ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের


টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ের মধ্যে ইংল্যান্ড বড় ধাক্কা খেল। নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ডের ১২ পয়েন্ট কেটে নিয়েছে।

দ্য ওভালে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড ২৫৩ রানের বড় জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায়। ম্যাচ শেষে আইসিসির পর্যালোচনায় দেখা যায়, নির্ধারিত সময়ের তুলনায় ১২ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। এর ফলস্বরূপ তাদের শাস্তির মুখে পড়তে হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয় যে, ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক জো রুট এই অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পয়েন্ট কর্তনের পাশাপাশি ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা: গুরুদাসপুরের ওসি প্রত্যাহার, এমপি ছেলেকে ত্যাজ্য ঘোষণা

এখন ১২ পয়েন্ট হারানোর ফলে ডব্লিউটিসি টেবিলে ইংল্যান্ডের অবস্থান সপ্তমে রয়েছে, তবে তাদের পয়েন্ট শতাংশ ৩৪.৭২ থেকে নেমে ২৬.৩৮ হয়ে গেছে। এই পরিস্থিতে আগামী বছরের ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে ইংলিশদের জন্য।

বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী শীর্ষ দুই দল আগামী বছর লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হবে।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। লন্ডনের একটি নাইটক্লাবে কারফিউ ভঙ্গের ঘটনায় স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ ছিলেন। নটিংহ্যামে অনুষ্ঠিত শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ডব্লিউটিসি লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করার চ্যালেঞ্জ রয়েছে ইংল্যান্ডের সামনে।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:২৯ এম


জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। পুলিশ সোমবার (২২ জুন) ভোরে উপজেলার পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।

রুবেল হোসেন আত্মীয় হিসেবে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো: আফজাল হোসেনর ছেলে। সে নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক হিসেবে পরিচিত।

রুবেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সে ওই ঘটনার সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়। তারা উল্লেখ করেছেন যে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, 'আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৩১ এম


সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের ১১ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানাচ্ছে। এই সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আরও বাড়তে পারে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইট নিক্ষেপে আহত বাইকার সাজিদ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৩২ এম


ইট নিক্ষেপে আহত বাইকার সাজিদ মারা গেছেন

রাজধানীর কাফরুলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাজিদ চৌধুরী রাফি। তাকে চলন্ত বাইকে ইট মেরে আহত করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. নুর হোসেন চৌধুরী।

সোমবার (২২ জুন) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র থেকে এ তথ্য জানা যায়।

জানাগেছে, ঘটনার দিন প্রথমে রাফিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর ১০ জুন তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৩ দিন পর তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছিল ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেল চালানোর সময়ে এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। ইটের আঘাতে রাফি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়েছিল। পরে হামলাকারীরা রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও সাবেক কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৩৩ এম


বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও সাবেক কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন গ্রেফতার

বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার এখন আগে তাকে বরিশাল নগরী থেকে গ্রেফতার করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোন মামলায় এবং কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রাজনৈতিক ও আইনজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এ বিষয়ে আরও বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%