ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

অ্যামাজনে নতুন ছাঁটাই, প্রায় এক হাজার কর্মী চাকরি হারালেন


অ্যামাজনে নতুন ছাঁটাই, প্রায় এক হাজার কর্মী চাকরি হারালেন

বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে আবারও কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। এইবার প্রতিষ্ঠানটির খুচরা ব্যবসা বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মীদের চাকরি হারাতে হয়েছে। যদিও অ্যামাজনের পক্ষ থেকে ছাঁটাইয়ের পরিসরকে তুলনামূলকভাবে ছোট বলে উল্লেখ করা হয়েছে, তবে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, এতে প্রায় এক হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মঙ্গলবার থেকে অ্যামাজনের দুই দিনব্যাপী বিশেষ বিক্রয় আয়োজন ‘প্রাইম বিগ ডিল ডেজ’ শুরু হয়। বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ের এই আয়োজন বুধবার শেষ হওয়ার কথা ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ বিক্রয় কার্যক্রম চলাকালেই নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এসেছে।

অ্যামাজনের খুচরা ব্যবসার গুরুত্বপূর্ণ বিভাগ ‘স্টোরস’-এর আওতায় প্রতিষ্ঠানটির প্রধান ই-কমার্স ওয়েবসাইট পরিচালিত হয়। এক বিবৃতিতে অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, এই বিভাগের কিছু অংশে সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। ব্যবসার বর্তমান অগ্রাধিকারগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি ও বিধিমালা নিয়ে উদাসীনতা: টিআইবি

অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, ‘স্টোরস’ বিভাগের একাধিক ইউনিটে এই ছাঁটাইয়ের প্রভাব পড়েছে। এর মধ্যে গ্রাহকসেবা এবং বিক্রেতা অংশীদারদের সহায়তা দেওয়ার কাজে নিয়োজিত কর্মীরাও রয়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও যুক্তরাজ্যে কর্মরত কিছু কর্মীও এই ছাঁটাইয়ের আওতায় পড়েছেন বলে জানা গেছে।

একাধিক দফায় কর্মী কমিয়েছে অ্যামাজন

গত বছর থেকে বিভিন্ন পর্যায়ে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এর আগে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের একটি বড় প্রক্রিয়া শুরু হয়েছিল, যা চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। এরপরও বিভিন্ন বিভাগে সীমিত পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটির কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই বিভাগের কর্মীরাও ছাঁটাইয়ের শিকার হন।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোসও প্রতিষ্ঠানটির আগের কর্মী ছাঁটাই নিয়ে কথা বলেছেন। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, করোনাভাইরাস মহামারির সময় অনলাইনে কেনাকাটার চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অ্যামাজন প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ করেছিল।

আরও পড়ুন: ওপেনএআই বয়কটের মধ্যেই গণিত নিয়ে মুখ খুললেন গুগল ডিপমাইন্ডের বিজ্ঞানী পুষমিত কোহলি

বেজোসের ভাষ্য অনুযায়ী, মহামারির সময় মানুষ ঘরে অবস্থান করে বিপুল পরিমাণ পণ্য অর্ডার করছিলেন। এতে অ্যামাজনের কার্যক্রমের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয় এবং চাহিদা সামাল দিতে প্রতিষ্ঠানটিকে দ্রুত কর্মী নিয়োগ করতে হয়েছিল। পরবর্তী সময়ে সেই অতিরিক্ত জনবল সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।

পুনর্গঠন ও এআইতে বিনিয়োগে গুরুত্ব

নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবর এমন সময়ে এল, যখন অ্যামাজন ব্যবসার বিভিন্ন অংশে সাংগঠনিক পরিবর্তন আনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছে। প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কাজের পদ্ধতি আরও কার্যকর করা এবং পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে সর্বশেষ ছাঁটাইয়ের ক্ষেত্রে ঠিক কতজন কর্মী চাকরি হারিয়েছেন, সে বিষয়ে অ্যামাজন নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার কর্মী এই সিদ্ধান্তের প্রভাবের মুখে পড়েছেন।

আরও পড়ুন: শিশুদের ডিজিটাল নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অরিজিৎ সিংয়ের পোস্ট ঘিরে নতুন জল্পনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ এম


অরিজিৎ সিংয়ের পোস্ট ঘিরে নতুন জল্পনা শুরু

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এই গায়ককে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আগে নিজের মত প্রকাশ করতে দেখা গেছে। সম্প্রতি তার একটি পোস্ট নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি কি ক্ষমতাসীন বিজেপিকে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন?

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে, অরিজিৎ সিংয়ের একটি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং বাংলাভাষীদের ওপর নির্যাতনের মতো বিষয়েও এর আগে নিজের অবস্থান প্রকাশ করেছিলেন এই শিল্পী।

দীর্ঘদিন ধরেই অরিজিতের রাজনীতিতে যোগদান নিয়ে নানা জল্পনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে তার সাম্প্রতিক পোস্ট সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

‘হু অ্যাম আই’ নামের অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান। গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই এর অন্তর্নিহিত অর্থ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ধারণা, পোস্টটির মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক ইঙ্গিত দিয়েছেন গায়ক। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচন, নির্বাচনের ফলাফল এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিতর্কের সঙ্গে পোস্টটির যোগসূত্র খুঁজছেন নেটিজেনদের একাংশ।

তবে পোস্টটির মাধ্যমে অরিজিৎ সিং ঠিক কাকে উদ্দেশ করে কথা বলেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে এটি ক্ষমতাসীনদের উদ্দেশে দেওয়া রাজনৈতিক বার্তা কি না, তা নিয়ে জল্পনাই চলছে।

‘গেরুয়া শিবির’ বলতে কাদের বোঝানো হয়?

ভারতের রাজনৈতিক পরিসরে ‘গেরুয়া শিবির’ শব্দবন্ধটি সাধারণত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং দলটির রাজনৈতিক বলয়ের সঙ্গে সংশ্লিষ্টদের বোঝাতে ব্যবহৃত হয়। দলটির পতাকা ও রাজনৈতিক প্রচারে গেরুয়া রঙের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে গণমাধ্যমেও এই শব্দবন্ধ প্রচলিত।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ঘিরে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে অরিজিতের পোস্টটি বিশেষভাবে আলোচনায় এসেছে। তবে পোস্টের বক্তব্য ও তার রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য রয়েছে। গায়কের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে শিশুদের সচেতন করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ এম


ডেঙ্গু প্রতিরোধে শিশুদের সচেতন করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ডেঙ্গু প্রতিরোধের জন্য শিশুদের সচেতন করার পাশাপাশি তাদের মাধ্যমে পরিবারের সদস্যদেরও সচেতন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, বাড়ির ছাদে বা আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থাপনা এবং জমে থাকা পানি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে সবাইকে তাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর দক্ষিণ পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব মন্তব্য করেন আমিনুল হক।

‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’ স্লোগান নিয়ে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির আয়োজনে এবং মসজিদুল আমান নির্বাহী কমিটির উদ্যোগে এ র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি পল্লবীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আমিনুল হক আরও বলেন, বছরের নির্দিষ্ট সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় এবং এ রোগে অনেক মানুষের মৃত্যু ঘটে। এ পরিস্থিতি মোকাবিলায় শিশুদের সচেতন করতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের সচেতন করার মাধ্যমে তাদের পরিবারের সদস্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করা সম্ভব।

তিনি বলেন, ‘আমরা চাই, ডেঙ্গুতে আর কোনো মানুষ মারা না যাক। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাড়ির ছাদে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। বাড়ির সামনে কোথাও পানি জমে থাকলে কিংবা ড্রেনেজ ব্যবস্থাপনায় সমস্যা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে সেসব স্থান পরিষ্কার রাখতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘক্ষণ জুতা পরে থাকলে পায়ে দুর্গন্ধ হয় কেন? সমাধান কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ এম


দীর্ঘক্ষণ জুতা পরে থাকলে পায়ে দুর্গন্ধ হয় কেন? সমাধান কী?

দীর্ঘ সময় ধরে বন্ধ জুতা পরে থাকার ফলে পায়ে দুর্গন্ধ হওয়া একটি পরিচিত সমস্যা। এমনকি পরিষ্কার পা থেকেও এই ধরনের গন্ধ তৈরি হতে পারে। এর মূল কারণ হলো ঘাম, ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়া এবং জুতা-মোজার ভেতরে জমে থাকা আর্দ্রতা। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় অথবা প্রতিদিন একই জুতা পরার অভ্যাস থাকলে এই সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।

সাধারণত পায়ে দুর্গন্ধের জন্য শুধু ঘাম দায়ী নয়। বরং জুতার ভেতরে উষ্ণ ও স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হলে ব্যাকটেরিয়া ঘামের উপাদান ভেঙে দুর্গন্ধযুক্ত যৌগ তৈরি করে। তবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরেও যদি গন্ধ কমে না যায় অথবা ত্বকে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়, তাহলে সংক্রমণের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া উচিত।

জুতার ভেতরে পায়ে দুর্গন্ধ তৈরি হওয়ার কারণ কি? মানুষের পায়ের ত্বকে প্রচুর ঘর্মগ্রন্থি রয়েছে। ঘাম সাধারণত গন্ধহীন। কিন্তু দীর্ঘ সময় মোজা ও বন্ধ জুতার মধ্যে ঘাম আটকে থাকলে সেখানে ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। এসব ব্যাকটেরিয়া ঘামের উপাদান ভেঙে দুর্গন্ধযুক্ত পদার্থ তৈরি করে।

বন্ধ জুতার ভেতরে বাতাস চলাচল কম হওয়ায় তাপ ও আর্দ্রতা জমে থাকে। এই পরিবেশ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য অনুকূল। ফলে কয়েক ঘণ্টা জুতা পরে থাকার পর পায়ের দুর্গন্ধ আরও তীব্র হয়ে উঠতে পারে।

এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পা ও জুতা শুকনো রাখা, বাতাস চলাচল করে এমন জুতা ব্যবহার করা এবং ভেজা মোজা দ্রুত পরিবর্তন করা গুরুত্বপূর্ণ।

কিছু মানুষের পায়ে দুর্গন্ধ বেশি হয় কেন? সকলের ঘামার পরিমাণ সমান নয়। কিছু মানুষের পায়ের ঘাম স্বাভাবিকের তুলনায় বেশি হয়। এই অবস্থাকে প্ল্যান্টার হাইপারহাইড্রোসিস বলা হয়। অতিরিক্ত ঘামের কারণে মোজা ও জুতা দীর্ঘ সময় ভেজা থাকলে দুর্গন্ধের তীব্রতাও বৃদ্ধি পেতে পারে।

পায়ে দুর্গন্ধ হওয়ার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে। তাই পায়ে দুর্গন্ধ হলেই ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব রয়েছে, এমনটা মনে করার প্রয়োজন নেই। অতিরিক্ত ঘাম এবং জুতার ধরনও এই সমস্যার জন্য দায়ী হতে পারে।

দুর্গন্ধ কি ছত্রাক সংক্রমণের লক্ষণ?

পায়ে দুর্গন্ধ হলেই যে ছত্রাকের সংক্রমণ হয়েছে, তা নয়। তবে গন্ধের পাশাপাশি ত্বকে কিছু পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন। অ্যাথলেটস ফুট বা টিনিয়া পেডিস নামের ছত্রাকজনিত সংক্রমণে সাধারণত যেসব উপসর্গ দেখা দিতে পারে।

উষ্ণ ও আর্দ্র পরিবেশে ছত্রাকের বৃদ্ধি সহজ হয়। তাই ঘামে ভেজা পা এবং দীর্ঘ সময় বন্ধ জুতা পরে থাকার অভ্যাস সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।

অতিরিক্ত দুর্গন্ধের আরেকটি কারণ হলো পিটেড কেরাটোলাইসিস। নিয়মিত পা ধোয়া এবং মোজা পরিবর্তনের পরও যদি তীব্র দুর্গন্ধ থেকে যায়, তবে এর পেছনে পিটেড কেরাটোলাইসিস নামের একটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সমস্যা থাকতে পারে।

এ অবস্থায় পায়ের তলায়, বিশেষ করে চাপ পড়ে এমন জায়গায়, ছোট ছোট গর্ত বা খাঁজ তৈরি হতে পারে। আক্রান্ত স্থানে তীব্র দুর্গন্ধও দেখা দিতে পারে। পা দীর্ঘ সময় ঘামে ভেজা থাকলে এ ধরনের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়।

তাহলে পায়ের তলায় ছোট গর্ত, ত্বকের অস্বাভাবিক পরিবর্তন কিংবা বারবার ফিরে আসা দুর্গন্ধ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সংক্রমণের ধরন অনুযায়ী চিকিৎসক অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের পরামর্শ দিতে পারেন। নিজের ইচ্ছায় ওষুধ ব্যবহার না করাই ভালো।

প্রতিদিন একই জুতা পরলে কি দুর্গন্ধ বাড়ে? হ্যাঁ, একই জুতা প্রতিদিন পরলে পায়ের দুর্গন্ধ বাড়তে পারে। কারণ জুতার ভেতরে জমে থাকা ঘাম ও আর্দ্রতা পুরোপুরি শুকানোর জন্য সময় প্রয়োজন। জুতা শুকানোর আগেই আবার ব্যবহার করলে সেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাকের টিকে থাকার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।

বিশেষ করে যাদের পায়ে অতিরিক্ত ঘাম হয় বা যাদের দীর্ঘ সময় বন্ধ জুতা পরে থাকতে হয়, তাদের ক্ষেত্রে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। সম্ভব হলে একাধিক জোড়া জুতা পালা করে ব্যবহার করা এবং প্রতিবার ব্যবহারের পর জুতা ভালোভাবে শুকিয়ে নেওয়া উচিত।

পায়ের দুর্গন্ধ কমানোর সহজ উপায়

কিছু অভ্যাসে পরিবর্তন আনলে পায়ের দুর্গন্ধ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমন— পায়ে অতিরিক্ত ঘাম হলে অ্যালুমিনিয়াম সল্টযুক্ত অ্যান্টিপারস্পিরেন্ট ব্যবহারের কথা বিবেচনা করা যেতে পারে। তবে ত্বকে জ্বালাপোড়া, ক্ষত বা সংবেদনশীলতা থাকলে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সবশেষে, পায়ের দুর্গন্ধ কমাতে পরিচ্ছন্নতার পাশাপাশি পা ও জুতা শুকনো রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। এসব ব্যবস্থা নেওয়ার পরও দুর্গন্ধ দীর্ঘস্থায়ী হলে কিংবা চুলকানি, ত্বকে গর্ত বা ফাটল দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ অক্টোবর ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ এম


১০ অক্টোবর ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

দিনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত নানা ব্যস্ততায় কাটে। কর্মজীবন, পরিবার, পড়াশোনা অথবা ব্যক্তিগত দায়িত্বের মধ্যে অনেক সময় নিজের আত্মিক প্রশান্তির বিষয়টি ভুলে যাই। কিন্তু একজন মুমিনের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সব ব্যস্ততা একপাশে রেখে মহান আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ মেলে। পাঁচ ওয়াক্ত নামাজ তেমনই একটি অনন্য ইবাদত।

নামাজ মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের অন্যতম প্রধান মাধ্যম। এটি একজন মুমিনের জন্য শুধু ফরজ ইবাদত নয়, বরং আত্মিক প্রশান্তি ও জীবনে বরকত লাভেরও একটি গুরুত্বপূর্ণ উপায়। তাই প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা একটি দায়িত্ব।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো-

নামাজ    ওয়াক্ত শুরু

ফজর    ০৪:৪০ মিনিট

জুমা            ১১:৪৯ মিনিট

আসর    ০৪:০০ মিনিট

মাগরিব    ০৫:৪১ মিনিট

এশা            ০৬:৫৪ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%