০৩:১২ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এসময় স্টেশনটিতে কোনো ট্রেন থামবে না বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে। সাময়িক এই পরিবর্তনের জন্য যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ডিএমটিসিএল একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ৬টার পরে আবার আগের মতো ঢাবি স্টেশনে ট্রেন থামবে। যাত্রীদের সাময়িক এ অসুবিধার কারণে ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন