ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় মধুপুর উপজেলার রসুলপুর বিমান ঘাঁটির সামনে টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি জালালউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রসুলপুর বিমান ঘাঁটির সামনে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে মধুপুর থানা অফিসার ইনচার্জ( ওসি) একে এম ফজলুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কর্মী শিক্ষা শিবির ২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কর্মী শিক্ষা শিবির ২০২৬ অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া আজ শুক্রবার সকাল ০৯ টায় মঠবাড়িয়া মডেল মসজিদ এর ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন  সহকারি অধ্যাপক মোঃ আ: জলিল শরীফ,  বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখা। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও  আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযি, কেন্দ্রীয় মসজিদে সূরা সদস্য ও বরিশাল অঞ্চল  টিম সদস্য, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন  ফরিদ, জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা, মোহাম্মদ জহিরুল হক, জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন   বাংলাদেশ জামায়াত ইসলামী এর মঠবাড়িয়া উপজেলা শাখার  কয়েক শত নেতা কর্মী। 

মোঃ মনির আকন 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাননীয় সংসদ সদস্য , রাজনৈতিক সচিব এর হুঁশিয়ারি, খাল,বিল দখল দূষণ বরদাস্ত করা হবে না

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


মাননীয় সংসদ সদস্য , রাজনৈতিক সচিব এর হুঁশিয়ারি, খাল,বিল দখল দূষণ বরদাস্ত করা হবে না

৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার,
নারায়ণগঞ্জের খাল খনন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করতে কতিপয় অসাধু ব্যক্তির অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন, নারায়ণগঞ্জ পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক।
তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকারি উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি বা পরিবেশ ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
৯ জুলাই বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ নোয়ানদা এলাকায় খাল পরিদর্শনী গিয়ে তিনি এই উচ্চারণ করেন জনসাধারণের মাঝে।
তাহারে এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের, পাইকপাড়া বড় কবরস্থানের অবৈধ কারেন্টাজালের কারখানায়, আলামিন মর্মান্তিক দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


নারায়ণগঞ্জের, পাইকপাড়া বড় কবরস্থানের অবৈধ কারেন্টাজালের কারখানায়, আলামিন মর্মান্তিক দুর্ঘটনা

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্ভুক্ত পাইকপাড়া কবরস্থানের মিঝুর অবৈধ কারেন্ট জলের সরঞ্জাম তৈরি কারখানায়, মোহাম্মদ আল আমিন নামে, কর্মচারীর হাতের কব্জির উপরে ৩০ টন ওজনের অটোমেটিক বলপাসার চাপে ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে,
বর্তমানে আলামিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন, ডাক্তারের বক্তব্য আল আমিনের এই হাত আর কখনো কাজ করার ক্ষমতা থাকবে না,
মিঝুর কারখানার মালিক, মারাত্মক জখম কর্মচারী আল-আমিনকে, দশ হাজার টাকা দিয়ে দাস সারার পায়তারা শুরু করেছে,
এইদিকে আলামিনের পরিবার, উক্ত ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করতেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে বিএনপি নেতা একে এম কিবরিয়া স্বপনের স্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ফরিদপুরে বিএনপি নেতা একে এম কিবরিয়া স্বপনের স্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের সহধর্মিণী মরহুমা মেহজাবিন আক্তারের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় মরহুমার জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন তার স্বামী ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি জনাব বেনজির আহমেদ তাবরিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে পূর্ব খাবাসপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল কাইয়ুম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার বাদ আসর পূর্ব খাবাসপুর জামে মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

জানাজা শেষে মরহুমা মেহজাবিন আক্তারকে আলিপুর কবরস্থানে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%