ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যুদ্ধ শেষ হলে তেলের দাম কমবে: ডোনাল্ড ট্রাম্প


যুদ্ধ শেষ হলে তেলের দাম কমবে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তিনি পূর্বাভাস দিয়েছেন যে, যুদ্ধের সমাপ্তির পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের পরমাণু শক্তি ধ্বংস করে ফেলেছে।

স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওয়াশিংটন থেকে টেক্সাসের সান আন্তোনিওতে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, “আমাদের যা করতে হবে, সেই দিক থেকে এটি একটি যুদ্ধ। ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করতে হবে আমাদের। আমরা তাদের পরমাণু শক্তি কেড়ে নিয়েছি। তাদের হাতে পরমাণু শক্তি থাকলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো, যা আগে কখনও দেখেননি।”

ট্রাম্প আরও বলেন, “এই মুহূর্তে তাদের গোটা দেশ কার্যত ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। আর তা শেষ হলেই তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে।”

আরও পড়ুন: ফ্রান্সে স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ১২০০ গ্রেফতার

তবে ট্রাম্পের এই আশাবাদী মন্তব্যের প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে পালটা বক্তব্য এসেছে। ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবিও তেহরান প্রত্যাখ্যান করেছে।

ইরানের জ্বালানিমন্ত্রী মার্কিন যুদ্ধের চাপের কারণে পদত্যাগ করেছেন—এমন ট্রাম্পের দাবির বিরুদ্ধে কথা বলেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তব্যকে নিজের ব্যর্থতা আড়াল করার একটি নিষ্ফল প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন তিনি।

মোহাজেরানি বলেন, জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দুর্বলতার লক্ষণ নয়। বরং এটি একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নমনীয়তার উদাহরণ।

এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের জ্বালানিমন্ত্রী সদ্য পদত্যাগ করেছেন। তার দাবি অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, “আমাদের কোনও অর্থনীতি নেই, আমাদের কোনও তেল নেই, আমাদের কিছুই নেই।”

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

তবে ইরান সরকারের মুখপাত্র ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত হননি। জ্বালানিমন্ত্রীর পদত্যাগকে যুদ্ধের চাপে ইরানের দুর্বল হয়ে পড়ার প্রমাণ হিসেবে দেখানোর প্রচেষ্টাও নাকচ করে দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি বিক্ষোভে রওনা হওয়ার আগে যে বার্তা দিলেন ককরোচ নেতা অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫১ এম


দিল্লি বিক্ষোভে রওনা হওয়ার আগে যে বার্তা দিলেন ককরোচ নেতা অভিজিৎ

ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রেক্ষাপটে শহরজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকায়, যেমন দিল্লির সীমান্ত, রেলস্টেশন এবং বাস টার্মিনালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপ একটি বার্তা দিয়েছেন।

অভিজিৎ বলেন, “তারা যদি আমাকে আটক বা গ্রেফতার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেফতার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।”

দিল্লিতে পৌঁছালে তাকে আটক করা হবে কিনা, এ বিষয়ে তিনি এ কথা বলেন। এএনআইকে তিনি এসব মন্তব্য করেন। মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হয়েছেন অভিজিৎ। এনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দীপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হতে।

দিল্লি ছাড়ার আগে সামাজিক মাধ্যম এক্সে অভিজিৎ একটি পোস্টে লেখেন, “যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে নতুন নিয়ম আনলো বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে নতুন নিয়ম আনলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন করেছে। এই নতুন ব্যবস্থার আওতায় প্রবাসীরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ ধরনের হিসাব খুলতে পারবেন।

সঞ্চয়ী, চলতি এবং মেয়াদি—এই তিন ধরনের হিসাব খোলার সুযোগ থাকছে। এছাড়া জমা অর্থ দেশের ভেতরে ব্যয় ও বিনিয়োগ, ঋণ গ্রহণ এবং বিদেশে পাঠানোর সুযোগও থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতেও এনআরসিটিএ হিসাব পরিচালনা করা সম্ভব হবে। প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি এবং মেয়াদি হিসাব খুলতে পারবেন।

এ হিসাবের মাধ্যমে বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ জমা রাখা যাবে। তাছাড়া, বৈদেশিক মুদ্রার নিজস্ব হিসাব থেকে স্থানান্তরিত অর্থও জমা রাখার সুযোগ থাকবে।

জমা করা অর্থ দিয়ে দেশে বিভিন্ন খরচ মেটানো, অন্য ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করা এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। এছাড়া, জমা অর্থ জামানত রেখে ঋণ নেওয়ার সুযোগও থাকবে।

নতুন ব্যবস্থায় হিসাবের মূল অর্থের পাশাপাশি এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফাও বিদেশে পাঠানো যাবে। ফলে প্রবাসীরা দেশে অর্থ জমা রাখা ও প্রয়োজন অনুযায়ী ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা লাভ করবেন।

এছাড়া, প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজতর করতে অনলাইনে হিসাব খোলার এবং ই-ব্যাংকিং সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর ফলে বিদেশে অবস্থান করেও প্রবাসীরা সহজে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’ দাবি অভিজিৎ দীপের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’ দাবি অভিজিৎ দীপের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময় মন্তব্য করেন যে মোদি ‘তরুণদের ভয়ে আতঙ্কিত’ হয়ে আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভটি আয়োজন করা হয়েছে।

দিল্লিতে মেট্রো চলাচল ও বিভিন্ন সড়কে বিধিনিষেধ এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীপকে প্রশ্ন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, সড়ক- সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের তরুণদের যদি তিনি এতটাই ভয় পান, তাহলে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন কেন?’

পরে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি সরকারের বিরুদ্ধে আরও সরব হন দীপকে। তিনি প্রশ্ন তোলেন, মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি দেশের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান?

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়েও তিনি প্রশ্ন তোলেন। দীপকের ভাষায়, ‘জ্ঞানেশ কুমার কি তাদের এতটাই প্রিয় যে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে দিতে হবে?’

তিনি আরও দাবি করেন, সরকার তরুণদের নিয়ে উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে কি-না, তা নিয়ে ভয় পাচ্ছে।

শনিবারের এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার তালিকার এসআইআর নিয়ে বিরোধীদল ও নাগরিক সংগঠনগুলোর আপত্তির মধ্যেই এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে ভুল চিকিৎসায় দিনমজুরের স্বপ্ন ভেঙে চার গর্ভবতী ছাগলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


নেছারাবাদে ভুল চিকিৎসায় দিনমজুরের স্বপ্ন ভেঙে চার গর্ভবতী ছাগলের মৃত্যু
 
 
কষ্টের উপার্জনে কিনেছিলেন দুটি ছাগল। নিজের শ্রম আর যত্নে সেগুলো লালন পালন করে ধীরে ধীরে ছাগলের সংখ্যা বাড়িয়ে করেছিলেন সাতটি। স্বপ্ন ছিল, ছাগলগুলোই একদিন অভাবের সংসারে কিছুটা স্বস্তি এনে দেবে। কিন্তু সেই স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে গেল। গ্রাম্য পশু চিকিৎসকের চিকিৎসা দেওয়ার পর একে একে মারা গেছে তাঁর চারটি গর্ভবতী ছাগল। এতে প্রায় পৌনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হতদরিদ্র ভ্যানচালক শহিদুল ইসলাম। এখন প্রিয় ছাগলগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
 
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রাম্য পশু চিকিৎসক মো. সোহেলের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে বিচার চেয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হত দরিদ্র শহিদুল ইসলাম।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মেসন্ডা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে প্রথমে দুটি ছাগল কেনেন তিনি। যত্ন নিয়ে ছাগলগুলো লালন পালন করতে থাকেন। একপর্যায়ে তাঁর ছাগলের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতটিতে। এর মধ্যে চারটি ছাগল ছিল গর্ভবতী। ছাগলগুলোকে ঘিরে তাঁর মনে ছিল বাড়তি আয়ের স্বপ্ন। কিন্তু গত দুদিন আগে হঠাৎ ছাগলগুলো অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয় গ্রাম্য পশু চিকিৎসক মো. সোহেলের শরণাপন্ন হন। 
 
অভিযোগ অনুযায়ী, চিকিৎসক অসুস্থ ছাগলগুলোকে একাধিক ইনজেকশন ও কৃমিনাশক ওষুধ প্রয়োগ করেন। এরপরপরই তিনটি ছাগল কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। অপর ছাগলটিও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে সেটিকে শুক্রবার সন্ধ্যার দিকে নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মারা যাওয়া ছাগলগুলো উন্নত জাতের যমুনাপাড়ি বলে দাবি করেছেন মালিক শহিদুল ইসলাম। তাঁর অভিযোগ, গ্রাম্য পশু চিকিৎসক সোহেলের ভুল চিকিৎসার কারণে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। এতে তাঁর প্রায় পৌনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
কষ্টের উপার্জনে গড়া স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশ শহিদুল। ভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি ছাগল লালন পালন করে আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হওয়ার আশা করেছিলেন তিনি। কিন্তু চারটি গর্ভবতী ছাগলের মৃত্যুতে সেই আশায় বড় ধাক্কা লেগেছে।
 
স্থানীয় ইউপি সদস্য গৌতম পাল চাংকি বলেন, শহিদুল ইসলামের চারটি ছাগল মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ভ্যান চালিয়ে অনেক কষ্টে ছাগলগুলো লালন পালন করছিলেন শহিদুল। তাঁর দাবি অনুযায়ী, ছাগল চারটির বর্তমান বাজারমূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা। তিনি আরও বলেন, গ্রামে কিছু ব্যক্তি যথাযথ প্রশিক্ষণ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দিয়ে আসছেন। বিষয়টি প্রশাসনের নজরে নেওয়া প্রয়োজন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
 
তবে অভিযোগ অস্বীকার করে গ্রাম্য পশু চিকিৎসক মো. সোহেল বলেন, ছাগলগুলোর পিপিআর রোগ হয়েছিল। তাই তিনি প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ছাগলগুলোর পাতলা পায়খানা হওয়ায় খাবারের জন্য কৃমিনাশক ওষুধও দিয়েছিলেন। তাঁর দাবি, ওই ওষুধে ছাগল মারা যাওয়ার কথা নয়।চিকিৎসাসংক্রান্ত প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
 
নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ বলেন, গর্ভবতী ছাগলকে কৃমিনাশক ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, যা মেনে চলা জরুরি। পিপিআর রোগ হলে ছাগলের মধ্যে নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা যায়। সেসব লক্ষণ পর্যবেক্ষণ না করে চিকিৎসা দেওয়া হলে ছাগলের মৃত্যু হতে পারে। তবে ছাগলগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
 
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%