ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

অমিতাভের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা


অমিতাভের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

ভারতীয় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র ১৮তম আসর শুভসূচনার মাধ্যমে পর্দায় ফিরেছে।

জাঁকজমকপূর্ণ উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রধান অভিনয়শিল্পী সানি দেওল এবং প্রীতি জিনতা, ছবিটির প্রযোজক আমির খান।

চিরাচরিত মনোমুগ্ধকর উপস্থিতি ও বুদ্ধিমত্তা দিয়ে অনুষ্ঠানের মেজাজ জমিয়ে তোলেন সঞ্চালক অমিতাভ বচ্চন।

আরও পড়ুন: শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

এই পর্ব চলাকালে, অভিনেত্রী প্রীতি জিনতার প্রতি জন্মদিনের শুভেচ্ছা বার্তার কোনো প্রত্যুত্তর না পাওয়ায় অমিতাভ বচ্চন একটি মজার অভিযোগ উত্থাপন করেন। অমিতাভ বচ্চন জানান, “প্রতি বছর ৩১ জানুয়ারি আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কিন্তু আপনি আমাকে একবারও কোনো জবাব দেননি।”

এতে প্রীতি জিনতা হাসিমুখে বলেন, “না অমিতজি, বিষয়টি একদম তেমন নয়। আমি আপনাকে উত্তর দিই, তবে আপনার বার্তা পাওয়ার প্রায় এক সপ্তাহ পর।”

তবে অমিতাভ বচ্চনও ছাড়ার পাত্র ছিলেন না। তিনি কেবিসির বড় পর্দায় নিজের পুরোনো একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট প্রদর্শন করে নিজের দাবির সত্যতা প্রমাণ করেন।

সেই এক্স পোস্টে তিনি লিখেছিলেন, “প্রীতি জিনতা...!! আপনি যেখানেই থাকুন না কেন, যেহেতু আমার এসএমএসের জবাব দিতে অস্বীকার করেছেন... হা হা হা... আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... ভালোবাসা ও শুভকামনা।”

আরও পড়ুন: ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা

বড় পর্দায় সেই পোস্ট ভেসে উঠতেই প্রীতি জিনতা সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েন, যা তার মুখের অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল।

এছাড়া, অমিতাভ বচ্চন ও প্রীতি জিনতা একসঙ্গে করণ জোহরের বিখ্যাত চলচ্চিত্র ‘কাভি আলবিদা না কেহনা’-তে অভিনয় করেছিলেন।

কথোপকথনের একপর্যায়ে, প্রীতি জিনতা তার নিজের পরিবারে অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা নিয়ে একটি পারিবারিক স্মৃতি শেয়ার করেন। প্রীতি বিগ বি-কে প্রশ্ন করেন, “বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আমার বাড়িতে সবচেয়ে বেশি জনপ্রিয় কে, তা কি আপনি অনুমান করতে পারেন?” বিগ বি সরাসরি উত্তর দেন, “কেউ নয়।”

প্রীতি তখন বলেন, “আপনি, তবে আপনার সিনেমার জন্য নয়, দুঃখিত! আমার সন্তানরা আপনার সেই বিশেষ গানটি শোনে।”

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহু-ওবামা ফের বাগযুদ্ধ

এ কথা বলেই প্রীতি আমির খানের দিকে তাকিয়ে অমিতাভের বিখ্যাত গান ‘মেরে পাস আও, মেরে দোস্তো’-র সুর শুরু করেন এবং জানান তার সন্তানরা এটিকে ‘শেরওয়ালা গান’ বলে ডাকে।

এর জবাবে ৮৩ বছর বয়সী প্রীতি জিনতার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে অমিতাভ বচ্চন বলেন, “ছোট বাচ্চাদের যেসব বাবা-মায়ের সঙ্গে আমার দেখা হয়, তারা সবাই বলেন, ‘স্যার, আমার পাঁচ বছরের বাচ্চা স্ক্রিনে আপনার ছবি দেখলেই বলে উঠে, ওই যে কেবিসি আঙ্কেল!’ আমি ৫৫ বছর ধরে অভিনয়শিল্পে কাজ করছি, কিন্তু কোনো চরিত্রের নামে তারা আমাকে মনে রাখে না, শুধু কেবিসির জন্যই মনে রাখে।”

বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ সঞ্চালনার মাধ্যমে অমিতাভ বচ্চন যেন এই শোর সমার্থক হয়ে উঠেছেন। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকা দর্শকরা গভীর আগ্রহের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।

এই বয়সে এসেও অমিতাভ যেভাবে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, তা নতুন করে নজর কেড়েছে। সম্প্রতি তিনি নিজের ব্লগে জানান, কেবিসির এই নতুন মৌসুমের জন্য টানা ২৪ ঘণ্টা কাজ ও শুটিং করেছেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী নিহত, অপরজন আহত

ব্লগে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অমিতাভ বচ্চন লেখেন, “অবশেষে সময়ের কাজ সময়ে শেষ করতে পেরেছি। গতকাল সকাল ৭টা থেকে শুরু হওয়া কাজ আজ সকাল ৭টায় শেষ হলো। কিন্তু এই নিবেদনের গুরুত্ব এবং সময়মতো কাজ শেষ করা অত্যন্ত জরুরি ছিল, তাই করেছি।”

তিনি আরও যোগ করেন, “এবার আমি বিশ্রাম নেব, পেটে কিছু খাবার দেব এবং কিছু সময়ের জন্য ঘুমিয়ে নেব। কারণ আগামীকাল, অর্থাৎ ৬ আগস্ট আবারও খুব সকালে পৌঁছানোর শিডিউল রয়েছে। কেবিসির প্রথম সম্প্রচারের তারিখ ঘোষণা করা হয়েছে, আর সেখানে সামান্য দেরি হওয়ার অর্থ আমার বিকল্প কাউকে খুঁজে নেওয়া! তাই যা করা দরকার, তা করতেই হবে।”

বিতর্ক ও বিনোদনের নানান মুহূর্ত নিয়ে নতুন এই মৌসুমটি সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ-এ সম্প্রচারিত হচ্ছে।

আরও পড়ুন: দিল্লিতে বিক্ষোভের আগে সিজেপির অভিজিৎ দীপকে গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই চীনা রকেটে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই চীনা রকেটে ভয়াবহ বিস্ফোরণ

মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি নভোযান।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক সময়ানুযায়ী রকেটটি উৎক্ষেপণের মাত্র ৮৫ সেকেন্ডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেইনানের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে ‘লংমার্চ সেভেন-এ’ নামের রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটিতে ‘ঝোংজিং ফোর-বি’ নামের একটি যোগাযোগ উপগ্রহ (কমিউনিকেশনস স্যাটেলাইট) ছিল, যা পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করাই ছিল এ মিশনের মূল উদ্দেশ্য।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে ‘উড্ডয়নগত ত্রুটি’ বা যান্ত্রিক গোলযোগের কারণে নভোযানটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে দেশটির সংশ্লিষ্ট সংস্থা ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিস্ফোরণের একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, নৈশ আকাশে হঠাৎ বিশাল একটি অগ্নিগোলক তৈরি হয় এবং উপস্থিত দর্শনার্থীরা তা প্রত্যক্ষ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিও তথ্য অনুযায়ী, আকাশে ওঠার ঠিক ৮৫ সেকেন্ডের মাথায় রকেটটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রায়ই এ কর্মসূচিকে চীনের ‘মহাকাশ স্বপ্ন’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন। চলতি বছরের জুলাই মাসেই দেশটি প্রথমবারের মতো একটি পুনর্ব্যবহারযোগ্য রকেটের সফল অবতরণ ঘটায়, যা ছিল আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতায় উৎক্ষেপণ খরচ কমানোর এক বড় অর্জন।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানববাহী নভোযান পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে চীন। এই একই লক্ষ্যমাত্রা সামনে রেখে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাও তাদের ‘আর্টেমিস’ কর্মসূচি নিয়ে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী ​স্টাফ রিপোর্টার রায়হান আলী

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও স্মারকলিপি

নীলফামারীতে বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্নতা নিশ্চিতকরণ ও বিতর্কিত প্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর এই স্মারকলিপিটি পেশ করা হয়।

সংগ্রাম পরিষদের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, প্রিপেইড মিটার ও ডিমান্ড চার্জ বাতিল করা, মিটার ভাড়া বন্ধ করা, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং ভ্যাটের হার কমানোর দাবি।

এর আগে, শহরের বড়বাজার ট্রাফিক মোড় এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি করেন, বিদ্যুতের ভূতুড়ে বিল, প্রিপেইড মিটারের বাড়তি খরচ ও ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষ এবং শ্রমজীবী সমাজ দিশেহারা রয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব অযৌক্তিক চার্জ বাতিল ও গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলন করা হবে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাবের প্রশিক্ষিত জার্মান শেফার্ডসহ ৮ কুকুর নিলামে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


র‍্যাবের প্রশিক্ষিত জার্মান শেফার্ডসহ ৮ কুকুর নিলামে উঠছে

র‍্যাবের অপারেশনাল কাজে ব্যবহৃত আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিলামের তালিকায় রয়েছেন ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের কুকুর।

মঙ্গলবার (১১ আগস্ট) র‍্যাব সদর দপ্তর থেকে প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী আগ্রহী ক্রেতারা নিলামে অংশগ্রহণের আগে কুকুরগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।

নিলামের জন্য তালিকাভুক্ত আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাব্রাডর এবং তিনটি জার্মান শেফার্ড রয়েছে। এসব কুকুরের বয়স প্রায় ৬ বছর ৭ মাস থেকে ৮ বছর ৩ মাসের মধ্যে মান অঞ্চল।

র‍্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। এর সঙ্গে কুকুর বিক্রির মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর এবং ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে ক্রেতাকে। কোনো কুকুর কিনলে নির্ধারিত মূল্য তিন দিনের মধ্যে পরিশোধ করে সেটি বুঝে নিতে হবে। এই বিষয়ে র‍্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (অপারেশনস)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিটি কুকুরের জন্য আলাদাভাবে নিলামে ডাক অনুষ্ঠিত হবে। কোনো কুকুর বিক্রি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টটির নিলাম কার্যক্রম চলবে বলে জানিয়েছেন র‍্যাবের প্রশাসন বিভাগের পরিচালক কমান্ডার কামরুল হাসান।

তবে সর্বোচ্চ দরদাতা হলেই কুকুরটি পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনো কারণ দর্শানোর ছাড়াই যেকোনো দর গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত ক্যানাইন দলের তিনটি প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছিল। তিনটি কুকুরের মোট বিক্রয়মূল্য ছিল ৬ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের ‘কোরি’ নামের একটি কুকুর সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না’ এই কথোপকথনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পুলিশ কর্মকর্তা মো. ইকবাল হোসাইনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপ-কমিশনার ইকবাল হোসাইনকে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা হয়েছে।

বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সঙ্গে যুক্ত ইকবাল হোসাইন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

তদন্ত শেষে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়। গণমাধ্যমের কাছে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ইকবাল হোসাইন কোনো সাড়া দেননি। পরে তদন্তকারী অফিসার নিয়োগ করে অভিযোগ তদন্ত করা হয়।

তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড আরোপের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও তিনি জবাব দেননি। পরে, অভিযোগের গুরুত্বসহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

গুরুদণ্ড আরোপের জন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শকরণ) রেগুলেশনস, ১৯৭৯ অনুযায়ী পরামর্শ চাওয়া হয়। কমিশন ইকবাল হোসাইনকে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে বলে পরামর্শ দেয়। এরপর বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নথিতে ইকবাল হোসাইনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়ার কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সূত্র জানিয়েছে।

ইকবাল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে একটি ভিডিওতে গুলি চালানোর কথা বলেছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’ ভিডিওতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক এবং স্বরাষ্ট্রসচিবের উপস্থিতি দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%