০৬:৪২ পি.এম
রাজধানীর মিরপুরের ওয়াবদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার একটি শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।
সোমবার (৬ জুলাই) সকালে মিরপুর-১০ নম্বরের ওয়াবদা ক্যাম্পে গিয়ে ভুক্তভোগী ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে তিনি তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রতিমন্ত্রী শিশুটির পরিবারকে আশ্বস্ত করে বলেন, শিশুটির ওপর পাশবিক নির্যাতনকারী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, এ অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু
এছাড়া, চিকিৎসাধীন শিশুর পুরো চিকিৎসার দায়িত্ব তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন