০৩:৫০ পি.এম
যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের বিষয়ে রাজনৈতিক সংলাপ আগামীকাল শনিবার শুরু হতে যাচ্ছে।
তবে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো এতে অংশ না নেওয়ায় তার সমর্থকদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বামপন্থীরাও এই প্রক্রিয়া নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছে। চলতি মাসের শুরুতেই ঘোষণা দেওয়া এই আলোচনায় শুধু ওয়াশিংটনের অনুমোদিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তাদের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আলোচনার আগে দেশটির দুই রাজনৈতিক পক্ষই বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, আলোচনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ভোটার ব্যবস্থার উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
গত মাসে ভয়াবহ ভূমিকম্পে ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানির আগেও ভেনেজুয়েলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ে।
মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তখন থেকে যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারির মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করছেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলের একটি সবুজ এলাকায় মঙ্গলবার মাচাদোর সমর্থক প্রায় ৩০০ বিক্ষোভকারী জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
সাবেক আইনপ্রণেতা ৭৪ বছর বয়সী উইলিয়ামস দাভিলা বলেন, 'জনগণ আশাবাদী যে আমরা অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব।'
নির্বাসিত বিরোধী নেতা গঞ্জালেস উরুতিয়ার রাজনৈতিক মিত্র মাচাদো ভেনেজুয়েলায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে আসন্ন আলোচনায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
নোবেলজয়ী এই নেতা জানিয়েছেন, তিনি আলোচনা শুরুর বিরোধী নন, তবে এতে অংশ নেবেন না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দেওয়ার সিদ্ধান্তও তার দেশে ফেরার পথ সহজ করতে পারেনি। কিছু বিশ্লেষক মনে করেন, ওয়াশিংটন এ বিষয়ে বাধা দিয়েছে।
তবে ট্রাম্প প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে।
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন অঞ্চল হিসেবে বিবেচনা করা ট্রাম্প রদ্রিগেজের প্রতি বারবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন