ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালপুরে কৃষক দলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত


গোপালপুরে কৃষক দলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের গোপালপুর উপজেলা এবং শহর শাখা বিজয় র‍্যালি করেছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলবেলা গোপালপুর উপজেলা শহর থেকে র‍্যালিটি শুরু হয়েছে এবং এটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে। র‍্যালিটির শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়।

উক্ত র‍্যালি ও সমাবেশে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান, এক দশকের কাজের স্বীকৃতি

বক্তারা গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে যুব ম্যারাথন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৬ এম


নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে যুব ম্যারাথন অনুষ্ঠিত
 
০৫ আগস্ট (বুধবার), জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর কাদির হানিফ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ‘৩৬ জুলাই যুব ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (৫ আগস্ট) ছাত্রশিবিরের ২২২তম শহীদ ফারুক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। উত্তর কাদির হানিফ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ‘শহীদ ফারুক চৌধুরী মোড়’ থেকে শুরু হয়ে ম্যারাথনটি ফারুক চৌধুরীর শহীদি স্থান ‘মফিজ প্লাজা’র সামনে গিয়ে শেষ হয়।
 
পরবর্তী সমাবেশে কাদিরহানিফ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শরীফ উল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার আমীর মাওলানা মো. ইউছুপ।
 
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. ইউছুপ বলেন, “গণ-অভ্যুত্থানের বিজয় সাধিত হওয়ার আগ পর্যন্ত যেসকল জুলাই শহীদ ও আহতরা দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, আজকের এই দিনে আমরা তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।” তিনি সরকারের প্রতি জোরালো দাবি জানিয়ে বলেন, “৩৬ জুলাই দিবসের এই দিনে সরকারের কাছে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নে অবহেলা করা হলে তা শহীদদের রক্তের সাথে বেইমানি করার শামিল হবে।”
 
সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুব বিভাগের জেলা টিম ও নোয়াখালী শহর সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাকিব, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, কাদিরহানিফ ইউনিয়ন আমীর এনায়েত উল্লাহ। 
 
সমাবেশ শেষে ম্যারাথনে বিজয়ী প্রথম ৩ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এর মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৭ এম


আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার দলের লোকজন আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে না।

তিনি বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অলি আহমদ মন্তব্য করেন, আমি বারবার বলেছি, ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই অবস্থান করছে। আপনার দলের ভেতরে যারা দালাল রয়েছে, তাদের চিহ্নিত করুন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নেই, বিপদ আপনার নিজের ঘরের দালালদের কাছ থেকে আসবে।

তিনি আরো বলেছেন, ‘বিগত কয়েক মাস ধরে আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি বিভেদ সৃষ্টি না করতে। এমন পরিস্থিতি তৈরি করবেন না, যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকাল দেশের তিনটি জায়গায় যে হামলার ঘটনা ঘটেছে, সেটিই প্রমাণ করে আপনার দলের ভেতরেই এমন লোক রয়েছে, যারা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না।’

এলডিপি সভাপতি বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘১৯৯১ সালে বেগম খালেদা জিয়া জামায়াতের সহযোগিতায় সরকার গঠন করেছিলেন। তাহলে কি বেগম জিয়া রাজাকার ছিলেন? বিএনপি কি রাজাকার ছিল?’

তিনি আরো বলেন, ‘১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সাথে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। আবার ২০০১ সালে বিএনপির মন্ত্রিসভায় জামায়াতের নেতারা ছিলেন। আমি কিন্তু সেই মন্ত্রিসভার সদস্য ছিলাম না। তাহলে সেটিকে কি রাজাকারের মন্ত্রিসভা বলা হবে?’

কর্নেল অলি বলেন, ‘আমি জামায়াতে যোগদান করিনি। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এতে কারও অস্বস্তি হওয়ার কোনো কারণ দেখি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৮ এম


দক্ষিণ লেবাননে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৭

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে একটি ভবনের ভেতরে ঘটিত বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন ইসরাইলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার লেবননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

ইসরাইলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরক ভর্তি ভবনে একটি আইইডি বিস্ফোরণের ফলে অন্তত দুজন ইসরাইলি সৈন্য নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কিছু সৈন্যের অবস্থা গুরুতর। দীর্ঘ সময় ধরে এই এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে।

একটি হামলায় আহত তৃতীয় এক সৈন্যের জীবন বাঁচানোর জন্য ইসরাইলি মহল মরিয়া হয়ে উঠেছে, এবং তার জীবন রক্ষা করার জন্য জরুরি অস্ত্রোপচার চলছিল বলে জানা গেছে।

এর আগে, ইসরাইলি গণমাধ্যম সূত্রে জানা যায় যে, দক্ষিণ লেবাননে একটি ‘কঠিন নিরাপত্তা পরিস্থিতির’ ফলে বেশ কয়েকজন গুরুতর আহতসহ একাধিক ব্যক্তিকে দক্ষিণ লেবনন থেকে ইসরাইলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, তিনটি অ্যাম্বুলেন্স সহ একটি হেলিকপ্টার অধিকৃত হাইফার রামবাম হাসপাতালে পৌঁছেছে।

নিহত এবং আহত সৈন্যরা ৫৫তম ব্রিগেডের সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবির নেক্সট টাইম দেশীয় অস্ত্র প্রদর্শন করলে গতকালের পরিণতি হবে: রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:২০ এম


শিবির নেক্সট টাইম দেশীয় অস্ত্র প্রদর্শন করলে গতকালের পরিণতি হবে: রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শিবির যদি পরবর্তীতে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তবে গতকালের মতো পরিণতি হতে পারে। বুধবার তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন।

রাকিবুল ইসলাম বলেন, আমরা রাজনীতি করতে চাই অত্যন্ত সহনশীলভাবে। আবারও জানিয়ে দিচ্ছি, যদি ছাত্রশিবির কোনোভাবেই উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করে, আমরা এক বিন্দু পরিমাণও ছাড় দেব না।

তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই কাম্য ছিল না। সেখানে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া প্রদর্শন করা হয়েছে এবং রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন, এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, এটি শুধু শিবিরের ব্যাপার নয়, জামায়াতের শীর্ষ নেতারাও এই ঘটনার পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। অস্ত্র নিয়ে হামলাকে বীরত্ব হিসেবে তুলে ধরার একটি প্রবণতা তৈরি হয়েছে, যা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত বয়ে আনতে পারে। এর ধারাবাহিকতায় তিনি অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীরা ‘মব’ সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%