ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আমিরাতের ভিসা নিয়ে এসেছে সুখবর


আমিরাতের ভিসা নিয়ে এসেছে সুখবর

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য এসেছে সুখবর। দেশটি এবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার নতুন সুবিধা ঘোষণা করেছে, যেটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করা হবে।

একই সঙ্গে হোটেল, ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড়ও ঘোষণা করা হয়েছে। এই কারণে কম খরচে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে, যা বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করছে। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাভেল এজেন্টদের মতে, ভিসার দ্রুত সুবিধা ছাড়াও আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং আকর্ষণীয় দর্শনীয় স্থানে বিশাল ছাড় প্রদান করা হচ্ছে। ফলে খুব সহজেই সাশ্রয়ী খরচে দুবাই ট্যুর এখন বিশাল জনপ্রিয় হয়ে উঠছে।

আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’

দেশটিতে এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা পাওয়া যাচ্ছে। এর বাইরে ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডেও অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে দ্রুক বুকিংয়ের মাধ্যমে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।

খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কিছু টিপসও তুলে ধরেছে। সংবাদমাধ্যমটির মতে, পর্যটকদের খরচের সবচেয়ে বড় খাত হলো আবাসন। গ্রীষ্মকালে অনেক হোটেল পর্যটকদের জন্য অনেক ছাড় দেয়, তাই অনলাইনে দেখে বুকিং না দিয়ে সরাসরি আসার পর বুকিং দেওয়াই মিতব্যয়ী পন্থা। এতে করে খরচ অনেকটাই বাঁচানো সম্ভব।

কারণ, ভাড়া বিভিন্ন সময়ে কম-বেশি হতে পারে। ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর মন্তব্য করেন, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেলগুলোতে ভাড়া কম থাকায় এবং দর্শনীয় স্থানগুলোতে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা সাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

ডেজার্ট সাফারি দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা। শীতে এর প্যাকেজ সাধারণত ১৫০ দিরহামের আশপাশে থাকে। তবে গরমকালে এটি ৫০ দিরহামের আশপাশে পাওয়া যায়। বুকিং করার আগে সুবিধাগুলো যাচাই করে নেওয়া সবসময় ভালো। জেট স্কি রাইড বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। গ্রীষ্মকালে কার্যত অপারেটররা সপ্তাহের কর্মদিবসে বিশেষ অফার দেয় এবং অগ্রিম বুকিং করলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। তবে টিকিট কাউন্টারে না গিয়ে অনলাইনে অফারগুলো দেখা বুদ্ধিমানের কাজ হবে।

আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি উল্লেখ করেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়ার কারণে পর্যটকরা দুবাই সফরে আরো বেশি আগ্রহী হয়ে উঠবেন। দ্রুত ভিসা পাওয়ার নিশ্চয়তা পেলে, পর্যটকরা সহজেই সেটিকে গন্তব্য হিসেবে বেছে নিতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্টিফিকেটে তথ্য সংশোধনে ইচ্ছুকদের সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সার্টিফিকেটে তথ্য সংশোধনে ইচ্ছুকদের সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড সার্টিফিকেটে নাম, জন্মতারিখ বা অভিভাবকের তথ্য সংশোধনের আবেদনের বিষয়ে সতর্ক করেছে।

এ লক্ষ্যে বোর্ড জানিয়েছে যে, আবেদন দ্রুত নিষ্পত্তি করা হলেও দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে। দালালরা দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে।

বর্তমানে, আবেদনকারীদের সরাসরি বোর্ডের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নিজের নাম, মা-বাবার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তি কার্যক্রম চলমান রয়েছে। গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

Dhaka

অবশিষ্ট আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে নিষ্পত্তি করা হচ্ছে।

তবে, বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র দ্রুত আবেদন নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের কাছে অর্থ আদায় করছে। এর ফলে অনেক আবেদনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সুতরাং, সব আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে যে, তারা যেন কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সাথে যোগাযোগ না করেন এবং কাউকে কোনো ধরনের অর্থ না দেন।

আবেদন সংক্রান্ত সমস্যা, তথ্য বা সহযোগিতার জন্য সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষা বোর্ড দালালমুক্ত সেবা গ্রহণ এবং প্রতারণার হাত থেকে সতর্ক থাকার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

শনিবার (২০ জুন) সকাল বেলা লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি ও গ্রামীণ রূপান্তরবিষয়ক ‘পাটনার কনগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তাঁর বক্তব্যে জানিয়েছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের অবদান অপরিসীম। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন কোনভাবে সম্ভব নয়।

শনিবার (২০ জুন) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি ও গ্রামীণ রূপান্তরবিষয়ক ‘পাটনার কনগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরো বলেন, কৃষিকে আধুনিক ও নিরাপদ ব্যবস্থাপনায় এগিয়ে নিতে হবে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়, জীবনমান, জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে।

তিনি এসময় আরো উল্লেখ করেন, কৃষিতে অতিরিক্ত ক্ষতিকর কীটনাশকের ব্যবহার হ্রাস করে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। একই সাথে তামাক চাষ থেকে কৃষকদের নিরুৎসাহিত করে লাভজনক এবং পুষ্টিকর ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে।

মন্ত্রী আরও জানান, আধুনিক কৃষি কেবল ফসল উৎপাদনের ব্যাপার নয়; এটি কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম।

এর আগে সকালে লাল ফিতা কেটে ‘পাটনার কনগ্রেস-২০২৬’র উদ্বোধন করেছেন ত্রাণমন্ত্রী। পরে তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উৎপাদনবিষয়ক স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর, লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর ফল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং মানবদেহে বিভিন্ন ভিটামিনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন এবং যুগোপযোগী অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে সব ধরনের মধ্যস্বত্বভোগী ও দুর্নীতি দূর করা সম্ভব।

তিনি শনিবার খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘হোয়ার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’ বলে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা যে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো আমাদের তরুণ প্রজন্ম। তিনি অতীতে দীর্ঘ ১৭-১৮ বছর ধরে তরুণদের কাছে দেশের সঠিক ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল বলে মন্তব্য করেন।

তিনি বলেন, সেই প্রতিকূল সময়ে যখন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বিএনপি মিডিয়া সেল’ গঠন করেন, তখন আমাদের মূল দর্শন ছিল তরুণদের সত্যের মুখোমুখি করা এবং তাদের জন্য একটি সঠিক প্ল্যাটফর্ম তৈরি করা। তিনি উল্লেখ করেন যে, অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে নিয়ে সেন্সরশিপ ও নিয়ন্ত্রিত গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা সফলভাবে সত্যের ন্যারেটিভ তুলে ধরতে পেরেছিলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম। এছাড়া উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসনাদ-ই-আহমদ, পরিচালক আবু দাউদ খান, পরিচালক আব্দুল কাদের এবং পরিচালক সায়মা শওকত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে প্রশিক্ষণ

নিরাপদ সবজি উৎপাদনে পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার সম্প্রসারণ এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের এমএস শ্রেণীকক্ষে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘ডেভেলপমেন্ট অব কমার্শিয়াল বায়োপেস্টিসাইড বেইজড অন নেটিভ এনটোমোপ্যাথোজেনিক ফাঙ্গাই (ইপিএফ) ফর সেইফ ভেজিটেবল প্রোডাকশন থ্রু একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন’ শীর্ষক প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রকল্পটি হিট-এটিএফের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কৃষ্ণা রানী দাস। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সাব-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, কৃষির উন্নয়নে উদ্ভাবনী গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণার ফলাফল তখনই অর্থবহ হয়, যখন তা কৃষকের কাছে সহজলভ্য, নির্ভুল ও ব্যয়-সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে পৌঁছায়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ গবেষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার মানোন্নয়ন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহ প্রদান করবে।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রকল্প। দেশীয় কৃষিপণ্য ও প্রযুক্তির উন্নয়নে আরো বেশি গবেষণার প্রয়োজন। দেশীয় উপাদান ব্যবহার করে জৈব বালাইনাশক উৎপাদনে গবেষকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে যদি কার্যকর কোনো জৈব বালাইনাশক উদ্ভাবন করা সম্ভব হয়, যা রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে, তবে তা দেশের কৃষিখাতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও গৌরব বয়ে আনবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%