ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনীতে অনুষ্ঠিত আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬


ফেনীতে অনুষ্ঠিত আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬

ফেনী, ২৫ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ‘আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ফেনীর একটি কনভেনশন সেন্টারে দেশের ৬টি জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়কদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক।

‘দক্ষ যুব, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সম্মেলনটি আয়োজন করে।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফেনীর উপ পরিচালক মো: জাকির হোসেন।

আরও পড়ুন: সিএমপির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

বক্তারা উল্লেখ করেন, পৃথিবীতে কোনো মানুষ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য পরিবেশ, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের ভালো থাকা প্রয়োজন। সুতরাং, সবাইকে নিয়ে ভালো থাকার আয়োজন করতে হবে এবং এই দায়িত্ব তরুণদের নিতে হবে। প্রস্তুতি গ্রহণের প্রয়োজন রয়েছে।

তারা আরও বলেন, যাদের কথা আমাদের সাথে মেলে, তাদের কথা আমাদের ভালো লাগে, আর যাদের কথা আমাদের সাথে মেলেনা, তাদের কথায় আমরা উগ্র হয়ে যাই। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সব মত ও পথের মানুষের কথা শুনতে হবে। সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র আরো সুন্দর হয়ে উঠবে।

অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো: রাসেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।

জেলা পর্যায়ে শান্তি সহায়ক তরুণদের পক্ষে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সিগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান এবং ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ। অনুষ্ঠান শেষে সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ১৫ তরুণকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন: একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের অরাজক পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের উদ্বেগ সত্যি হলো: আবদুল্লাহ আল জাবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


গোপালগঞ্জের অরাজক পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের উদ্বেগ সত্যি হলো: আবদুল্লাহ আল জাবের

গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই আশঙ্কার কথা শহীদ ওসমান হাদি পূর্বেই উল্লেখ করেছিলেন। আজ তার সেই আশঙ্কা বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনও ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি। বরং বিচারের দাবি আড়াল করতে তার ‘চরিত্রহননের’ অপচেষ্টা চলছে।

বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এসব কথা বলেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের জানান, গতকাল গোপালগঞ্জে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এসআরবি কোম্পানি কমান্ডার) জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রশাসনে দায়িত্বরত অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গোপালগঞ্জের সহিংসতায় মদদ দিয়েছেন। শহীদ ওসমান হাদি যে সতর্কবার্তা দিয়েছিলেন, তা আজ সত্য প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, এতদিন ধরে যে ‘সুশীলপনা’ প্রদর্শন করা হয়েছে, তা দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব নয়।

হত্যাকাণ্ডের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, জনগণের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যখনই ওসমান হাদি হত্যার বিচার ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়, তখনই একটি মহল তার অবদান কী—এমন প্রশ্ন তোলে। এর মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কণ্ঠ উচ্চারণকারী একজন দেশপ্রেমিকের যাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

সুশীল সমাজ ও রাজনৈতিক মহলের সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, রাষ্ট্র ১০ মাসেও কেন এই হত্যার বিচার নিশ্চিত করতে পারল না, সেই প্রশ্ন না তুলে ওসমান হাদির ক্ষোভের বহিঃপ্রকাশকে সামনে এনে তাঁকে ‘গালিবাজ’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অথচ সংসদে বিএনপির একজন সংসদ সদস্য বলেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শহীদ ওসমান হাদিকে ধারণ করেন। ‘বিপদে পড়লে মানুষ চেনা যায়’—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেটিই স্পষ্ট হয়ে উঠছে।

শহীদ ওসমান হাদিকে কেবল রাজপথের কর্মী নয়, বরং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কবি ও দার্শনিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার বক্তব্য আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চ কেবল এই হত্যার বিচারই চায় না, বরং কাদের স্বার্থে ও কোন কারণে তাকে হত্যা করা হলো তা-ও জাতির সামনে উন্মোচন করতে চায়।

সবশেষে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির সাংস্কৃতিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইকে জাগ্রত করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের ঠিকানা খুঁজে পাওয়া গেছে। কেবল ক্ষমতা থেকে স্বৈরাচারকে সরানোই নয়, বরং মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন ঘটাতে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাই ইনকিলাব মঞ্চের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ, বিশ্বে ১৯২তম বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ, বিশ্বে ১৯২তম বাংলাদেশ

কানাডাভিত্তিক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান ষষ্ঠ। বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তালিকায় এই তথ্য উল্লিখিত হয়েছে।

আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে মোট ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশের সুযোগ পান। অন্যদিকে, ১১৫টি গন্তব্যে যেতে আগাম ভিসা প্রয়োজন হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এই অঞ্চলে বাংলাদেশের পেছনে অবস্থান করছে পাকিস্তান ও আফগানিস্তান। বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।

আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতগুলো গন্তব্যে ভিসা ছাড়া, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে যেতে পারেন, তার ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।

তবে, আর্টন ক্যাপিটলের সূচক এবং যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের হিসাবপদ্ধতি আলাদা। ফলে, দুই প্রতিষ্ঠানের তালিকায় একই দেশের পাসপোর্টের অবস্থানে পার্থক্য দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা সিটি শপিং মলে কেএফসির ৫১তম আউটলেটের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


বসুন্ধরা সিটি শপিং মলে কেএফসির ৫১তম আউটলেটের উদ্বোধন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আন্তর্জাতিক ফাস্টফুড ব্র্যান্ড কেএফসির ৫১তম আউটলেট উদ্বোধন সম্পন্ন হয়েছে। নতুন এই আউটলেটটি বুধবার (২৫ নভেম্বর) শপিং মলটির অষ্টম তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা, প্রতিষ্ঠানটির হেড অব প্রজেক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার তাইয়াবুর রহমান সাজ্জাদ এবং কেএফসি অপারেশনস হেড রূপম প্রসন্ন ঠাকুর।

এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেএফসির ৫১তম আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্প্রসারণ কার্যক্রমে একটি নতুন মাইলফলক যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে ড্রোন হামলায় ১৯ বেসামরিক নিহত, সংঘাতের মূল কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


সুদানে ড্রোন হামলায় ১৯ বেসামরিক নিহত, সংঘাতের মূল কারণ কী

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার রাজ্যটির দুটি শহরে এই হামলাগুলি সংঘটিত হয়েছে, যা বুধবার মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্সের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইমার্জেন্সি লইয়ার্সের একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের রাজধানী দামাজিনে মঙ্গলবার রাতে তিনটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় ছয় নারীসহ ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে শহরটিতে আহত ১৫ জনও তিনটি পরিবারের সদস্য।

একই দিনে রোসেইরেস শহরে আরও পাঁচ বেসামরিক নাগরিক আহত হন। মানবাধিকার সংগঠনটির দাবি, ড্রোন হামলাগুলি বাঁধ ও বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এই হামলাগুলোর ফলে পুরো ব্লু নাইল রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। সংগঠনটি সতর্ক করেছে যে, দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইমার্জেন্সি লইয়ার্স জানায়, রাজ্যের অন্যান্য এলাকাগুলোতে চলমান সংঘাত থেকে পালিয়ে আসা বহু মানুষ দামাজিন ও রোসেইরেস শহরে আশ্রয় নিয়েছেন। এসব এলাকার মধ্যে বাউ ও গেইসানও অন্তর্ভুক্ত রয়েছে।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের সংঘাত শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে লড়াই ছড়িয়ে পড়েছে। গত আগস্টে আরএসএফ দাবি করেছিল, ইথিওপিয়া সীমান্তসংলগ্ন সংঘাতপূর্ণ এলাকা গেইসান তারা দখলে নিয়েছে। ব্লু নাইল রাজ্যও দক্ষিণ সুদান ও ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%