ঢাকা শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৭শে ভাদ্র, ১৪৩২বাং

রিচার্লিসনের গোলে অকল্যান্ডকে হারিয়ে জয় পেল টটেনহ্যাম


রিচার্লিসনের গোলে অকল্যান্ডকে হারিয়ে জয় পেল টটেনহ্যাম

 

প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে এ-লিগ চ্যাম্পিয়ন অকল্যান্ড এফসিকে পরাজিত করেছে টটেনহ্যাম হটস্পার। আসন্ন মৌসুমের পূর্বে নিজেদের প্রস্তুত করার জন্য একটি বিশেষ ম্যাচে অকল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে স্পার্সরা।

নিউজিল্যান্ডের ইডেন পার্কে রেকর্ড ৪০,১১২ জন দর্শক এই ম্যাচটি উপভোগ করেছেন। ম্যাচের ১২তম মিনিটে ডেন স্কারলেট প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন। এরপর ৭০তম মিনিটে ম্যাথিস তেলের পাস থেকে রিচার্লিসন দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। খবর বিবিসি।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআই পরিচয়ে প্রতারক মাসুদুর রহমান আটক

টটেনহ্যাম ম্যানেজার রবার্তো দে জেরবি জানিয়েছেন, তিনি কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি এই ম্যাচটি নিয়ে; যার ফলে শক্তিশালী তরুণ দলকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়েস্টহ্যামে ৮৫ মিলিয়ন পাউন্ডে আসা মাতেউস ফার্নান্দেসই ছিলেন একমাত্র নতুন খেলোয়াড়, যিনি মাঠে নেমেছিলেন।

নিউক্যাসল ইউনাইটেড থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে টটেনহ্যামে যোগ দেওয়া সান্দ্রো তোনালি ‘একটি ছোট সমস্যার’ কারণে একাদশে সুযোগ পাননি। অন্যদিকে, ডিফেন্ডার ইয়ান পল ফন হেকে, অ্যান্ডি রবার্টসন এবং মার্কোস সেনেসিওরও দলে সুযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন: এনবিআরের আন্দোলনে শাস্তি পাওয়া ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবির সেমিনারে জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ গ্রহণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


যবিপ্রবির সেমিনারে জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ গ্রহণের আহ্বান

 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘গাইডেন্স সেমিনার অন দ্য জেএসপিএস প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস’ শীর্ষক বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে।

সেমিনারের আয়োজনটি শিক্ষকদের জাপানে ফেলোশিপ ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে করা হয়।

আজ রোববার সকালে, যবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সহায়তায় এবং জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস)-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেছেন, “জেএসপিএস প্রতি বছর বিশ্বের গবেষকদের দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও ফান্ডিং প্রদান করলেও সঠিক তথ্যের অভাব ও কম আবেদনের কারণে বাংলাদেশ থেকে খুব কমসংখ্যক গবেষক এই সুযোগ নিচ্ছেন।”

তিনি আরও উল্লেখ করেন, জাপানে গবেষণার পরিবেশ ও যৌথ কাজের সংস্কৃতি তরুণ গবেষকদের ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখে। তিনি আধুনিক প্রযুক্তি শিখে দেশে ফিরে জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।

অনুষ্ঠানে বাংলাদেশ জেএসপিএস-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

জনপ্রিয় এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত তিনটি উৎপাদনকারী কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা দিয়েছেন। পণ্যের বিএসটিআইয়ের গুণগতমান, সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন বিক্রিসহ বিভিন্ন অপরাধে রবিবার এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী, তারাব এবং ভূলতা এলাকায় সম্পন্ন হয়। এ সময়, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার উল্লেখ করেন, রূপগঞ্জ উপজেলার ভূলতা, তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় অভিযানের ফলে এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তারা পণ্যের বিএসটিআইয়ের গুণগতমান সনদ ও মোড়কজাতকরন নিবন্ধন সনদ ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রির নানা অপরাধে জড়িত ছিল। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন, পরিদর্শক হাফিজুর রহমানসহ অনেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করল ভারত

ভারতীয় টিম জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করে দারুণ সাফল্য অর্জন করল।

ত্রিদেশীয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে, ভারতীয় দলের কাছে ৩৫ রানে পরাজিত হয়ে জিম্বাবুয়ে হোয়াটওয়াশে চলে যায়। ঘটনা হল, ১৯৩ রানের একটি বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ২০ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান সংগ্রহে সক্ষম হয়।

এটি ছিল ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ জয়।

রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে বাদ দিয়েই ঘোষণা করা হলো দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


মেসিকে বাদ দিয়েই ঘোষণা করা হলো দল

 

বিশ্বকাপ পরবর্তী সময়ে এখনও পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে কোন ম্যাচ খেলেননি লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ আকর্ষণ হিসেবে অল-স্টার গেমকে মনে করা হয়। প্রতিবছর এই প্রদর্শনী ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দেয়।

নতুন করে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর অল-স্টার ম্যাচের কদর আরও বেড়ে গেছে। তবে ফুটবলপ্রেমীদের জন্য এক দুঃসংবাদ এসেছে, আগামী ২৯ জুলাই নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত হতে চলা এবারের অল-স্টার গেমে মাঠে দেখা যাবে না মেসিকে। এমএলএস কর্তৃপক্ষ তাকে ছাড়াই দল ঘোষণা করেছে।

আর্জেন্টিনার হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের দীর্ঘ ও ক্লান্তিকর অভিযান শেষে এখন বিশ্রামে থাকছেন লিওনেল মেসি।

অতএব, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিতব্য ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচে এই তারকাকে দেখা যাবে না বলে নিশ্চিত হওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ফিফা ও বিশ্ব ফুটবলারদের সংগঠনের (ফিফপ্রো) নির্দেশনা অনুসরণ করছে এমএলএস কর্তৃপক্ষ। এই কারণে ইন্টার মায়ামি মেসিকে অল-স্টার গেম থেকে বিরতি দিয়েছে। একই কারণে মেসির আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দি পলও খেলবেন না।

মেসির অনুপস্থিতি এমএলএসের জন্য একটি বড় ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে। কারণ, তার মতো মহাতারকার দর্শকদের আগ্রহকে প্রভাবিত করতে পারে।

এমএলএস কর্তৃপক্ষ ইতিমধ্যে মেসিসহ অনুপস্থিত কয়েকজন খেলোয়াড়ের পরিবর্তে অন্য খেলোয়াড়দের দল অন্তর্ভুক্ত করেছে। ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিনকারনাগেল অল-স্টার দলে নতুন সুযোগ পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৭
জোহর ১১:৫৬
আসর ০৪:২২
মাগরিব ০৬:০৭
ইশা ০৭:১৮
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%