ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

টিভিতে আজকের খেলার সময়সূচি


টিভিতে আজকের খেলার সময়সূচি

ডারউইন টেস্টের প্রথম দিনে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে মুখোমুখি প্রতিযোগিতা শুরু হল। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনটি অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৬:৩০ টায় শুরু হবে টেস্ট।

এছাড়াও, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা রয়েছে। সেন্ট লুসিয়া কিংস এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মধ্যে আজ ভোর ৫টায় ম্যাচ অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে ৬টায় জ্যামাইকা কিংসমেন এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হবে। এই সব ম্যাচগুলি প্রচারিত হবে স্টার স্পোর্টস ২ চ্যানেলে।

আরও পড়ুন: মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় আবারও ইসরাইলি বিমান হামলা, বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ এম


গাজায় আবারও ইসরাইলি বিমান হামলা, বাড়ছে উত্তেজনা

এক সপ্তাহের বেশি সময় পর গাজায় আবারও ইসরাইলি বাহিনী বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর এ পর্যন্ত ইসরাইলি আক্রমণে নিহতের সংখ্যা সাড়ে ১২শ ছাড়িয়ে গেছে।

উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় একটি গাড়িতে ইসরাইলি ড্রোন আঘাত হানে, যার ফলে গুরুতর আহত হন বেশ কয়েকজন। একই সঙ্গে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসেও সাধারণ নাগরিকদের ওপর গ্রেনেড ও ভারী গুলি বর্ষণ করে দখলদার বাহিনী।

গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরাইলের এসব হামলায় ১২ শ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্রাম্পের ১৫ দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারে নেতানিয়াহুর অস্বীকৃতি জানানোর বিরোধিতা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি কোনো একক ইসরাইলি নেতার ইচ্ছার ওপর নির্ভর করে না। এদিকে আন্তর্জাতিক চাপের মুখেও গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়ে দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।

অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে দখলদারদের আগ্রাসন। সম্প্রতি সেখানে সামরিক অভিযান চালিয়ে দুই শিশুসহ অন্তত ২৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে একের পর এক আবাসিক ভবন ও বাণিজ্যিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে শত শত পরিবারকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এ অবস্থা সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর ধ্বংসের শেষ সীমায় দাঁড়িয়ে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযান: পিস্তলের ম্যাগাজিন, গুলি ও মাদক জব্দ, পলাতক আসামী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৪ এম


গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযান: পিস্তলের ম্যাগাজিন, গুলি ও মাদক জব্দ, পলাতক আসামী

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সামগ্রী ও ইনজেকশন উদ্ধার করেছে যৌথ বাহিনী। গোমস্তাপুর থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সফল যৌথ অভিযানে একটি পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ৮ পিস বিপজ্জনক বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিক-নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। গত ১১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪:৫০ ঘটিকায় গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এসআই (নিরস্ত্র) মোঃ জেনারুল শেখ ও ডিবির সংগীয় ফোর্স মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমকে সাথে নিয়ে এই যৌথ অভিযান চালান।

অভিযানকালে আসামি মোঃ মোসাহাক আলী (২৪)-র বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তার দোতলা মাটির ঘরের ২য় তলার উত্তর দুয়ারী শয়নকক্ষ থেকে ১টি পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি এবং অবৈধ নেশাজাতীয় হাইড্রোক্লোরাইডযুক্ত ৮ পিস বুপ্রেনরফিন ইনজেকশন অ্যাম্পুল জব্দ করে আলামত হিসেবে থানায় নিয়ে আসা হয়।

ঘটনায় গোমস্তাপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় টের পেয়ে সটকে পড়া আসামি মোসাহাক আলীকে গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকমুক্ত সুন্দর জীবন গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছে। যেকোনো মাদক ও সন্ত্রাসবিরোধী তথ্যের জন্য পুলিশকে খবর দিন—তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ এম


ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এই সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির প্রত্যাবর্তনের রাতেই মায়ামির বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ এম


মেসির প্রত্যাবর্তনের রাতেই মায়ামির বিদায়

সম্প্রতি বাবা হোর্হে মেসির মৃত্যুতে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ব্যক্তিগতভাবে বেশ ভেঙে পড়েন। মেসি শোক সামলে উঠতে পেশাদার ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করে আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক গণমাধ্যমগুলো। তবে, এই দাবির মধ্যেই মেসি, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার, ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরে সবাইকে বিস্মিত করেছেন।

লিওনেল মেসির অপ্রত্যাশিত প্রত্যাবর্তনেও মায়ামির জন্য লিগস কাপে ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। ঘরের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে এই দলটিকে।

টুর্নামেন্টের পরবর্তীতে ধাপে যেতে হলে ম্যাচডে ৩-এ মায়ামির জন্য জয় ছাড়া অন্য কোনো পথ ছিল না। শুধুমাত্র নিজেদের ম্যাচে জয়ই যথেষ্ট ছিল না, বরং এমএলএসের অন্য ম্যাচগুলোর ফলও তাদের পক্ষেও আসা প্রয়োজন ছিল। ফলে ম্যাচটি শুরু থেকেই মায়ামির জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়ায়।

তার আগে, অ্যাথলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করেছিল মায়ামি। তবে পরবর্তী ম্যাচে মন্টেরের কাছে ২-১ গোলে হারায়, এবং তাদের হিসাব অনেকটা কঠিন হয়ে যায়। শেষ ম্যাচে লিওনের বিপক্ষে জয় পাওয়ার উদ্দেশ্যে মাঠে নামে হেরনরা, যাতে তারা পরের ধাপে উঠতে আশাবাদী থাকতে পারে।

ম্যাচের শুরু থেকেই মায়ামি আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। প্রথমার্ধের ৪২ মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী ড্যানিয়েল পিন্টার।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র পরিবর্তিত হয়। ৫০ মিনিটে গোল করে লিওনকে সমতায় ফেরান ড্যানিয়েল আরসিলা। সমতা ফেরার আনন্দ যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারী দলের জন্য। মাত্র তিন মিনিট পর গোল করে আবারও মায়ামিকে এগিয়ে দেন ইয়ানিক ব্রাইট।

২-১ গোলে পিছিয়ে পড়েও লিওন ম্যাচ থেকে ছিটকে যায়নি। বরং ধীরে ধীরে তারা মায়ামির ওপর চাপ বাড়াতে থাকে। ৬১তম মিনিটে হুয়ান ডমিনগেজের গোলে আবারও সমতায় ফেরে ম্যাচ। তখন দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে।

ম্যাচের শেষ ভাগে নাটক আরও জমে ওঠে। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আরসিলা। তার সেই গোলের ফলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় লিওন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকান দলটি।

মায়ামির জন্য ম্যাচটির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মেসির মাঠে ফেরা। স্বল্প সময়ের বিরতির পর আর্জেন্টাইন তারকাকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে রাখা হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিন্টারের জায়গায় তাকে মাঠে নামানো হয়।

যখনই মেসি মাঠে পা রেখেছেন, গ্যালারিতে অন্য রকম আবহ তৈরি হয়েছে। নু স্টেডিয়ামের দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। মেসির প্রত্যাবর্তন মায়ামির সমর্থকদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে। কিন্তু শেষ পর্যন্ত তার উপস্থিতিও দলের ভাগ্য বদলাতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%