ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুক্তিপণ দিয়ে বিএনপি নেতা মনিরুল হক ফরাজীকে ছাড়লেন আ.লীগ নেতারা


মুক্তিপণ দিয়ে বিএনপি নেতা মনিরুল হক ফরাজীকে ছাড়লেন আ.লীগ নেতারা

ঢাকা থেকে গাড়িতে করে গ্রামের দিকে ফেরার সময় গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়ার পর, মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পরে তিনি নিরাপদে অবস্থান করছেন বলে জানা গেছে।

অপহৃত বিএনপি নেতা মনিরুল হক ফরাজী জানান, মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে ছাড়া হয়। মুক্তি পাওয়ার পর সেদিন রাতেই তিনি ঢাকায় নিজের বাসায় ফিরে আসেন। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। এ ঘটনার বিষয়ে এখনও পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।

আরও পড়ুন: মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, ওসি বাবলুর রহমান ও টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

মনিরুল হক ফরাজী বলেন, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ির দিকে আলোর ঝলকানি দেন। এ সময় তারা দেখতে পান, সড়কের উপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কিছু লোক গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু লাঠিসোঁটা হাতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। তাদের আঘাতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। সন্ত্রাসীরা তার মোবাইলে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তার ছবি দেখে তাকে আরও মারপিট করে। এক পর্যায়ে তারা ওই দুইজনকে ছেড়ে দিয়ে তার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে তাকে সঙ্গে নিয়ে তারা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরাতে থাকে। ভোররাত থেকে দুপুর পর্যন্ত হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে। তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

অপহরণের পর তার কাছ থেকে সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার দাবি করে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী বলেন, পরে ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরেন। প্রথমে সন্ত্রাসীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তিনি তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না। সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর ঢাকাতে এসে চিকিৎসা নিয়েছেন। তবে এখনও সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানায়নি তিনি।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ঈদের আগেই সারা দেশে চালু হচ্ছে অভিন্ন টোল সংগ্রহ ব্যবস্থা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’ কমিটি গঠন, সভাপতি অ্যাড. গোলাম ফারুক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


কুমিল্লায় ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’ কমিটি গঠন, সভাপতি অ্যাড. গোলাম ফারুক

কুমিল্লা, ২০ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা’-লজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির নাম ও পদবী জানানো হয়।

৩৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন ভ্রাতা অ্যাড. শহিদুল হক স্বপন। উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক হয়েছেন লেখক চন্দন দাস।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ তাপস বকশি। সহ-সম্পাদক পদে ডা. লরেন্স তীমু বৈরাগী, কোষাধ্যক্ষ হিসেবে অ্যাড. দিলীপ কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক হিসেবে কমল চন্দ খোকন, এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সুমির বড়ুয়া তপু দায়িত্ব গ্রহণ করেছেন। তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে আবু সুফিয়ান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অমৃত লাল দত্ত, সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে এনামুল হক জুয়েল, পাঠাগার সম্পাদক হিসেবে আইরিন মুক্তা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জাহিদুর রহমান মামুন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আনিসুর রহমান অপু, আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক হিসেবে দেলোয়ার মজুমদার, এবং অফিস সম্পাদক হিসেবে এস এ এম মামুন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক নিখিল চন্দ্র রায়, অধ্যাপক ড. ফারুক সরকার, অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জি এস, লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাড. নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, অধ্যাপক অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নুর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।

সভায় আগামী ২৮ নভেম্বর ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’র ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা জানানো হয়। ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের চেন্নাইয়ের আদিয়ার থিওসোফিক্যাল সোসাইটির বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে একটি প্রতিনিধিদল অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিবিধ পর্বে যৌথ ব্যাংক হিসাব চালু করা হবে এবং প্রতিটি অনুষ্ঠান শেষে হিসাব নিরীক্ষা করা হবে।

‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’ ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন।

সংগঠনটির কুমিল্লা শাখার বয়স ১৩৮ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ২৮৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


চাঁদপুরে ২৮৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর, ২০ নভেম্বর ২০২৬ : আজ জেলা সদরে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ চাঁদপুর সদর মডেল থানার দ্বারা হাশিম খান (৩৫) নামের একজনকে আটক করেছে, যার কাছে দুইহাজার ৮৩৬ পিস ইয়াবা ছিল।

শুক্রবার সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়ের কাছে সাধনা ঔষধালয়ের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক হওয়া হাশিম খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়ের কাছে সন্দেহভাজন হাশিম খানকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দুইহাজার ৮৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে আটলাখ টাকা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাতেমার চিকিৎসায় ৩০ হাজার টাকা সহায়তা দিল দেওডোবা ঐক্য ফান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


ফাতেমার চিকিৎসায় ৩০ হাজার টাকা সহায়তা দিল দেওডোবা ঐক্য ফান্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ বছর বয়সী অসুস্থ শিশু ফাতেমা আক্তারকে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেছে সামাজিক সংগঠন দেওডোবা ঐক্য ফান্ড।

শুক্রবার সন্ধ্যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে ফাতেমার মা ফেন্সি বেগমের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।

ফাতেমা দেওডোবা গ্রামের আবুল কালাম ও ফেন্সি বেগমের মেজো সন্তান। জন্মের পর থেকেই সে হাইড্রোসেফালাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। সে ঠিকমতো কথা বলতে পারে না এবং স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না। তার দিনগুলোর বেশির ভাগ সময় বিছানায় কাটে।

ফাতেমার বাবা আবুল কালাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন।

ফাতেমার পরিবারের পক্ষ থেকে দেওডোবা ঐক্য ফান্ডের সদস্যদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন হাসানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতি এম জি রব্বানী সরকার, তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও দেলোয়ার হোসাইন সাঈদী, এম জে আই মিলন সরকার, সংগঠনের সদস্য মো. মাইদুল ইসলাম, মো. সোবহান মিয়া, মো. সাগর সরকার, মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগ, বিকাশ ও নগদ নম্বর: ০১৭৯৪৮৮৩৭৩২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


টাঙ্গাইলের ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের লক্ষ্যে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক একটি বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। সভাপতিত্ব করেন বিসিকের ঢাকার আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম। বক্তব্য রাখেন নাসিব টাঙ্গাইলের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন, এবং টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ প্রমুখ।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো মন্তব্য করেন, "দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসনীয়। তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রার বাধা দূর করতে বিসিকের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা করা হয়।"

সেমিনারে নারী উদ্যোক্তাদের বর্তমান চ্যালেঞ্জ, পণ্যের মানোন্নয়ন, বিপণন ব্যবস্থা এবং সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভার শেষে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয় টাঙ্গাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%