মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৩:৩১ পি.এম
পিরোজপুরের মঠবাড়িয়া আজ শুক্রবার সকাল ০৯ টায় মঠবাড়িয়া মডেল মসজিদ এর ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন সহকারি অধ্যাপক মোঃ আ: জলিল শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখা। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযি, কেন্দ্রীয় মসজিদে সূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা, মোহাম্মদ জহিরুল হক, জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এর মঠবাড়িয়া উপজেলা শাখার কয়েক শত নেতা কর্মী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার,
নারায়ণগঞ্জের খাল খনন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করতে কতিপয় অসাধু ব্যক্তির অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন, নারায়ণগঞ্জ পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক।
তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকারি উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি বা পরিবেশ ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
৯ জুলাই বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ নোয়ানদা এলাকায় খাল পরিদর্শনী গিয়ে তিনি এই উচ্চারণ করেন জনসাধারণের মাঝে।
তাহারে এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্ভুক্ত পাইকপাড়া কবরস্থানের মিঝুর অবৈধ কারেন্ট জলের সরঞ্জাম তৈরি কারখানায়, মোহাম্মদ আল আমিন নামে, কর্মচারীর হাতের কব্জির উপরে ৩০ টন ওজনের অটোমেটিক বলপাসার চাপে ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে,
বর্তমানে আলামিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন, ডাক্তারের বক্তব্য আল আমিনের এই হাত আর কখনো কাজ করার ক্ষমতা থাকবে না,
মিঝুর কারখানার মালিক, মারাত্মক জখম কর্মচারী আল-আমিনকে, দশ হাজার টাকা দিয়ে দাস সারার পায়তারা শুরু করেছে,
এইদিকে আলামিনের পরিবার, উক্ত ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করতেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের সহধর্মিণী মরহুমা মেহজাবিন আক্তারের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় মরহুমার জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন তার স্বামী ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি জনাব বেনজির আহমেদ তাবরিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে পূর্ব খাবাসপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল কাইয়ুম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার বাদ আসর পূর্ব খাবাসপুর জামে মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
জানাজা শেষে মরহুমা মেহজাবিন আক্তারকে আলিপুর কবরস্থানে দাফন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বিভাগসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আজ শুক্রবার বিকেল ৪টার মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সূত্র থেকে জানা গেছে যে, শনিবারের পরীক্ষাটি স্থগিত হতে পারে। তবে, এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বন্যা পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামত বিবেচনায় নিয়ে বিকেলের মধ্যেই সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে সচেষ্ট রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি মূল্যায়ন শেষ করে আজ বিকেল ৪টার মধ্যেই পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরে অনুষ্ঠিত বৈঠকে শনিবারের আলিম পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটে, তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেও সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার মন্তব্য এসেছে।
শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক), আলিমের ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা।
এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ