শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:১১ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উল্লেখ করেছেন যে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন। এই সভার সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, "সব দিক দিয়ে এই আগামী এই সেপ্টেম্বরের সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।"
আজ শনিবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জাতিসংঘ বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের জন্য রেসপেক্ট করে এবং তারা বাংলাদেশিদের সাহসিকতা ও রেজিলিয়েন্সকে হাইলি রিগার্ড করে।
তবে তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে।
তিনি বলেন, "বহু বছর পর ১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি।"
তিনি জানান, প্রধানমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন, যেখানে বিএনপির ফরেন পলিসি, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরার একটি বিশাল সুযোগ থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের সম্ভাবনাগুলো গুরুত্ব পাবে এবং দেশের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। সব মিলিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন হবে।
শামা ওবায়েদ আবারও বলেন, জাতিসংঘ বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের জন্য রেসপেক্ট করে এবং তারা বাংলাদেশিদের সাহসিকতা ও রেজিলিয়েন্সকে হাইলি রিগার্ড করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের হাকিমপুর থানায় দায়ের করা বিভিন্ন মামলায় রিমান্ড শেষে ওয়ারেন্টের ভিত্তিতে ৯ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক মামলায় এক আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার মামলা নং-২১, তারিখ ৩০ আগস্ট ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৫/৩৯৭/৩৪ ধারায় রিমান্ড শেষে চার আসামিকে আদালতে পাঠানো হয়। তারা হলেন—মো. আব্দুল ওহাব (৪৬), পিতা মো. আঃ বারী; মো. নুর আলম জসিম (৪০) ও মো. মুসা আহাম্মেদ (৩০), উভয়ের পিতা মো. তছির উদ্দীন। তাদের বাড়ি হাকিমপুর থানার বৈগ্রাম এলাকায়। এছাড়া মো. সোহান ইসলাম (২৯), পিতা মো. মামুনুর রশিদ, সাং-মংলাপাড়া, হাকিমপুর।
অন্যদিকে, হাকিমপুর থানার মামলা নং-২১, তারিখ ১৯ জুন ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় গ্রেপ্তারকৃত দুই আসামি মো. শহীদ নুর নবী ওরফে টেম্পু (২৮) ও মো. মাসুদ (২৪)-কেও আদালতে পাঠানো হয়েছে। তাদের বাড়ি হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর মাঠপাড়া এলাকায়।
এছাড়া হাকিমপুর থানার মামলা নং-৪, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ৪৩২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি মো. সাজ্জাদ হোসেন ওরফে রানা (৪৩) ও মো. সাকিবুল ইসলাম ওরফে সাকিব (৪০)-কে আদালতে পাঠানো হয়েছে। সাজ্জাদ হোসেনের বর্তমান ঠিকানা ঢাকার শনিরআখড়া এলাকায় এবং সাকিবুল ইসলামের বর্তমান ঠিকানা ঢাকার গেন্ডারিয়া এলাকায় বলে জানা গেছে।
এদিকে জামালপুর সদর থানার মামলা নং-৩, তারিখ ১ অক্টোবর ২০১৪, জিআর নং-৬৪৯/১৪, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেল হোসেন (৩৪), পিতা মো. মানিক মিয়া, গ্রাম নয়ানগর বালিপাড়া, হাকিমপুর,কেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর সদর আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, মোবাইল কোর্ট মামলা নং-৮০, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় শ্রী অরুণ সরকার (২৬), পিতা মৃত ভবেশ রায়, সাং-জাংগই, হাকিমপুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে জেলা কারাগার, দিনাজপুরের জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন ও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তিনি উল্লেখ করেন যে, এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন। তিনি বলেন, ‘সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।’
এ সময় তিনি মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছুই নয়।
জাতীয় ইন্টারেস্টের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।’
প্রতিমন্ত্রী জানান, চাহিদা থাকায় আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। তিনি বলেন, ‘প্রয়োজনে আরো কেনা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সারা বাংলাদেশে জনবল কাঠামো সংকট বিদ্যমান।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগের চেষ্টা করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন, যাতে তিনি এই হাসপাতালটিকে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরিতে সক্ষম হন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
ত্রাণমন্ত্রী উল্লেখ করেন, ‘গত ১৭ বছর ধরে জুলুম এবং নানা অনিয়ম-দুর্নীতির কারণে স্বাস্থ্যক্ষেত্রসহ বাংলাদেশের প্রতিটি খাত ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছে।
তিনি আরও বলেন, ‘গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর ফলোআপ করার জন্য, কার্যকারিতা পর্যালোচনা করার উদ্দেশ্যে আমি এসেছি। কতটা কার্যকরী হয়েছে, কেন কার্যকরী হচ্ছে না, সেই বিষয়গুলো অনুসন্ধান করা হবে।’
‘আপনারা জানেন যে এই হাসপাতালে আইসিইউ বেডের একটি দাবি ছিল, আমরা অ্যানেস্থেশিয়ার অভাবে তা দিতে পারিনি, তবে ইতোমধ্যে পদায়ন হয়েছে। আশা করছি আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু করতে পারব।’
রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।
তিনি বলেন, যদিও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বিভিন্ন আলোচনা চলছে, তদন্তে বিভিন্ন উপসর্গ তৈরি হচ্ছে, সময় লাগছে। তবে আমাদের কাছে সবচেয়ে জরুরি হলো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকার দোষীদের এবং হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা।’
পরে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ