ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নজরুলসহ ফারইস্ট-সংশ্লিষ্ট ৮ মামলার তদন্ত প্রায় সম্পন্ন


নজরুলসহ ফারইস্ট-সংশ্লিষ্ট ৮ মামলার তদন্ত প্রায় সম্পন্ন

বিমার নামে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির দম কমিশনের (দুদক) আট মামলার তদন্ত প্রায় শেষ হওয়ার পথে। তদন্তে উঠে এসেছে ১৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য, যেখানে আওয়ামী সুবিধাভোগীদের নামও দৃশ্যমান。

ফারইস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, নজরুল ইসলাম সিন্ডিকেট লুটপাটের মাধ্যমে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা সরিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মতে, অপরাধীদের শাস্তির পাশাপাশি গ্রাহকের পাওনা অর্থ দ্রুত ফেরত দেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

দুদকের হাতে ধরা পড়েন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, যিনি পাসপোর্ট নিতে এসেছিলেন। তিনি গ্রাহকের ২০৭ কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছরের অক্টোবরে গ্রেফতার হন।

আরও পড়ুন: এনআইডি নিবন্ধনের আবেদন বাতিলের নতুন কারণ জানাল নির্বাচন কমিশন

এছাড়াও, লুটপাটের মাত্রা ২০৭ কোটি টাকাতেই সীমাবদ্ধ নয়। দুদকের তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত নজরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট জমি কিনা এবং অন্যান্য উপায়ে প্রায় ১৫০০ কোটি টাকা লুটপাট করেছে। নজরুল ইসলাম ছাড়াও গ্রেফতার হয়েছেন সাবেক এমডি হেমায়েত উল্লাহ। কিন্তু অন্যান্য অভিযুক্তরা এখনও পলাতক রয়েছেন।

দুদকের ৮ মামলার তদন্তের বেশিরভাগই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যে কোনো মুহূর্তে অভিযোগপত্র দাখিল করতে পারে দুদক।

দুদকের তথ্য থেকেই জানা যায়, ফারইস্ট থেকে লুটপাট করে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অন্তত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

এমন প্রতিবেদনের মাঝে, ৪০ লাখ গ্রাহকের এই ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ গ্রাহকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছে।

আরও পড়ুন: কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির অভিযোগে যুবক আটক

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ বলেন, “ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎ নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এসব অভিযোগের অনুসন্ধানে দুদক আটটি মামলা করেছে। মামলাগুলোর তদন্ত প্রায় সম্পন্ন।”

দুদকের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক ছত্রছায়ায় যেহেতু এসব অপকর্ম সংঘটিত হয়েছিল, এজন্য অনুসন্ধান এবং মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। দ্রুত সময়ে এসব মামলার অনুসন্ধান কার্যক্রম সম্পূর্ণ হবে এবং আসামিদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করতে পারবো।”

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, “২০২১ সাল পর্যন্ত সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি এই কোম্পনি থেকে আত্মসাৎ হয়েছে, যেখানে তৎকালীন বোর্ডের দু-তিনজন ও ম্যানেজমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তাদের যোগসাজশ ছিল।”

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির হেড অব ওভারসিজ ডিভিশন রোকেয়া বেগম জানান, “যারা এখনো গ্রেফতার হননি তাদের গ্রেফতার করা ও যারা ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন তাদের সম্পদ জব্দের মাধ্যমে এবং বিদেশে পাচার করা টাকা এনে কোম্পানিকে ফিরিয়ে দিলেন, তাহলে গ্রাহক উপকৃত হবে।”

আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ শিশু নুর আলম

এছাড়া, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দিয়েছে টিআইবি। তাদের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “ফারইস্টের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ রয়েছে, তাদের সকলকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা নদীপথে ফেরি চলাচলের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:২০ এম


মোংলা নদীপথে ফেরি চলাচলের উদ্বোধন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা নদীতে ফেরি সার্ভিস চালু করা হয়েছে, যা ২৪ ঘণ্টা ধরে চলবে। এটি নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের কর্মজীবি হাজার হাজার মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনা রোধ করবে। উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়েছিল। তবে সেসময় শুধু জোয়ায়ের সময় ফেরি চলত এবং বাকি সময় ফেরি বন্ধ থাকত। এখন থেকে, মোংলা নদীতে দুইটি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করবে। ফেরি ঘাটে অবশ্যই ভাড়ার চার্ট রেট থাকতে হবে। চার্ট রেট না টানালে কেউ ভাড়া দিবেন না। কারণ, আমরা সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে আমরা রাজনীতি করতে চাই।

শনিবার সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরি ঘাটে ফুল টাইম ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির বিশেষ অভিযানে আটক ৬৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:২৪ এম


ডিএমপির বিশেষ অভিযানে আটক ৬৩ জন

রাজধানীতে বিশেষ একটি অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মোট ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়, যার ফলে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ এবং তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়া, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত ১৩ জনকেও গ্রেপ্তার করা হয়। মাদক কারবারে জড়িত ৩৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের পৃথক অভিযানে আরো ৭ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ৬ জন মাদক কারবারী এবং ১ জন দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি মামলায় গ্রেপ্তার হন।

জননিরাপত্তা রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কার্যক্রম চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরের মধ্যে নতুন রূপে ধানমন্ডি লেক: প্রতিমন্ত্রী শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:২৬ এম


এক বছরের মধ্যে নতুন রূপে ধানমন্ডি লেক: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার কাজ করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে যে অব্যবস্থাপনায় লেকগুলো ছিল, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক একটি সুন্দর লেকে রূপান্তরিত হবে। এছাড়া, দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে, সেজন্য আমরা পরিদর্শন এবং তদারকি করছি।

হাতিরঝিলের পরিবেশের উন্নতির বিষয়ে তিনি বলেন, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং দুইপাশে মাটি ফেলে সুন্দর করা হচ্ছে। সন্ধ্যা বেলায় কোনো হকার যাতে না আসে, সে জন্য আনসার মোতায়েনের কথাও উল্লেখ করেছেন।

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, এডিসের যে লার্ভাগুলো আমাদের কাছে এসেছে, তা খুবই ভয়াবহ। রেস্টুরেন্ট, বাসা-বাড়িতে ৫০ শতাংশের বেশি লার্ভা শনাক্ত হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী স্কুল পরিচ্ছন্নতার বিষয়ে বলেন, প্রতিটি শনিবার উপজেলা লেভেলে সকল স্কুল ও কলেজগুলো পরিষ্কার করা হবে। এটি জাতীয় পর্যায়ে বলেও উল্লেখ করা হয়েছে।

সরকার বাসযোগ্য বাংলাদেশ গঠনের কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু আমরা এটি বসবাসযোগ্য করতে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিএআরের নাটকীয়তায় বাড়ল ইরানের অপেক্ষা, নকআউটে মিশর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:৩১ এম


ভিএআরের নাটকীয়তায় বাড়ল ইরানের অপেক্ষা, নকআউটে মিশর

মোহাম্মদ সালাহর মিশর জয় পেতে পারেনি, তবে তারা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা সিদ্ধান্ত নিয়েছে, গ্রুপ রানার্সআপ হিসেবে। শনিবার সিয়াটলে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে আফ্রিকার দলটি শেষ ৩২-এ পৌঁছেছে।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারায় বেলজিয়াম, ফলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

ম্যাচের শুরুটা ছিল অত্যন্ত দুর্দান্ত মিশরের পক্ষে। মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে তারা এগিয়ে যায়। এটি ছিল বিশ্বকাপে মিসরের ইতিহাসে দ্রুততম গোল।

কিন্তু আফ্রিকার প্রতিনিধিরা লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ইরান একটি পেনাল্টি পেলেও মেহেদি তারেমির দুর্বল শটটি সামলান গোলরক্ষক মোস্তফা শোবের। তবে ফিরতি বলে ১৪ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে সমতা অর্জন করেন।

বিরতির পর ম্যাচে জয় পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ইরান। ৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে তুলে বিশ্রাম দেন, কিন্তু মিসরের রক্ষণ ছিল বেশ দৃঢ়। শেষ দিকে একাধিক আক্রমণ চালায় ইরান। তারেমির হেড পোস্টে লাগে, সাঈদ এজাতোলাহির শেষ মুহূর্তের শটও পোস্টে আটকা পড়ে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে পাঠানোর পর ইরান উল্লাসে মেতে ওঠে। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়।

শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় এই ম্যাচ।

এ ড্রয়ের মাধ্যমে পাঁচ পয়েন্ট নিয়ে মিশর গ্রুপ ‘জি’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে পৌঁছায়। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, বেলজিয়াম নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়। তিন পয়েন্ট নিয়ে ইরান এখন সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর ফলাফলের দিকে নজর রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%