প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠের ভেতরে অনেকবার আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলাকে বিপদের সময়ে রক্ষা করেছেন এমিলিয়ানো মাটিনেজ। তবে এবার মাঠের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত বিপদে পড়লেন তিনি।
আর্জেন্টিনার সিয়েরা দে লস পাদ্রেসের একটি গ্রামীণ কাঁচা রাস্তায় কাদা-পানিতে আটকে যায় মার্টিনেজের বিলাসবহুল গাড়িটি। যখন তার গাড়ি অফ-রোড ট্র্যাকে আটকে পড়ে বিপদে, ঠিক এ সময় দুই স্থানীয় বাসিন্দা ত্রাতা হয়ে সামনে আসেন।
রাস্তায় চলাচলের সময় বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে মাঝখানে আটকে থাকতে দেখে তারা সঙ্গে সঙ্গে আগ্রহ নিয়ে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় গাড়িটি কাদা থেকে মুক্ত হয়।
মুক্ত হওয়ার পর মার্টিনেজ বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি হাস্যোজ্জ্বল মুখে উদ্ধারকারীদের উদ্দেশে বলেন, “ভালোই হলো যে আপনারা এই দিক দিয়ে যাচ্ছিলেন! তা না হলে আমাদের হয়তো এখানেই আটকে থাকতে হতো।”
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার দৃশ্য ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কাতার বিশ্বকাপজয়ী এসব তারকা ফুটবলারের অতি সাধারণ আচরণ, নম্রতা ও বিপদে এগিয়ে আসা সাধারণ প্রতিবেশীদের এই সৌজন্যমূলক উদ্যোগটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন