ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ


মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ

রাজনীতি

এনসিপি

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর। তবে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে দলটি মন্তব্য করেছে যে, মালয়েশিয়ার শ্রমবাজার কোনো নির্দিষ্ট কয়েকটি এজেন্সির একচেটিয়া ব্যবসার ক্ষেত্র হতে পারে না। তারা বলেছে, যোগ্য ও বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য ন্যায্য সুযোগ, কর্মীদের জন্য সহনীয় অভিবাসন ব্যয় এবং পুরো নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে কর্মীদের কষ্টার্জিত অর্থ কোনোভাবেই নতুন কোনো সিন্ডিকেটের মুনাফার উৎস হতে দেওয়া যাবে না।

আরও পড়ুন: ফ্যাসিবাদী দুঃশাসন যেন পুনরায় না ফিরে আসে: রাষ্ট্রপতি

শনিবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো দলের মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে। কিন্তু কোন প্রক্রিয়া, মানদণ্ড ও ভিত্তিতে এসব এজেন্সি নির্বাচন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার নির্ধারিত শর্ত পূরণকারী ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেশটির কাছে পাঠিয়েছিল। সেই তালিকা থেকে মাত্র ২৫টি এজেন্সি নির্বাচনের প্রক্রিয়া ও ভিত্তি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা জরুরি।

তিনি বলেন, অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী প্রেরণের ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে যে, সরকার নির্ধারিত ৭৯ হাজার টাকার বিপরীতে একজন কর্মীর কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এর ফলে বিদেশে যাওয়ার আশায় অনেক কর্মী জমি-জমা বিক্রি, সহায়-সম্বল শেষ করা কিংবা ঋণ নিয়ে বিপুল অর্থের বোঝা বহন করতে বাধ্য হয়েছেন।

এনসিপি মনে করছে, নতুন করে সীমিত সংখ্যক এজেন্সিকে কেন্দ্র করে একই ধরনের ব্যবস্থা তৈরি হলে এর সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ কর্মপ্রত্যাশীরা হবে। বিদেশগামী কর্মীদের অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ বন্ধ করতে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করা খুবই প্রয়োজন।

আরও পড়ুন: মুসলিম বনাম মুসলিম যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যে! হাসছে মার্কিন-ইসরাইল

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়া বাংলাদেশের কর্মপ্রত্যাশী মানুষের জন্য একটি বিশাল সুযোগ। তিনি বলেন, আমরা কোনোভাবেই চাই না, অতীতের সিন্ডিকেট ভেঙে নতুন কোনো সিন্ডিকেট তৈরি হোক। একজন বাংলাদেশি কর্মী বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি বা ঋণ নেওয়ার পর তাঁর কষ্টার্জিত অর্থ যেন কোনো সিন্ডিকেটের পকেটে চলে না যায় - সরকারের কাছে সেই নিশ্চয়তা পেতে হবে।

এনসিপি মনে করে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠতার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সি বাছাই এবং সিন্ডিকেট গড়ে ওঠার যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একই চক্র যেন নতুন নামে বা নতুন কাঠামোয় ফিরে আসতে না পারে, সেটিও নিশ্চিত করা আবশ্যক।

দলটি বলেছে, একই সঙ্গে ২০২৪ সালে সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা জরুরি। বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে কর্মী নিয়োগের সংখ্যা, পদ্ধতি, অভিবাসন ব্যয় ও অন্যান্য শর্ত স্বচ্ছভাবে চূড়ান্ত করে তা জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছে এনসিপি।

আরও পড়ুন: জাপান ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ এম


চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি প্রতিবেদন অনুযায়ী ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও নানাবিধ অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন করেছেন হাসিব নামে এক অভিযোগকারী।

দুদকে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রধান সহকারী পদে দায়িত্ব পালন করলেও মো. জাহাঙ্গীর আলম হাসপাতালের হিসাবরক্ষকের দায়িত্ব নিয়ন্ত্রণ করছেন ক্ষমতার অপব্যবহার করে। অভিযোগ করা হয়েছে যে, তিনি হিসাব-সংক্রান্ত বই নিজের কাছে রেখে বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি করছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, হাসপাতালের এক স্বাস্থ্য সহকারীর কাছ থেকে জমি-সংক্রান্ত বিষয়ে অর্থ নেওয়ার পরও প্রতিশ্রুত কাজ না করে তাকে হয়রানি করা হয়েছে। একইসঙ্গে উচ্চতর পদে পদোন্নতি, সার্ভিস বইয়ের পাতা ছিঁড়ে ফেলা এবং অন্যান্য বিষয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগও তিনি করেছেন।

হাসপাতালের কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং পুরোনো আসবাবপত্র বিক্রির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া, কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির জন্য টাকা নেওয়া এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ এসেছে।

এক অবসরপ্রাপ্ত কর্মচারীর বরাত দিয়ে আবেদনে বলা হয়েছে, পেনশনের টাকা পেতে প্রথমে তার কাছে ৪ লাখ টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির মাধ্যমে ২ লাখ টাকায় বিষয়টি সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে এই অভিযোগে।

অতিরিক্তভাবে, স্বাস্থ্য সহকারীদের দুর্গম টিকা কেন্দ্রের ভাতা, ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে। নার্সিং কর্মকর্তাদের বেতন বিল, সিলেকশন গ্রেডের বকেয়া বিল, জিপিএফ, শ্রান্তি-বিনোদন ভাতা ও অফিসের বিভিন্ন কাজ করার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।

দুদকে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সাল পর্যন্ত সরকারি আউটডোর টিকিটের মূল্য ৩ টাকা হলেও সেবাপ্রার্থীদের কাছ থেকে ৫ টাকা করে নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, মো. জাহাঙ্গীর আলমের ভাই হাফিজ একই হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগে চাকরি করেন এবং তারা পারস্পরিক যোগসাজশে রোগী ও সেবাপ্রার্থীদের হয়রানি এবং মেডিকেল সার্টিফিকেট, মৃত্যুসনদসহ বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে অবৈধ অর্থ আদায় করছেন।

চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তার বিরুদ্ধে দুদকে যে অভিযোগ করা হয়েছে, সেটির বিষয়ে বিস্তারিত জানতে সাংবাদিকদের অনুরোধ করেছেন। তিনি বলেছেন, “আমার সম্মান নষ্ট করার জন্য দরখাস্তে উল্টাপাল্টা লিখেছে।”

দুর্নীতি দমন কমিশনের বরিশালের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বলেছেন, “আমরা কমিশনের অনুসন্ধানের অনুমতি চাইব। অনুমতি পেলেই আমরা তদন্ত শুরু করব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে স্বাধীন সাংবাদিকতায় কোনো বাধা নেই: সংসদ সদস্য মানিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ এম


চাঁদপুরে স্বাধীন সাংবাদিকতায় কোনো বাধা নেই: সংসদ সদস্য মানিক

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার প্রায় অর্ধশতাধিক সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “আপনারা স্বাধীনভাবে পত্রিকায় লিখবেন। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে কেউ আপনাদের কাজে বাধা দেবে না।” এ সময় তিনি স্থানীয় পত্রিকার সম্পাদকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া গেলে তা প্রেস ক্লাবের মাধ্যমে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

এছাড়া তিনি নারী সাংবাদিক তৈরি, ছাপাখানা আইন পরিবর্তন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এতে চাঁদপুর জেলার স্থানীয় ২৩ টি দৈনিক পত্রিকা, ১৫ টি সাপ্তাহিক পত্রিকা ও ২টি পাক্ষিকসহ মোট ৪০ জন সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, প্রধান সম্পাদক ও নির্বাহী সম্পাদক উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার নির্বাহী সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার সম্পাদক প্রিন্স সাকিল আহমেদ, সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফুল ইসলাম, সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন তালুকদার, সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল জাহান শাওলিন, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান এবং সাপ্তাহিক ত্রিনদী সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন আল আজাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে তোলপাড়; কুলিয়ারচরে বিপুল পরিমাণ মাদক, টাকা ও সোনা উদ্ধার করে ভাগ-বাটোয়ারার গুঞ্জন, ৩ দিনেও হয়নি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ এম


ফেসবুকে তোলপাড়; কুলিয়ারচরে বিপুল পরিমাণ মাদক, টাকা ও সোনা উদ্ধার করে ভাগ-বাটোয়ারার গুঞ্জন, ৩ দিনেও হয়নি মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিপুল পরিমাণ ফেনসিডিল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ এক নারীকে আটকের পর উদ্ধারকৃত মালামাল ভাগ-বাটোয়ারা করার অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও কোনো মামলা বা আইনগত ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তোলপাড় চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার দ্বারিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়। তিনি পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে গুঞ্জন রয়েছে। তবে তার সুনির্দিষ্ট নাম-পরিচয় কেউ প্রকাশ করতে পারেনি।

অভিযোগ রয়েছে, আটকের পর ওই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, নগদ দেড় লাখ টাকা ও সোনা উদ্ধার করা হয়। ফেনসিডিলের পরিমাণ নিয়ে ধোঁয়াশা থাকলেও স্থানীয়দের একাংশের মতে তা ১৮০ থেকে ৬০০ বোতল পর্যন্ত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, উদ্ধারের পর স্থানীয় একটি প্রভাবশালী চক্র মাদক ও মূল্যবান সামগ্রীর বড় একটি অংশ নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে সটকে পড়ে।

ঘটনার পর থেকে এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে-সত্যিই যদি এত বিপুল মালামাল উদ্ধার হয়ে থাকে, তবে কেন পুলিশি জব্দ তালিকা (সিজার লিস্ট) করা হলো না? উদ্ধারকৃত মালামালই বা গেল কোথায়?

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, "সংবাদ পেয়ে ঘটনাস্থলে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু স্থানীয় কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে; সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ এম


কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। শনিবার রাত ৮টার দিকে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান। পরে এলাকা থেকে চলে যাওয়ার জন্য একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। রবিবার সকালে তাদের পুনরায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রোহিঙ্গাতো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, রোহিঙ্গা আর আটকের কি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%