ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি নাগরিক


লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি নাগরিক

লিবিয়ার বেনগাজীতে অবস্থিত গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের দেশে প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে, যা লিবিয়া সরকার, বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সম্ভব হয়েছে।

বিকেল ১০টা ৪ মিনিটে, বুরাক এয়ারের (ইউজেড-২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান। এই প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যাবাসিতদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, তারা লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করুন।

আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ট্রাম্প আমাদের কপি করছেন’—কর্ণাটকের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


‘ট্রাম্প আমাদের কপি করছেন’—কর্ণাটকের মুখ্যমন্ত্রী

ভারতের কিছু রাজ্যের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসের ‘কল্যাণ মডেল’ অনুসরণ করছেন বলে মন্তব্য করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি করেন। খবর এনডিটিভির

ট্রাম্পের প্রতিশ্রুতি, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার কথা।

শিবকুমার বলেন, ‘কংগ্রেসের কল্যাণমূলক কর্মসূচি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারে অনুসরণ করা হয়েছে। এবার সেই চিন্তাধারা যুক্তরাষ্ট্রেও পৌঁছে গেছে।’

তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্র আমাদের কপি করেছে। মধ্যপ্রদেশ করেছে, রাজস্থান করেছে, বিহারও করেছে। এখন ট্রাম্প আমাদের কপি করছেন!’

ট্রাম্পের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতির প্রসঙ্গে শিবকুমার বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় কংগ্রেসের চিন্তাধারা অনুসরণ করা হচ্ছে। এটি কংগ্রেসের শক্তির প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

কী বলেছিলেন ট্রাম্প?

গত ৯ সেপ্টেম্বর ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে ট্রাম্প প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, রিপাবলিকানরা নির্বাচনে জয়ী হলে জনগণও এর সুফল পাবেন। এই অর্থকে তিনি ‘ট্রাম্প ডিভিডেন্ড’ নামে অভিহিত করেন।

গত রোববার এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অর্থ দেওয়ার সামর্থ্য রাখে। তার দাবি, দেশ বিপুল পরিমাণ অর্থ আয় করছে বলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া সম্ভব।

তবে এই অর্থ দেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন।

তিনি বলেন, ‘পরিকল্পনাটি বাস্তবায়নের আগে এর বিস্তারিত বিষয়গুলো নির্ধারণ করতে হবে এবং পুরো প্রক্রিয়ার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র নির্মাতাদের পাশে দাঁড়ালেন দুই শতাধিক ইসরাইলি চলচ্চিত্র নির্মাতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র নির্মাতাদের পাশে দাঁড়ালেন দুই শতাধিক ইসরাইলি চলচ্চিত্র নির্মাতা

গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনীর সামরিক কার্যক্রম নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’-র নির্মাতাদের সমর্থনে দুই শতাধিক ইসরাইলি চলচ্চিত্র নির্মাতা একটি পিটিশনে সই করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এই নির্মাতাদের মধ্যে অরি ফোলম্যান ও শ্লোমি এলকাবেটজের মতো খ্যাতনামা পরিচালকেরাও অন্তর্ভুক্ত রয়েছেন। পিটিশনে উল্লেখ করা হয়েছে, ‘শিল্প ও সাংবাদিকতার মূল কাজ হলো সমাজে আয়না ধরা।’

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে তথ্যচিত্রটি স্পেশাল জুরি প্রাইজ জেতার পর নির্মাতা ইউভাল আব্রাহাম এবং রাচেল জোর বিভিন্ন সমালোচনা ও হুমকির সম্মুখীন হন। তাদের প্রতি সমর্থন জানাতেই চলচ্চিত্র নির্মাতারা একত্রিত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহর দেশের নির্মাতাদের এই কাজকে ‘দেশদ্রোহিতা’ হিসেবে অভিহিত করেছেন এবং তাদের ইসরাইলি নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন।

তবে ইসরাইলি আইন অনুযায়ী, সংস্কৃতিমন্ত্রীর একার পক্ষে কারো নাগরিকত্ব বাতিল করার ক্ষমতা নেই; এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া প্রয়োজন।

তথ্যচিত্রে কী তুলে ধরা হয়েছে?

ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘জেডব্লিউ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাজা’ তথ্যচিত্রটি ২৪ জন বেনামি ইসরাইলি সেনা ও গোয়েন্দা কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি হয়েছে। গাজায় নজরদারি, টার্গেট নির্বাচন এবং হামলার প্রক্রিয়া এতে উপস্থাপন করা হয়েছে।

হিব্রু ভাষায় ‘নাজা’ শব্দটি কোনো হামলায় সম্ভাব্য সাধারণ মানুষের মৃত্যু বা ‘কোলাটারাল ড্যামেজ’-কে বোঝায়। তথ্যচিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে টার্গেট নির্ধারণ এবং সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা থাকা সত্ত্বেও হামলা চালানোর মতো গুরুতর বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্রটির নির্মাতাদের মতে, এটি কোনো একক সেনার ভুল নয়, বরং ইসরাইলি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক নীতির ফলস্বরূপ।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী তথ্যচিত্রে উপস্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বেনামি উৎস থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব নয়। তারা আরও জানায়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, বরং সামরিক নিয়ম মেনে মানুষই এসব হামলার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, এর আগে এই দুই নির্মাতা ফিলিস্তিনি নির্মাতাদের সঙ্গে মিলে অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ তৈরি করেছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এনডিটিভির বিশ্লেষণ

বরফ গলছে ভারত-চীন সম্পর্কের, নেপথ্যে যা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


বরফ গলছে ভারত-চীন সম্পর্কের, নেপথ্যে যা রয়েছে

২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর কূটনৈতিক ও সামরিক সম্পর্ক প্রায় পাঁচ বছর স্থবির থাকার পর, অবশেষে ভারত ও চীনের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের আগস্টে তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীন সফর করেন। এটি ছিল ২০১৮ সালের পর তার প্রথম চীন সফর। এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফর করেন ব্রিকস সম্মেলনে যোগ দিতে।

এশিয়ার দুই অর্থনৈতিক পরাশক্তির শীর্ষ নেতাদের এই মেলামেশা বর্তমান ও ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নতুন দর কষাকষি ও কূটনৈতিক কৌশল

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের নীতির কারণে বিশ্ব রাজনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দিল্লি ও বেইজিংয়ের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল করার একটি মোক্ষম সময় হিসেবে বিবেচিত হচ্ছে।

সীমান্ত সমস্যা, অর্থনৈতিক সম্পর্ক এবং বহুপক্ষীয় সহযোগিতা—এই সব বিষয় নিয়েই বর্তমানে উভয় দেশের মধ্যে একটি জটিল দরকষাকষি চলছে।

ভারতের পক্ষ থেকে তিনটি বড় দাবি উত্থাপন করা হয়েছে: সীমান্তে শান্তি বজায় রাখা, ন্যায্য বাজার সুবিধা বা বাণিজ্য ঘাটতি দূর করা এবং সাপ্লাই চেইনের নিরাপত্তা। অন্যদিকে, চীন তিব্বত ও তাইওয়ানের মতো ইস্যুতে ‘এক চীন’ নীতি মেনে নেওয়ার জন্য ভারতকে চাপ দিচ্ছে এবং স্থিতিশীল সীমান্তের বিনিময়ে বাড়তি অর্থনৈতিক সুবিধা দাবি করছে।

বাণিজ্যিক ক্ষেত্রে চীনের যুক্তি হলো, ভারতের ‘চীন থেকে সরে আসার’ কৌশল ব্যর্থ হয়েছে, কারণ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৫৫.৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে ভারতের পালটা যুক্তি হলো, অভ্যন্তরীণ চাহিদা তৈরি করতে না পারা এবং রপ্তানির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে চীনের অর্থনীতি বর্তমানে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের সম্পর্ক যখন নড়বড়ে, তখন ভারতীয় বাজার ধরে রাখা দেশটির জন্য খুবই জরুরি।

‘পারস্পরিক ছাড়’-এর সীমাবদ্ধতা

চীনকে আশ্বস্ত করতে ভারত ইতোমধ্যে বিনিয়োগ নীতি সংশোধন এবং সরাসরি ফ্লাইট চালুর মতো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে তাইওয়ান ও তিব্বত ইস্যুতে চীনকে শক্ত হাতে প্রতিহত করছে ভারত।

ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ১৯৬৩ সাল থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখের ভারতীয় ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে চীন। এর জবাবে ভারত সম্প্রতি অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নতুন নামকরণও করেছে।

অন্যদিকে, সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান না হলেও বিগত দুই বছরে সীমান্তে ‘বাফার জোন’ তৈরি এবং সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। কৈলাশ মানসসরোবর যাত্রা পুনরায় শুরু এবং নদী সংক্রান্ত তথ্য আদান-প্রদান চালুর মাধ্যমে বেইজিংও কিছুটা সদিচ্ছা দেখিয়েছে।

ব্রিকস ও নতুন ঐকমত্য

এদিকে ডলারমুক্তকরণ বা জ্বালানি নিরাপত্তার মতো ভূরাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য থাকা সত্ত্বেও, বৈশ্বিক অস্থিরতার মুখে ভারত ও চীন নতুন এক ঐকমত্যে পৌঁছেছে। তাদের মূল বার্তা হলো—সব মতপার্থক্য দূর না করেও বৃহত্তর স্বার্থে প্রতিদ্বন্দ্বীরাও একসঙ্গে কাজ করতে পারে।

তবে চীনের হাতে ব্রিকসের দায়িত্ব যাওয়া এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মতো বিষয়গুলোতে ভবিষ্যতে এই দুই দেশের মধ্যকার বোঝাপড়া বড় ধরনের পরীক্ষার মুখে পড়বে।

সংক্ষেপে বলতে গেলে, ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে দুই দেশের সম্পর্ক দ্রুত বদলে যাচ্ছে। তবে নিজেদের লাভ নিশ্চিত করে দেশ দুটি প্রতিপক্ষকে কতটুকু ছাড় দেবে—সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিজমের পথ বন্ধ করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


ফ্যাসিজমের পথ বন্ধ করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি মন্তব্য করেছেন যে, বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরায় ফিরে আসা যেন কোন মায়ের বুক খালি করতে না পারে এবং স্বজনদের প্রতীক্ষায় থাকতে না হয়, এমন একটি পরিবেশ যেন আর ফিরে না আসে। তিনি উল্লেখ করেছেন যে, আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, তবে একটি জায়গায় আমাদের মিল থাকতে হবে, যেহেতু এই দেশ আমাদের। এই দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিজমের পথ বন্ধ করা জরুরি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%