০৪:৪৬ পি.এম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ এবং তেহরান সম্মৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা, এবং শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন যুগে প্রবেশ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, যুদ্ধবিরতি এবং শান্তি প্রচেষ্টার ফলে পাকিস্তান ও ইরানের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া ভাষণে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান শান্তিচুক্তি সম্পাদনে ভূমিকা রাখায় বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, এই অর্জন দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদাকেই প্রতিফলিত করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন : হুমায়ুন কবীর
প্রধানমন্ত্রী শেহবাজ জানান, ইরানকে সমর্থন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে পাকিস্তানকে ধন্যবাদ জানান। এছাড়াও, তাকে আয়াতুল্লাহ আলি খামিনির জানাজায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন পেজেশকিয়ান। শেহবাজ আশ্বাস দিয়েছেন যে, পাকিস্তানি প্রতিনিধিদল জানাজায় অংশ নেবে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন