০৩:১৭ পি.এম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালিত এক অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভাই ভাই জেনারেল স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশে প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ মেলে। এ অপরাধের জন্য প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা আরব, বিএনপির শীর্ষ নেতাদের কাছে দোয়া কামনা
এছাড়া, আরিয়ান ট্রেডার্সে পণ্যের দাম তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মোজাম্মেল মোল্লাকে ২ হাজার টাকা জরিমানা দিতে হয় এবং দেলোয়ার স্টোরে একই অপরাধে মালিক মোস্তাকিম মোল্লাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা প্রদান করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলফাডাঙ্গার দম্পতি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন