ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আজ বিকেলে রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বাসসকে জানান, ‘এটি ছিল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে নিয়মিত বৈঠক।’

আরও পড়ুন: রাজবাড়ীর গোয়ালন্দে পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

একই সঙ্গে মুখপাত্র আরও জানান, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তারে পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তারে পরোয়ানা

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার সাথে জড়িত থাকার অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা (এরেস্ট ওয়ারেন্ট) জারি করেছে। আইসিটি বিডি মিস কেস ২৭/২৫ মামলায় (ইলিয়াস আলী গুম) পূর্বে গ্রেফতার ছিলেন জিয়াউল আহসান। আজ অর্থাৎ রবিবার এই মামলায় সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শাইখ মাহাদী। এর আগে, গত বৃহস্পতিবার উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল। গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে সাইফুর রহমানের নামও এসেছে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায়। এরপর ২৬ জুলাই রাতে তাকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)। পরে তাকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার সাইফুরকে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে প্রসিকিউশন। সেই অনুযায়ী রবিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। তবে সেনা হেফাজতে থাকায় তাকে নতুন করে গ্রেফতার করার প্রয়োজন হবে না। এই পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে এবং এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে। ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ইলিয়াস আলী এবং তার গাড়িচালককে তুলে নেওয়া হয়। এরপর তাদের আর খোঁজ পাওয়া যায়নি। বিএনপি নেতাদের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশেই ইলিয়াস আলীকে ‘গুম’ করা হয়। র‌্যাবের গোয়েন্দা শাখা এতে সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছেন প্রসিকিউশন। বিমান বাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান সেই সময় র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা সাইফুর সর্বশেষ বিমান সদর দফতরের ‘ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিং’ ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, প্রাথমিক তদন্ত ও সাক্ষীর জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ এই ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক, প্রকাশ্যে আসছে নতুন ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক, প্রকাশ্যে আসছে নতুন ভিডিও

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাইয়ের শেষের দিকে দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন।

সাম্প্রতিক সময়ে খামেনির জনসমক্ষে উপস্থিতি নিয়ে অনেক জল্পনা ছিল, সেই প্রেক্ষাপটে জানা গেছে যে তার নতুন ভিডিও প্রকাশিত হবে।

রবিবার, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় বছরের শুরুতে জুলাইয়ের শেষ দিকে অনুষ্ঠিত বৈঠক হয়েছিল। বৈঠকের সময় সামরিক এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনা হয়েছে সম্পদ নিশ্চিতকরণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, জ্বালানি ব্যবহার এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে।

এর পূর্বে, গত কয়েক সপ্তাহ ধরে পেজেশকিয়ান খামেনির সঙ্গে যোগাযোগের বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। পেজেশকিয়ান ২১ জুলাই বলেছিলেন যে, সর্বোচ্চ নেতার সাথে তার যোগাযোগ ‘দিন দিন বাড়ছে’। তবে আগস্টের শুরুতে তিনি জানিয়েছেন, খামেনির সাথে যোগাযোগ করা ‘খুব কঠিন’ হয়ে পড়েছে।

মোজতবা খামেনি, তার বাবা ও পূর্বসূরি আলি খামেনির স্থলাভিষিক্ত হয়ে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন। তারপর থেকে তাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। এর আগে, গত মে মাসে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল যে পেজেশকিয়ান খামেনির সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছেন। এটি সর্বোচ্চ নেতা হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রকাশ্যে জানা বৈঠক ছিল।

অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে আলি খামেনি নিহত হয়েছিলেন এবং সেই সময় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন বলে জানা যায়। সর্বোচ্চ নেতা হওয়ার আগে তিনি সাধারণত জনসমক্ষে উপস্থিত ছিলেন না।

এদিকে, ইরানের আধাসামরিক বাসিজ সংগঠনের উপপ্রধান কাসেম কোরাইশি রয়টার্সকে বলেন, ভবিষ্যতে মোজতবা খামেনির জনসাধারণের সঙ্গে উপস্থিতির ভিডিও, রাস্তায় চলাফেরা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকের অন্যান্য নথিও প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এসব ভিডিও ‘ইরানি জনগণের শত্রু ও সমালোচকদের আবারও লজ্জিত করবে।’

কোরাইশির এই বক্তব্যকে মোজতবা খামেনির স্বাস্থ্য এবং দীর্ঘ সময় ধরে জনসমক্ষে না আসার নিয়ে তৈরি হওয়া জল্পনার জবাব হিসেবে দেখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে ভারত সিরিজের আশা বিসিবির, বিসিসিআইয়ের অনুমোদনের অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


সেপ্টেম্বরে ভারত সিরিজের আশা বিসিবির, বিসিসিআইয়ের অনুমোদনের অপেক্ষা

২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশের সফরে যাওয়ার পরিকল্পনা ছিল ভারতের। কিন্তু কোন কারণে সিরিজটি সফলতার মুখ দেখেনি।

তবে সরকার বদলের পর নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বহুবার ভারতীয় ক্রিকেট দলকে খেলতে স্বাগত জানিয়েছেন। সম্প্রতি বিবিসির এক সভা শেষে আবারো ভারতকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নড়চড় শুরু হয়েছে। তবে সবকিছুই ভারত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

এবার নরেন্দ্র মোদি সরকারের কাছে এই সিরিজের জন্য অনুমোদন চাইবে বিসিসিআই।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে প্রকাশ পায়, নানান কারণে ভারতের সাথে বাংলাদেশের সিরিজটি আর আলোর মুখ দেখেনি। চলতি বছর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেট-সম্পর্ক ঠিক করতে এগিয়ে এসেছে বাংলাদেশ। চলতি সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলা হবে বলে বিসিবির আশা।

বিসিবি বহুবার এই নিয়ে প্রস্তাব রেখেছে। অবশেষে পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। সূত্রের দাবি, ‘আমরা বিষয়টা নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফর নিয়ে অনুমতি চাইব। এই পর্যায়ে আমরা নিজেরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না।’

এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তারা শীঘ্রই সরকারের কাছে বিষয়টি নিয়ে যাবেন।

বিসিবি ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একটি সময়সীমা ফাঁকা রেখেছে। চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যাশিত ভারত সরকারের দিক থেকে আসবে।

সম্প্রতি বিসিবির সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘ভারত সিরিজ নিয়ে আমরা বিসিসিআইকে ইমেল করেছি। আশা করি তারা খেলতে আসবে। ভারত এলে এদেশে সবার মাঝে বাড়তি উত্তেজনা থাকে। দর্শক, সাংবাদিক থেকে শুরু করে সবাই মুখিয়ে থাকে। বাংলাদেশ এখন খুবই নিরাপদ দেশ। বিসিবি সভাপতি হিসেবে আমারও কিছু গণ্ডি আছে। আমাদের পক্ষ থেকে যা করা দরকার, সব করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাসিয়ামারা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন: রাবারড্যাম রক্ষায় পাইপ দিয়ে বালু ডেসপাস

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধি:: মোহাম্মদ নূর

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


খাসিয়ামারা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন: রাবারড্যাম রক্ষায় পাইপ দিয়ে বালু ডেসপাস

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে জমে থাকা বালু ডেসপাস করে উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ রাবারড্যামটি রক্ষায় পরিকল্পিতভাবে এ বালু উত্তোলন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য মতে, দীর্ঘদিন ধরে খাসিয়ামারা নদীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ বালু জমে নদীর তলদেশ ভরাট হয়ে পড়েছে। এতে পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ার পাশাপাশি রাবারড্যামের কার্যক্রম ও স্থায়িত্ব নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। এই অবস্থায় নদী থেকে জমে থাকা বালু ডেসপাসের মাধ্যমে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নৌ-শ্রমিক তাজুল ইসলাম বলেন, খাসিয়ামারা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের সঙ্গে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার জড়িত। দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলনের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে আসছেন। সনাতন পদ্ধতিতে নদী থেকে বালু উত্তোলন করে রাবার ড্যাম রক্ষায় পাইপের মাধ্যমে নৌকায় বালু লোড করা হচ্ছে। এতে একদিকে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে পরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে রাবারড্যামও নিরাপদ থাকছে।

বালু ব্যাবসায়ী করিম মিয়া বলেন, নদীতে বালু উত্তোলনের কারণে আমাদের নৌযান চলাচল ও কাজের পরিবেশ অনেকটাই সহজ হয়েছে। তবে বালু উত্তোলনের ক্ষেত্রে নদীর স্বাভাবিক গতিপথ এবং রাবারড্যামের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সঠিকভাবে ডেসপাস কার্যক্রম পরিচালনা করা হলে, একদিকে নদীর নাব্যতা বজায় থাকবে, অন্যদিকে রাবারড্যামও সুরক্ষিত থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, নদীর নির্দিষ্ট স্থান থেকে নিয়ম মেনে বালু উত্তোলন ও ডেসপাস করা হলে একদিকে নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে, অন্যদিকে রাবার ড্যামকে অতিরিক্ত বালুর চাপ ও ক্ষতির ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিকল্পিতভাবে বালু অপসারণের কারণে নদীর পানি চলাচল স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনেও সুবিধা হবে। পাশাপাশি রাবারড্যাম সচল থাকলে কৃষিকাজে সেচ সুবিধা অব্যাহত রাখার সুযোগ তৈরি হবে। তবে নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বালু উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত স্থান, পরিমাণ ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, অবৈধ বা অতিরিক্ত বালু উত্তোলন নয়, বরং রাবারড্যাম ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় প্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত ডেসপাস কার্যক্রমই অব্যাহত থাকবে।

খাসিয়ামারা নদীর ইজারাদার মোঃ হারুণ-অর-রশিদ বলেন, খাসিয়ামারা নদীতে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর নিয়ম মেনেই শ্রমিকরা বালু উত্তোলন করছে। পাশাপাশি সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় বিপুলসংখ্যক শ্রমিক ও তাদের পরিবার পরিজন অতপ্রতভাবে জড়িত রয়েছে। ডেসপাসের মাধ্যমে প্রয়োজনীয় বালু অপসারণের ফলে নদীর নাব্যতা বজায় রাখার পাশাপাশি রাবারড্যামের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে। আমরা রাবারড্যামের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে নদীর নাব্যতা, পরিবেশ এবং রাবারড্যামের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডেসপাস কার্যক্রমের মাধ্যমে বালু উত্তোলন করা হলেও কোনোভাবেই যাতে রাবারড্যামের ক্ষতি বা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে কার্যক্রম তদারকি করা হচ্ছে। প্রকট শব্দ দূষণের বিষয়ে ভূমি কর্মকর্তার মাধ্যমে একটি টিম দু এক দিনের মধ্যে সরেজমিন গিয়ে তদন্ত করবে। সংশ্লিষ্টদের মতে, সঠিক পরিকল্পনা ও নিয়ম মেনে খাসিয়ামারা নদীর জমে থাকা বালু অপসারণ করা গেলে রাবারড্যাম রক্ষার পাশাপাশি নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং স্থানীয় কৃষি ব্যবস্থাকে আরও কার্যকর করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%