শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৫ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমের পরিকল্পনা পর্যায় থেকেই নারীর নিরাপত্তা, চলাচলের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেছেন, "নারী প্রসঙ্গ পরে যুক্ত করার বিষয় নয়। শুরু থেকেই গুরুত্ব দিতে হবে।"
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বাড়াতে সহজলভ্য, নির্ভরযোগ্য এবং বিনা খরচে অর্থায়নের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘নীতিমালা থেকে বাস্তবায়ন: বাংলাদেশে নারীবান্ধব জলবায়ু শাসন ও অর্থায়ন জোরদার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু মোকাবিলার অভিজ্ঞতা, বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিদ্যমান সীমাবদ্ধতা তুলে ধরা হয়।
বিশেষভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, বিভিন্ন খাতে জলবায়ু বিষয়ক কার্যক্রম যুক্ত করা এবং নারীবান্ধব জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দেয়া হয়।
এছাড়া, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু কার্যক্রমে অর্থায়ন ও সহায়তা বাড়াতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
শামা ওবায়েদ বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা সুবিধা রাখতে হবে। তিনি প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করার উপরও জোর দেন।
তিনি আরো বলেন, নারীবান্ধব জলবায়ু কার্যক্রম কোনো এককালীন প্রকল্প হওয়া উচিত নয়। বরং পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রতিটি ধাপে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী যোগ করেন, "নারীরা যখন নেতৃত্ব দেন এবং পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের সুযোগ পান, তখন সমাজ আরও বেশি দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়ে ওঠে। ভবিষ্যৎ আরও নিরাপদ হয়।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মির্জাপুরের গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে ট্রাক থামিয়ে বিএনপির দুই নেতার নির্দেশে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। টাঙ্গাইল জেলার এই ঘটনায় স্থানীয় যানবাহনচালকরা অভিযোগ করেছেন যে, জেলা ট্রাক মালিক সমিতির রশিদ ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল এবং একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চেয়ার বসিয়ে যানবাহন থামান। এ সময় তাঁরা ‘টাঙ্গাইল জেলা মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা আদায় করেন। অনেক চালকের কাছ থেকে রশিদ ছাড়াও টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
একাধিক ট্রাকচালক জানিয়েছেন, হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দুজন ব্যক্তি ট্রাক থামিয়ে জেলা ট্রাক মালিক সমিতির রশিদ দিয়ে ১০০ টাকা করে আদায় করছেন। তাঁরা জানান, এর আগে ওই স্থানে কোনো টাকা নেওয়া হতো না। টাকা দিতে আপত্তি জানালে আদায়কারীরা চালকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। তাঁরা সরকারি সড়কে হঠাৎ টাকা আদায়কে অন্যায় মনে করছেন।
এদিকে, যখন স্থানীয় এক সংবাদকর্মী সোহেল ও ইউসুফের কাছে টাকা আদায়ের কারণ জানতে চান, তখন সোহেল জানান, তাঁরা এলাকার কোটিপতি লাল মিয়া ও কবীর সিকদারের নির্দেশে টাকা আদায় করছেন। এরপর তাঁরা সংবাদকর্মীকে হাটুভাঙ্গা সমিতির কার্যালয়ে যেতে বলেন এবং সড়ক থেকে চেয়ার অটোরিকশায় তুলে চলে যান।
আজগানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া মুঠোফোনে বলেন, জেলা থেকে ট্রাক মালিক সমিতির কমিটি দেওয়া হয়েছে। তিনি জানান, কার্যালয়ের খরচের জন্য সেখান থেকে টাকা তোলা হয়েছে এবং নিয়ম মেনেই বৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল। এ সময় তিনি এই প্রতিবেদককে তার সঙ্গে দেখা করতে বলেন।
আজগানা ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবীর সিকদার বলেন, টাকা আদায়ের বিষয়টি তাঁর জানা ছিল না এবং জানার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে।
আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী বলেন, যদি তার ইউনিয়নে বিএনপির কোনো নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন, তবে তা প্রমাণিত হওয়ার পর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী জানান, সড়কে টাকা আদায়ের বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, বিষয়টি তার জানা নেই এবং সড়কে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। তবে তিনি জানান, এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি যেকোনো ধরনের আগ্রাসন ঘটে, তাহলে তার প্রতিক্রিয়ায় ‘ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক হামলা’ করা হবে বলে সতর্ক করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির প্রধান কমান্ডার আহমদ ওয়াহিদি এই সতর্কবার্তা প্রদান করেন।
তিনি আরও বলেন, ‘শত্রুর উচিত তাদের বারবার পরাজয় থেকে শিক্ষা নেওয়া; অন্যথায় তাদের আরো বড় শিক্ষা পেতে হবে।’
ওয়াহিদির এই বক্তব্য বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার পর প্রকাশিত হয়েছে। ইরানের দাবি, সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে ওই হামলা চালানো হয়েছে।
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত চরাঞ্চল নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩৫টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষ টানা পাঁচ মাস ধরে সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। যেখানে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকা অকল্পনীয়, সেখানে এই দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকা তাদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। চলতি বছরের ৮ জুন পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপিত সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে ইউনিয়নটির প্রায় দেড় হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দীর্ঘ এই বিদ্যুৎ বিচ্ছিন্নতায় চরের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষা ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত হয়েছে। বিকল্প হিসেবে অনেকে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবহার করছেন, তবে তা দিয়ে কেবল একটি বা দুটি বাতি জ্বালানো সম্ভব; ফ্যান, ফ্রিজ বা সেচযন্ত্র চালানো সম্ভব নয়।
ভুক্তভোগীদের দুর্ভোগ ও ক্ষোভ
বিদ্যুৎ না থাকায় চরের ঘরে ঘরে কেনা ইলেকট্রনিক সামগ্রী এখন অকেজো হয়ে নষ্ট হচ্ছে। স্থানীয় গৃহবধূ মোসাম্মৎ শোভা আক্ষেপ করে জানান, বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর তিনি ধারদেনা ও সঞ্চয় দিয়ে একটি ফ্রিজ কিনেছিলেন, কিন্তু মাসের পর মাস বিদ্যুৎ না থাকায় সেটি বন্ধ হয়ে নষ্ট হওয়ার পথে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "প্রচণ্ড গরমে রাতে ঘুমানো যায় না, সারারাত হাতপাখা দিয়ে বাতাস করতে করতে চোখে পানি চলে আসে।" তিনি আরো বলেন, "আগে বিদ্যুৎ না দিলে বরং ভালো হতো, এখন বিদ্যুৎ দিয়ে আবার কেড়ে নেওয়ায় কষ্ট আরো বেড়েছে।"
একই ইউনিয়নের আরেক নারী বাসিন্দা জানান, ঘরে বাতাসের জন্য প্রায় ৯ হাজার টাকা খরচ করে তিনটি ফ্যান কিনেছিলেন, কিন্তু বিদ্যুৎ না থাকায় সবগুলোই এখন অচল হয়ে পড়ে আছে।
বিদ্যুৎ সংকটের কারণে চরের শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সন্ধ্যার পর মোমবাতি বা কুপির আলোয় পড়াশোনা করতে হচ্ছে শিশুদের। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় এবং চারপাশে গাছপালা কম থাকায় ভেতরে প্রচণ্ড গরম থাকে। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচে গাছতলায় বসে পাঠদান করতে হচ্ছে, যা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
চরের সাধারণ পুরুষ বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেশের অন্য কোনো এলাকায় টানা তিন ঘণ্টা বা এক সপ্তাহ বিদ্যুৎ না থাকলে মিছিল-মিটিং শুরু হয়ে যেত। চরাঞ্চলের বাসিন্দা বলেই তাদের প্রতি এমন চরম অবহেলা করা হচ্ছে।" আরেক বাসিন্দা বলেন, "পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিক হলে চার-পাঁচ দিনের মধ্যেই উদ্যোগ নিয়ে লাইন চালু করতে পারত, কিন্তু চরের মানুষ বলেই বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে।"
জনপ্রতিনিধির বক্তব্য
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, ২০২১ সালে প্রথম এই চরে বিদ্যুৎ আসার পর মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছিল। চরের মানুষ প্রথমবারের মতো ফ্যানের বাতাস, টেলিভিশন, ফ্রিজ এবং বিদ্যুৎচালিত সেচব্যবস্থার সুবিধা ভোগ করতে শুরু করেছিল। কিন্তু নদীর তলদেশের সাবমেরিন ক্যাবল বারবার নষ্ট হওয়ার কারণে প্রায় দেড় হাজার গ্রাহক ও ১০ হাজারের বেশি মানুষ সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের কেনা বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
বারবার সংযোগ বিচ্ছিন্নতার ইতিহাস ও কর্তৃপক্ষের অবস্থান
পল্লী বিদ্যুৎ সূত্র অনুযায়ী, ২০২১ সালে পদ্মা নদীর তলদেশ দিয়ে ৪ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন ক্যাবল বসিয়ে এই ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু এরপর থেকে চার দফায় নদীর তলদেশে তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে টানা ৬ মাস এবং ২০২৪ সালের নভেম্বর থেকে টানা ১৫ মাস বিদ্যুৎহীন থাকতে হয়েছিল এই ইউনিয়নের বাসিন্দাদের।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মকর্তারা ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ছিঁড়ে যাওয়া ক্যাবলটি মেরামত করা সম্ভব হয়নি। বর্তমানে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ার মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ করে আগামী ডিসেম্বরের মধ্যে নতুন ক্যাবল বসানোর কাজ চলছে, যা স্থাপন করতে সর্বোচ্চ তিন দিন সময় লাগবে।
বিশেষজ্ঞের প্রতিক্রিয়া
দীর্ঘ পাঁচ মাস ধরে একটি অনুমোদিত লাইন বন্ধ রাখাকে কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অবহেলা হিসেবে দেখছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম। তিনি বলেন, "নদীর তলদেশে লাইন বিচ্ছিন্ন হতেই পারে, কিন্তু তা দ্রুত পুনরুদ্ধার না করে মাসের পর মাস মানুষকে বিদ্যুৎবঞ্চিত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি আরো বলেন, "বিদ্যুৎ সরবরাহ কোনো লাভ-লোকসানের ব্যবসা নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে জনগণকে দেওয়া একটি মৌলিক সেবা। পুরোনো ক্যাবল মেরামত বা দ্রুত বিকল্প ব্যবস্থা না নিয়ে মানুষকে এভাবে অন্ধকারে ফেলে রাখা চরম গাফিলতি এবং এটি অপরাধের পর্যায়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রাম থেকে এসে রাজধানীতে বসে নাশকতার পরিকল্পনা করছে নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান !
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ আওয়ামী লীগ। তারি ধারাবাহিকতায় মতিঝিলে বি আর টি সির হেড অফিস। সেখানে ঢুকছেন নাশকতার পরিকল্পনা করার জন্য আবার আসপাসে ঘুরছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান। এ খবর পেয়ে সাংবাদিকরা অনুসন্ধান করতে গেলে পাওয়া যায় তার দেখা।যার কথা বলছি তিনি হলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা লিজজামান।
নতুন চেয়ারম্যান পেয়ে লিজ নেয়ার ফন্দি আকছেন তিনি । কিছু বিএনপির লোকজন সাথে নিয়ে নব্য বিএনপি সেজেছেন পটুয়াখালী জেলার নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বাউফল পৌরসভার মেয়র জুয়েলের নিকটবর্তী আত্মীয় ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে (লিজজামান)। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে রাজধানীতে বসে বিএনপি সাজিয়ে দল ভারি করে মতিঝিলের বি আর টি সি সহ বিভিন্ন অফিসে ঢুকে অর্থনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ও নাশকতার পরিকল্পনা করছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নব্য বিএনপি সেজেছেন।
সুত্রে জানাযায়, আওয়ামী লীগের সময় সারা দেশেই বি আর টি সির বাস আওয়ামী লীগের নেতাদের নামে লিজ দেয়া হয়ে ছিল।
সুত্রে জানাযায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বাস গাড়ি বরিশাল- মাওয়া রুটে সকল গাড়ি লীজ দেন আর লিজ নেন আওয়ামী লীগের দলীয় প্যাটে দলীয় পরিচয় ব্যবহার করে সাথে দলীর প্রত্যয়ন পত্র দিয়ে লীজ নেন জামান সেই থেকেই লিজ জামান হিসাবে পরিচয় পান । লীজ নেয়ার ক্ষেত্রে যে সব চেয়ে সহযোগিতা করেন তিনি হলেন পতিত প্রধান মন্ত্রীর পরিবারের লোক বরিশাল মহানগর নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তাই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা লিজ জামান প্রতি মাসে দশ লাখ টাকা দেন সাদিক আব্দুল্লাহ কে। আর এই প্রভাবশালী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাদিকের সাথে যোগাযোগ করিয়ে দেন বরিশাল জেলার সাবেক ছাত্র লীগ নেতা ও সাবেক বরিশাল সিটির কাউন্সিল রাজীব। পলাতক সাবেক প্রধান মন্ত্রীর ফুফাতো বোনের ছেলে সাদিক আব্দুল্লাহর মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান মাসে দশ লাখ টাকা দিয়েতেন সাদিকে বাকি টাকা নিয়েছেন তিনি। বতর্মানে বরিশাল অঞ্চলের যেখান থেকেই আসুক নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সকলকেই ঢাকায় এনে পরিচয় গোপন করিয়ে নব্য বিএনপি সাজিয়ে সংগঠিত করছেন আর নাশকতার ফন্দি আকছে বিদেশ থেকে টাকা পাওয়া লীজজামান।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হলেন মীর আহমেদ তারিকুল ওমর (অতিরিক্ত সচিব)। তিনি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এই পদে যোগদান করেন।
যোগদান ও নিয়োগ সংক্রান্ত তথ্য
* পূর্বের পদ। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর নতুন চেয়ারম্যান পেয়ে আবার লীজ নেয়ার চেষ্টা করছেন লীজজামান।
সুত্রে জানাযায়, বি আর টি সি আওয়ামী লীগের সময় লীজ দিয়ে বি আর টি সির তথা পরিবহন খাত কে ধংস করে দেন পতিত আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেষের দিকে তথা বি আর টি সির কর্মকর্তা, চালক, কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারার কারণে দেশের বিভিন্ন স্থানে বি আর টি সির ডিপোর গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন চালক, কর্মচারীরা। পরবর্তীকালে বি আর টি সির সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম এসে কর্মকর্তাদের কাছ থেকে এসব ঘটনা শুনে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিতে থাকে ধাপে ধাপে লীজ পাটির কবল থেকে রক্ষা করে বি আর টি সির চালকদের মাধ্যমে বাস, ট্রাক পরিচালিত করে অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করেন। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন ভাতা পান বি আর টি সির কর্মকর্তা,চালক, কর্মচারীরা। নিষিদ্ধ আওয়ামী লীগের লুটপাটের স্থান বি আর টি সি থেকে টাকা বন্ধ হলে
আওয়ামী লীগের রোষানলে পরেন ভিতরে ভিতরে চেয়ারম্যান তাজুল ইসলাম। তার কর্ম দক্ষতার পুরুস্কার পদ-উন্নতি পেলেন না। পরে বিদায়ের আগ মুহূর্তে পেলেন সচিবে পদমর্যাদা।
বি আর টি সির এক কর্মকর্তা নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন, হেড অফিসে আসেন লীজজামান তার সাথে বিএনপির লোক রয়েছে বলে জানান। এমনকি বিএনপির এমপি,মন্ত্রীর সাথেও যোগাযোগ রয়েছে তার এমন কথাও প্রকাশ করে চলছেন। বি আর টি সির কর্মকর্তা, ম্যনেজার, চালক বদলি করা তার কাছে কোন ঘটনাই না শুধু টাকা নিয়ে যাবে আর মন্ত্রী ফোন দিবে সাথে সাথে হয়ে যাবে। আওয়ামী লীগের দলীয় পরিচয়ে যারা চাকুরী নিয়েছেন তাদের সকলের সাথাই যোগাযোগ লীজ জামানের।তিনি এখন বিএনপির নেতা পরিচয় দেন।সাথে গ্রামের কিছু লোক জন রয়েছে তারা কেহ বি আর টি সিতে চাকুরী করে না। লীজজামানের মুঠোফোনের (01710794811 ) নাম্বার চেক করলেই রাজধানীতে বসে নাশকতার পরিকল্পনা করছে কি না সকল কিছু বেরিয়ে আসবে। নব্য বিএনপি সেজে থাকা সাবেক আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান। কি পরিমাণ টাকা বিদেশ থেকে পাচ্ছে আর রাজধানীতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগকে ভিতরে ভিতরে সংগঠিত করছে কি না তাহাও বেরিয়ে আসবে বলে মত এই কর্মকর্তার।
বি আর টি সির হেড অফিসে থাকা এক কর্মচারী নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন,গ্রাম থেকে এসে রাজধানীতে বসে কোন কাজ কর্ম না করে। এত লোকজন নিয়ে দিনে পর দিন মতিঝিল অফিসের সামনে অথবা আসপাশে ঘুরেফিরে কি খায় টাকা পায় কোথা থেকে। সেই বিষয়টি নিয়ে তদন্ত করে বের করা উচিৎ। কারন নাশকতার পরিকল্পনা করছে কি না নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান ! সে দিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থাকা উচিৎ বলে মত দেন।
বি আর টি সির এক চালক নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন,আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামানের সাথে আওয়ামী লীগের মতাদর্শী কর্মকর্তা, ম্যনেজারদের সাথেই সম্পর্ক বেশি রয়েছে। ডিসেম্বরে আপা আসছে তখন আর কাউকেই জমা খাতা দিতে হবে না। যে সকল বিএনপির লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে। তা সুদে আসলে আদায় করে নিব এমন কথা প্রায়ই বলেন লিজজামান। পরিবহন খাত নিয়ে নাশকতার পরিকল্পনা করছে কি না সেটাই ভাবনার বিষয় তাই বিএনপির নেতাদের উচিৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া। তারাই বের করতে পারবে তার নাশকতার পরিকল্পনা রয়েছে কি না।
আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামানের সাথে এ বিষয়ে তার মোটোফোনে যোগাযোগ করা হলে নাম্বার টি বন্ধ পাওয়া যায়।
অন্য এদিকে বর্তমান সময়ে (নভেম্বর ২০২৬) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে।
সাম্প্রতিক ঘটনা ও পদক্ষেপসমূহ:
* জয়পুরহাটে নেতাকর্মী আটক: ১০ নভেম্বর ২০২৬ রাতে জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
* স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেছেন যে সীমান্তর ওপার থেকে ও পলাতক নেতারা নির্দেশনা দিয়ে দেশে অস্থিতিশীলতা ও শ্রম অসন্তোষ তৈরির চেষ্টা করছেন।
* আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান: আইজিপি আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের সাথে অনলাইন সভা করে নাশকতার বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছেন। ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে পাহারা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
* বিরোধী দলের প্রতিক্রিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দল নাশকতা রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এবং সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইন্ধন:
পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ এবং নাশকতার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইন্ধন থাকার অভিযোগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দল।
প্রাপ্ত তথ্য ও অভিযোগসমূহ:
* আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জেলা পুলিশ জানিয়েছে, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩ জনসহ সাভার ও আশুলিয়া অঞ্চলে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করতে সাধারণ পোশাক শ্রমিকের ছদ্মবেশে ।
পুলিশের ধারণা, শ্রমিকদের এই আন্দোলনের সুযোগ নিয়েই গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুনসহ এলাকায় নাশকতা ও ভাঙচুর চালিয়েছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক মো. কামাল গাজী (৩২), যিনি মিছিলে লোক সংগ্রহ এবং ভাঙচুরের নেতৃত্ব দেন। এছাড়া আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাহিদ হাসান (১৮), মো. নাহিদ হাসান (১৮) (একই নামের দুজন), আরিফ আকন্দ (২৯), জায়েদ করিম রিয়াজ (২৪), মোয়াজ্জেম শাহরিয়া নিয়াজ, জুবায়েদ ইসলাম জিসান (২২) ও মো. মাহিম মোল্লাকে (১৯) গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি যুবদলের সক্রিয় কর্মী মো. রমজান সরকার (১৮) এবং অপর দুই সক্রিয় সদস্য মো. ওলিউল্লাহ অনিক (২০) ও আলিফ হোসেন ইমনকেও (২৬) গ্রেফতার করে ডিবি।
* রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া:
* বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উস্কানি রয়েছে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পোশাক আন্দোলনে কোনো রাজনৈতিক মহল বা নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ