০১:১৫ এম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
আরও পড়ুন: নেত্রকোনায় সাংবাদিক ইবাদ হোসেনকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
এর আগে গত সোমবার (২৪ আগস্ট) চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ তুলে শাহিনের বিরুদ্ধে হরিরামপুরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, কারও ব্যক্তিগত দায় দল নেবে না। দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে বহিষ্কার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন