ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী


মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী

 

সরকার সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি বন্ধের সিদ্ধান্তকে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে রাষ্ট্রের কাজ এবং জনস্বার্থ রক্ষার প্রতীক হিসেবে বর্ণনা করেছে। সরকারের প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এমনটি বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তার মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকার ১০ শতাংশ, অর্থাৎ প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচনের আগে বিএনপি ৩১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে। জনগণের সমর্থন নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে।

আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

এ উপলক্ষে সরকারের প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার সময় দেশ ছিল আমদানিনির্ভর এবং ঋণনির্ভর অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মধ্যে। সরকার প্রথম দিন থেকেই পুনর্গঠনের কাজ শুরু করেছে। তবে প্রথম ১৮০ দিনে প্রতিটি খাতে শতভাগ সাফল্যের দাবি করেনি সরকার।

জনগণের জীবনমান উন্নয়নে সরকারের শতভাগ আন্তরিকতা ছিল বলে ই-বুকে উল্লেখ করা হয়েছে। অর্থনীতিতে স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং বিশ্ব পরিসরে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ন্যায়, জবাবদিহি, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের ভিত্তিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কাজ চলছে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ধৈর্য ও সহনশীলতার রাজনীতির কথা বলা হয়েছে। সরকারি-বেসরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার বন্ধ, সরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে নেতার ছবি টাঙানোর সংস্কৃতি বন্ধ, প্রধানমন্ত্রীর চলাচলে ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়িবহরে প্রটোকলের বাড়াবাড়ি না রাখার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী তার মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে দিচ্ছেন এবং দলীয় এমপিদের বাড়ি-গাড়ির সুবিধা নিতে নিষেধ করেছেন।

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি বন্ধের সিদ্ধান্তকে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে রাষ্ট্রের কাজ এবং জনস্বার্থকে সামনে আনার দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। সরকারি ব্যয় সংকোচন, প্রটোকল সরলীকরণ, ব্যক্তিবন্দনার অবসান এবং জনমুখী উদ্যোগের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় নতুন ধরনের চর্চার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে’- আনোয়ার

সংসদীয় ও সরকারি ব্যয় কমাতে ভোজ, আপ্যায়ন, বিদেশ সফরের প্রতিনিধিদলসহ অপ্রয়োজনীয় খাতে কাটছাঁট করা হয়েছে। দেশীয় পণ্য ব্যবহারে অগ্রাধিকার, দীর্ঘ কর্মঘণ্টা, সরল জীবনযাপন এবং প্রশাসনে অপচয় রোধে গুরুত্ব দেওয়া হয়েছে। বিরোধী দলের প্রতি সৌজন্যমূলক আচরণ, রাজনৈতিক সহনশীলতা এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সংস্কৃতি নিরুৎসাহিত করার কথাও বলা হয়েছে।

প্রবাসী কর্মীদের শ্রমিক ঋণ, শিক্ষার্থীদের শিক্ষা ঋণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ধর্মীয় ব্যক্তিদের ভাতা, কৃষিঋণ মওকুফ, ‘ওয়ান স্টপ ওয়ান সার্ভিস’, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, খুদে বৈজ্ঞানিক প্রকল্প এবং ‘নজরুলবর্ষ’সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা তিনি সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলেও ই-বুকে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ ছেড়ে পালিয়েই শেখ হাসিনা পরাজিত হয়েছেন: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


দেশ ছেড়ে পালিয়েই শেখ হাসিনা পরাজিত হয়েছেন: রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও তিনি কোনোদিন পরাজিত হননি। বরং, দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা পরাজিত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজিত একটি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন রিজভী।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, রাষ্ট্র শাসনের সব স্থানেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অর্জন রয়েছে। নারীদের জন্য উপবৃত্তি চালুর মাধ্যমে পিছিয়ে থাকা গোষ্ঠীকে ক্ষমতায়নের জন্য তিনি কাজ করে গেছেন।

এসময় তিনি উল্লেখ করেন রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বেগম খালেদা জিয়ার সাফল্যের কথা। তিনি বলেন, তার রাজনৈতিক জীবন নিয়ে গবেষণার মাধ্যমে নতুন প্রজন্ম শিক্ষা নিতে পারবে। একইসঙ্গে মানবিক রাজনৈতিক নেতা তৈরিতে সংস্কৃতিবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রুহুল কবির রিজভী।

রিজভী আরও বলেন, সাংস্কৃতিক পরিধি বৃদ্ধি করতে না পারলে অগ্রগতি হবে না। মানুষের রাজনৈতিক নেতা তৈরিতে সংস্কৃতিবোধ তৈরি করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং সরকারের ১৮০ দিনের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা তুলে ধরার উদ্দেশ্যে একটি ই-বুক প্রকাশ করেছে।

এটি সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। সেই অধিকার পূরণের লক্ষ্যে সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে এই ই-বুকটি প্রকাশিত হয়েছে।

ই-বুকে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের তথ্য সমৃদ্ধ চিত্র দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে প্রকাশিত এই ই-বুকটি শুধু সরকারের ছয় মাসের কার্যক্রমের বিবরণ নয়, বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার জন্য একটি প্রামাণ্য দলিল হিসেবেও উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ জন হাসপাতালে

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর, বাসটি উল্টে খাদে পড়ে যায় এবং একই সঙ্গে ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়।

এই দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, আলফাডাঙ্গা থেকে ফরিদপুরের দিকে ছেড়ে আসা ‘আরজি ক্লাসিক’ নামের একটি যাত্রীবাহী বাস, পাইকহারি এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটির সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। অন্যদিকে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত বিদ্যুৎ সাবস্টেশনের গেটের কাছে একটি খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

এই ঘটনার ফলে বাসের যাত্রী, ট্রাকের চালক এবং হেলপারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন এ বিষয়ে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা

বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের নতুন নির্বাচনের লক্ষ্যে বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই ঘোষণা দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবুল হোসেন খান এমপি।

রবিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় পূর্বের কমিটি বিলুপ্তির উদ্দেশ্যে প্রেসক্লাবের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানের সভাপতিত্বে এই জরুরি সভায় বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান, জাকির জমাদ্দার, দানিসুর রহমান লিমন, গোলাম মোস্তফা, বায়েজিদ বাপ্পি, এসএম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ প্রমূখ.

জরুরি সভায় প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবং ৭ সদস্যের গঠনতন্ত্র প্রস্তুত উপ-কমিটি গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%