ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

খামেনির কফিনে পাকিস্তানি প্রধানমন্ত্রী শরিফের শ্রদ্ধা


খামেনির কফিনে পাকিস্তানি প্রধানমন্ত্রী শরিফের শ্রদ্ধা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে এই ঘটনা স্পষ্ট দেখা গেছে।

পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এই সফরে দেশটির সেনাপ্রধান আসিম মুনির এবং একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিল। তারা সবাই প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পাকিস্তান হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে একটি অপরিহার্য মধ্যস্থতাকারী দেশ। এই ভূমিকায় দেশটি দুই পক্ষের মধ্যে গোপন কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয়েছে। ইসলামাবাদে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে, ইরানের জন্য ট্রানজিট রুট খোলার মতো রাজনৈতিক ঝুঁকিগুলোও সফলভাবে মোকাবেলা করছে।

আরও পড়ুন: দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর চন্দ্র রায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ২০ বছরের ক্ষতি ৫ বছরের কাজের মাধ্যমে পূরণ করতে চাই: বিমান প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


গত ২০ বছরের ক্ষতি ৫ বছরের কাজের মাধ্যমে পূরণ করতে চাই: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের জন্য সুসংবাদ, এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিগত ২০ বছরে দেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে, দেশ পেছনে গেছে, আগামী ৫ বছর কাজের মাধ্যমে আমরা সেই ক্ষতি পূরণ করে দিতে চাই।

শুক্রবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জের নিজ এলাকায় উপজেলা প্রশাসন, প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গরিব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা যে অবস্থানে ছিলাম, তার থেকে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আপনারা শুনে খুশি হবেন, আমরা ইতিমধ্যে সকল প্রোগ্রাম হাতে নিয়েছি। বিগত সরকারের খারাপ কাজগুলো আমাদের ভালো কাজের মাধ্যমে দেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে। বিএনপির নেতৃত্বাধীন সরকার অন্য সময়ের সরকারের মতো কাজ করছে না। বাংলাদেশে এমন পরিবর্তন হবে যে ভবিষ্যতে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন।

আলোচনা সভা শেষে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। এছাড়াও বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৫ হাজার টাকা করে ৪৭ জন উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান। প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে পাটের ব্যাগ ও বাইসাইকেল বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনৈতিক ব্যবস্থাপনায় কাজে লাগানো হবে এআই প্রযুক্তি : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


অর্থনৈতিক ব্যবস্থাপনায় কাজে লাগানো হবে এআই প্রযুক্তি : বাণিজ্যমন্ত্রী

দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে।

শুক্রবার(৩ জুলাই) বিকালে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু বর্তমান বাজার দর নয় বরং পণ্যের উৎপাদন কেমন হচ্ছে, আবহাওয়ার কারণে ফলনে কী প্রভাব পড়তে পারে এবং আন্তর্জাতিক বাজারে কী পরিস্থিতি চলছে, তার সামগ্রিক পূর্বাভাস পেতে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে।

সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে যে পরিমাণ সবজি রপ্তানিকারক রয়েছেন, তার প্রায় অর্ধেকই সিলেটের। তবে প্যাকেজিং এবং প্রয়োজনীয় সার্টিফিকেশনের সমস্যার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এই সংকট সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে, যার আওতায় বিজ্ঞানসম্মত উপায়ে উৎপাদন ও ‘ট্রেসেবিলিটি’ নিশ্চিত করতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সবজি সংরক্ষণের সুবিধার জন্য সরকার সারাদেশে প্রায় ২ হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যার একটি বড় অংশ সিলেটেও স্থাপন করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুখরঞ্জন বালী গুমে এএসপি ফজলুর জড়িত: ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


সুখরঞ্জন বালী গুমে এএসপি ফজলুর জড়িত: ডিবি

২০১২ সালে হাইকোর্ট এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের পর গুমের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন। ডিবির দাবি, ওই ঘটনায় তদন্তে ফজলুর রহমানের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।

শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়।” পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। আদালতের আদেশে তাকে এখন কারাগারে পাঠানো হয়েছে।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, “আমরা জানতে পেরেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন।”

তিনি আরও জানান, ঘটনার সময়ে ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন সুখরঞ্জন বালী যখন হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামছিলেন, ফজলুর রহমান তখন তাকে থাপ্পড় মারেন এবং শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় তিনি ও তার টিমের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এমনটিও তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার পরবর্তী আইনি কার্যক্রম ট্রাইব্যুনালের মাধ্যমেই পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

 সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। দেশের মাতৃকার টানে সাহসিকতার সঙ্গে চট্টগ্রামে প্রথম বিদ্রোহ করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হিসেবে। জাতি যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিলেন না এবং হতাশাগ্রস্ত ছিল, তখন দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নিয়েছিলেন মেজর জিয়া।’ শুক্রবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেছিলেন। ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে। আমাদের বাচ্চাদের এবং নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখানোর চেষ্টা করা হয়েছে। সেই শিক্ষাটা কি ২০২৪-এর ৫ আগস্ট হেলিকপ্টারে পালিয়ে যাওয়া ? ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি করা হয়। সেই ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’ এর আগে সমাজকল্যাণ মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়ার পোমরা জিয়ানগরস্থ প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন ও গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি রাঙ্গুনিয়া এতিম ও দুঃস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৪৮ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ডা. জাহিদ হোসেন বলেন, ‘প্রশিক্ষণ গ্রহণ করে যারা নিজেকে দুর্বল ভাবেন, তারা যাতে আর দুর্বল না ভাবেন, সেজন্য প্রশিক্ষণোত্তর এখানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বীরকে জাতি যাতে আজীবন শ্রদ্ধা জানাতে পারে, সম্মান জানাতে পারে, সেরকম একটি আবহ রাঙ্গুনিয়ার জিয়ানগরে করা হবে।’ চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ, রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং এতিম ও দুঃস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর প্রথমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাঙ্গুনিয়ার পোমরায় দাফন করা হয়েছিল। পরে তাঁর মরদেহ ঢাকায় নিয়ে গিয়ে চন্দ্রিমা উদ্যানে (বর্তমান জিয়া উদ্যান) সমাহিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%