১১:৫৭ পি.এম
চীনের শিল্প খাতে মুনাফা বৃদ্ধির গতি বর্তমানে শ্লথ প্রক্রিয়ায় রয়েছে।
টানা কয়েক মাসের ঊর্ধ্বমুখী প্রবণতার পর গত মে মাসের সর্বশেষ পরিসংখ্যান বলছে, শক্তিশালী রপ্তানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধি সত্ত্বেও, দেশের দুর্বল অভ্যন্তরীণ চাহিদা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফায় চাপ সৃষ্টি করছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) শনিবার প্রকাশিত তথ্যে জানায়, মে মাসে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে এই প্রবৃদ্ধি এপ্রিলের ২৪ দশমিক ৭ শতাংশ থেকে কমেছে।
আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা
চলতি বছরের প্রথম পাঁচ মাসে শিল্পখাতের মোট মুনাফা বেড়েছে ১৮ দশমিক ৮ শতাংশ, যা ব্লুমবার্গ ইকোনমিকসের পূর্বাভাসিত ১৯ শতাংশের তুলনায় সামান্য কম।
এখনো পর্যন্ত এই ধীরগতিকে বিশ্লেষকেরা কিছুটা অপ্রত্যাশিত বলে মনে করছেন। কারণ, মুদ্রার অবমূল্যায়ন তিন বছরেরও বেশি সময় ধরে চলা কারখানা পর্যায়ের মূল্যপতনের অবসান ঘটে চলতি বছরের মার্চে। মে মাসে উৎপাদক মূল্যসূচক ২০২২ সালের পর সর্বোচ্চ হারে বৃদ্ধি পায়।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির ফলে চীনের উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পপণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তবে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় কাঁচামালের দাম বেড়েই চলেছে।
এনবিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে শিল্পখাতের মোট মুনাফা বৃদ্ধিতে কাঁচামালভিত্তিক উৎপাদনশিল্প ১০ দশমিক ২ শতাংশ পয়েন্ট অবদান রেখেছে।
আরও পড়ুন: স্পিকার: আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা
উচ্চপ্রযুক্তি উৎপাদনশিল্পের অবদান ৮ শতাংশ পয়েন্ট এবং যন্ত্রপাতি উৎপাদনশিল্পের অবদান ৫ দশমিক ২ শতাংশ পয়েন্ট। তবে, পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এসব অবদান সরাসরি যোগ করা যায় না, কারণ বিভিন্ন শিল্পখাতের কার্যক্রমের মধ্যে পারস্পরিক ওভারল্যাপ রয়েছে।
সংস্থার মতে, বৈশ্বিক এআই বিপ্লব ইলেকট্রনিকস শিল্পের পাশাপাশি অ্যালুমিনিয়াম ও তামাসহ নন-ফেরাস ধাতু খাতের মুনাফা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাম্প্রতিক তথ্য ইঙ্গিত দিচ্ছে, দেশের অভ্যন্তরীণ বিনিয়োগে স্থবিরতা এবং ভোক্তা ব্যয়ের দুর্বলতা এখনও শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ফলে রপ্তানি ও প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধির ইতিবাচক প্রভাব অর্থনীতির সামগ্রিক চিত্রে প্রত্যাশিত মাত্রায় প্রতিফলিত হচ্ছে না।
বিশ্লেষকদের মতে, মুনাফা বৃদ্ধির বর্তমান হার মূল্যায়নের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। কারণ, গত বছরের একই সময়ে শিল্পখাতের মুনাফা ৯ দশমিক ১ শতাংশ কমে যাওয়া নিয়ে এবার তুলনামূলকভাবে প্রবৃদ্ধির হার বেশি দেখাচ্ছে।
আরও পড়ুন: তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি স্বাক্ষর
চলতি বছরে প্রথম পাঁচ মাসে চীনের শিল্পখাতের মোট মুনাফা দাঁড়িয়েছে ৩ দশমিক ১৪ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৪৬২ বিলিয়ন মার্কিন ডলার)। যদিও এই অঙ্ক এখনো ২০২২ সালের একই সময়ের মুনাফার তুলনায় কম।
এনবিএসের বিশ্লেষক ইউ ওয়েইনিং এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘দেশের অভ্যন্তরে শক্তিশালী উৎপাদন সক্ষমতার বিপরীতে দুর্বল চাহিদার সমস্যা এখনো রয়ে গেছে। ফলে কয়েকটি শিল্পখাত এখনও উল্লেখযোগ্য চাপ ও চ্যালেঞ্জের মুখে রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন