের মাছ ধরা ট্রলারে।

ইলিশ মাছ ধরা ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন জানান, ‘সাগরের আবহাওয়া খারাপ থাকার কারণে ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার সময়ে শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় আমি ধাতিনা ভোল মাছটি পেয়েছি এবং খুব খুশি হয়েছি। এই মাছটির দাম অনেক।’

ভোল মাছের ক্রেতা হারুন মীর বলেন, ‘ধাতিনা ভোল মাছের মণ দাম ৬ লাখ টাকা। সেই অনুযায়ী, ২২ কেজি ওজনের এই মাছটি আমি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। এখন এই মাছটি বরফ দিয়ে বড় মোকামে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি, আমি ৫০ হাজার টাকা লাভ করতে পারবো।’

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী ছোট ছোট জাল নিয়ে সাগরে যাওয়ার কারণে এই মাছটি ছোট অবস্থায় ধরা পড়ে। অনেক বছর পর ২২ কেজির ধাতিনা ভোল মাছ ধরা পড়েছে। এটি প্রায় সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে এবং এ মাছ পাওয়ায় আমরা খুব আনন্দিত।’

মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মাছের পটকার ব্যাপক চাহিদা রয়েছে। মাছটির বিশাল মুল্যের কারণে স্থানীয় জেলেদের মুখে ফুটেছে আনন্দের হাসি। স্থানীয়দের মতে, বঙ্গোপসাগর ও উপকূলীয় নদীগুলোতে মাঝে মাঝে এমন বিরল মাছ জেলেদের জালে ধরা পড়ে, যা এক রাতেই তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।

মাছের পটকা আন্তর্জাতিক বাজারে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ সুতা (Surgical Thread) এবং প্রসাধনী প্রস্তুতির জন্য চড়া দামে বিক্রি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভোক্তা অধিকারের জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভোক্তা অধিকারের জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স ভাই ভাই মেডিসিন কর্ণারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার জন্য ফার্মেসির মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, ফার্মেসিতে কোন মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন না করা উচিত।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এই সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%