০৬:৩৮ পি.এম
চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (আনুমানিক) এক ব্যক্তির করুণ মৃত্যু ঘটেছে। সোমবার (৬ জুলাই) বিকালে জীবননগর উথলি প্ল্যাটফর্মের পশ্চিম দিকে চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনটির সাথে কাটা পড়ার মাধ্যমে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সোমবার বিকালের সময় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি একটি চলন্ত ট্রেনে কাটা পড়েন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাইদ বলেন, 'খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।'
আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী
এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে থানা পুলিশ। দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) রফিক জানান, 'ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য আমাদের চেষ্টা চলছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন