০৮:১০ পি.এম
মুক্তির পূর্বে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’। বিজয়ের এই সিনেমাকে ঘিরে ভক্তদের আগ্রহের প্রতিফলন অগ্রিম টিকিট বিক্রিতে দৃশ্যমান হয়েছে।
সম্প্রতি, ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রশংসাপত্র বোর্ড (সিবিএফসি) থেকে প্রদর্শনের অনুমতি পেয়ে গেছে। আগামী ২৪ জুলাই ‘জন নায়াগন’ বিশ্বব্যপী মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ছবির পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়ে জানিয়েছে, দর্শকরা এখন সিনেওয়ার্ল্ডের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।
আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার
একই সঙ্গে প্রতিষ্ঠানটি দাবী করেছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পরিবেশক সংস্থার দাবি, টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে।
তাদের মতে, বিজয়ের শেষ অভিনীত সিনেমাকে ঘিরে দর্শকদের যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, এর মাধ্যমে এই অগ্রিম বুকিং তারই স্পষ্ট প্রমাণ।
রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর ‘জন নায়াগন’কে বিজয়ের শেষ সিনেমা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
ফলে, ছবিটির মুক্তিকে কেন্দ্র করে দেশ-বিদেশে তার ভক্তদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন