প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারের জলসীমার সমুদ্রপথে নৌচলাচল আবারও স্বাভাবিকভাবে শুরু করা যাবে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সব নৌযান পরিচালনাকারীকে বিদ্যমান সামুদ্রিক আইন ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এছাড়া, যাত্রার পূর্বে নাবিকদের সব প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সঙ্গে রয়েছে কি না তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ সিদ্ধান্তের মাধ্যমে সমুদ্রযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানায় মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, এর ফলে গত ২৯ জুন জারি করা নির্দেশনা প্রত্যাহার করা হলো।
ওই নির্দেশনায় বলা হয়েছিল, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাল তোলা নৌকা ও মাছ ধরার নৌযানের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সেসময় বাণিজ্যিক জাহাজ চলাচল নিষেধাজ্ঞার আওতার বাইরে ছিল।
কাতার তখন সেই নিষেধাজ্ঞার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু ওই সময় দেশটি জানায়, আঞ্চলিক সামরিক অভিযানের সময় ছিটকে আসা গোলার ধাতব টুকরার আঘাতে আহত হয়ে এক কাতারি নাগরিক নিহত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন