ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টানা ৩ ছক্কায় রেনশর ফিফটি


টানা ৩ ছক্কায় রেনশর ফিফটি

ম্যাচের ১৩ তম ওভারে লেগ স্পিনার রিশাদকে টানা ৩টি বাউন্ডারি মারেন ওজি ব্যাটার ম্যাট রেনশ। ওই ওভারের দ্বিতীয় বল থেকে তিনি টানা তিনটি ছক্কা মারেন রেশন।

এই পারফরম্যান্সের মাধ্যমে ১৩ ওভারে ওজিদের স্কোর বোর্ড ১২৩ রানে পৌঁছে যায়।

অন্য দিকে, রেশনের সঙ্গে জুটিতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিট।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রেস ক্লাবে দেশীয় ফলের প্রদর্শনীর আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


জাতীয় প্রেস ক্লাবে দেশীয় ফলের প্রদর্শনীর আয়োজন

জাতীয় প্রেস ক্লাবে দেশীয় ফল প্রদর্শনের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়েছে। ৪২ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার, ১৯ জুন, ২০২৬ তারিখে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ এর পরিবেশনার মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

এ সময় তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু গান পরিবেশন করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সংগীত উপভোগ করতে ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

দেশীয় ফলের সম্ভারের মধ্যে রয়েছে আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অড়বরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচু, কাঠ লিচু, হাঁড়িভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, আমলকী, আমড়া, মাখনা, তালের শাঁস, কাঠবাদাম, দেশি খেজুর ইত্যাদি।

প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন এবং ক্লাবের সিনিয়র সদস্যরা স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব সংবর্ধিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির গৌরীপুর উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব সংবর্ধিত
 
 
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে অনন্য অবদান রাখায় দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লবকে সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা নীড় ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ বারের অধিক রক্তদানকারী ব্যক্তি ও রক্তদান কার্যক্রমে অবদান রাখা সংগঠনগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সেবা নীড় ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বদেশ প্রাইভেট হাসপাতাল লিমিটেডের পরিচালক শামসুদোহা মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান, সেবা নীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব এবং গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুল আহামেদ নাসিম।
আলোচনা সভা শেষে ৩০ বারের অধিক রক্তদানকারী ছয়জন ব্যক্তি ও তিনটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে সর্বাধিক ৮৮ বার রক্তদান করে বিশেষভাবে সংবর্ধিত হন দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি শেখ বিপ্লব। তিনি ১৯৯১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে এ মাইলফলক অর্জন করেন।
এছাড়া দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন ৫২ বার রক্তদান করে সম্মাননা লাভ করেন। অন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন— হিমেল মাহামুদুর, ইমরান হোসেন হৃদয়, শাহজাহান হোসেন ও আজিজুল ইসলাম, যারা ৩০ থেকে ৪০ বার রক্তদান করেছেন।
সংগঠন পর্যায়ে সম্মাননা পায় গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদ্রুত ব্লাড ডোনার সোসাইটি এবং ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। সমাজের আরও মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে নিয়মিত রক্তদাতাদের এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বন্দর থেকে অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ইরানের বন্দর থেকে অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ সমঝোতা চুক্তির (ইসলামাবাদ মেমোর্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূল থেকে সামরিক অবরোধ তুলে নিয়েছে। প্রজাতন্ত্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সিএনবিসির খবর অনুযায়ী, সেন্টকোমের বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনী ইরানি বন্দরগুলোতে জাহাজের আসা-যাওয়া ও চলাচলে আর বাধা দেবে না। যেসব সামরিক অবরোধ জারি করা হয়েছিল, তার সবই প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’ এর আগে বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল—ইরানের বন্দরগুলো এবং সমুদ্র উপকূল থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষরের মাত্র এক দিনের মধ্যেই সেই শর্ত কার্যকর করল ওয়াশিংটন।

মার্কিন অবরোধ প্রত্যাহারের পর এখন অপেক্ষা কেবল হরমুজ প্রণালি থেকে ইরানের অবরোধ তুলে নেওয়া। তেহরানের পরমাণু প্রকল্প ঘিরে সৃষ্ট টানাপোড়েনের কারণে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করার দিনেই গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। অবরোধ আরও দৃঢ় করতে ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালির বিভিন্ন স্থানে জলমাইনও পাতে তেহরান। সেই অবরুদ্ধ অবস্থা এখনো কার্যকর রয়েছে।

হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার এবং এই প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও অবাধ চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়া ছিল ইসলামাবাদ সমঝোতা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। তবে সমুদ্র উপকূল থেকে মার্কিন বাহিনী সরে গেলেও, ইরানের তরফ থেকে এখনো হরমুজের অবরোধ প্রত্যাহার কিংবা মাইন অপসারণ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা তথ্য আসেনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অবশ্য আশাবাদী যে ইরান শিগগিরই হরমুজ ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পর ইরান টানা দুই রাত হরমুজে চলাচলকারী জাহাজগুলোতে হামলা করা থেকে বিরত থেকেছে। সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘এখন পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে।’

ভ্যান্স আরও দাবি করেন, এই দুই রাতে হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি অবশ্য তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। তবে আন্তর্জাতিক বাণিজ্য গোয়েন্দা সংস্থা ‘কেপলার’ সিএনবিসিকে জানিয়েছে, গত দুই দিনে হরমুজ প্রণালি দিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ চলাচল করেছে। এই তিন জাহাজের সম্মিলিত তেলের পরিমাণ ছিল ৬০ লাখ ব্যারেল।

বিশ্বের মোট জ্বালানিপণ্যের ২০ শতাংশ পরিবহন করা হয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই প্রণালি দিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬০ লাখ ব্যারেল পরিশোধিত তেল ও তরল গ্যাস পরিবহন করা হতো।

ইরান এই জলপথে অবরোধ জারি করার পর জ্বালানির আন্তর্জাতিক বাজারের সরবরাহ ব্যবস্থায় গুরুতর ব্যাঘাত ঘটে। ফলে একদিকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়, অন্যদিকে হু হু করে বাড়তে থাকে তেল ও গ্যাসের দাম। সিএনবিসিকে কেপলার জানিয়েছে, ইরান এবং যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তির শর্তগুলো যথাযথ ও সততার সঙ্গে মেনেও চলে—তাহলেও তেলের বৈশ্বিক বাজার স্বাভাবিক হতে, অর্থাৎ যুদ্ধপূর্ব অবস্থায় পৌঁছাতে কমপক্ষে আরও দুই মাস সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে প্রবেশের পর থেকে নিখোঁজ ডিপজল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ভারতে প্রবেশের পর থেকে নিখোঁজ ডিপজল

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন একটি বাংলাদেশি যুবক যার নাম ডিপজল আহমদ (২৫)। এই যুবক নিখোঁজ হওয়ার খবর এসেছে এবং তার নিখোঁজ হওয়ার ঘটনাটি তিনদিন পরেও কোনো সন্ধান মিলেনি।

বৃহস্পতিবার (১৮ জুন) দিনটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই ঘটনার প্রেক্ষিতে একটি পতাকা বৈঠক করে। কিন্তু আড়াই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএসএফ নিখোঁজ যুবকের বিষয়ে কোনো তথ্য দেয়নি। এই ঘটনাটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা জমে উঠে। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

সোমবার (১৫ জুন) রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের বাসিন্দা ডিপজল আহমদসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফিরতি পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করা শুরু করলে অন্য যুবকরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও ডিপজল নিখোঁজ হয়ে যান।

স্থানীয়দের মতে, বিএসএফের গুলিতে ডিপজল নিহত হতে পারেন। তবে বিএসএফ এই অভিযোগটি অস্বীকার করে। তারা জানান, এই ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয়রা মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় এক নাগরিককে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে নিয়ে আসেন। পরে বুধবার (১৭ জুন) বিজিবির মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গণমাধ্যমকে বলেছেন, ডিপজলের নিখোঁজ হওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে একাধিক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকটি আড়াই ঘণ্টাব্যাপী ছিল।

তিনি যোগ করেন, ‘বৈঠকে বিএসএফ জানিয়েছে, সীমান্তের ওপারে কোনো ধরনের গুলির ঘটনা কিংবা ডিপজলের নিখোঁজ হওয়ার সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ডিপজলের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএসএফও বিষয়টি অনুসন্ধান করবে।’

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) বলেছেন, ‘বিজিবির সঙ্গে বৈঠকের পরেও বিএসএফ কোনো তথ্য দেয়নি। এ ঘটনায় সন্ধ্যায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আমাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। আগামীকাল স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করবেন।’

জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ‘স্থানীয়দের কাছ থেকে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার দাবির কথা শোনা গেলেও এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%