০৪:৫৯ পি.এম
ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা এবং নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একজন আর্জেন্টিনা সমর্থক।
ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করতে হয়েছে ফয়সাল আহমেদ জুম্মান (২৩)-কে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ রক্ষা করেছেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
ফয়সাল বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি ঘোষণা করেন, যদি হাইতির বিরুদ্ধে ম্যাচে ব্রাজিল জয়ী হয়, তাহলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল, হাইতিকে ৩-০ গোলে পরাজিত করেছে। ম্যাচ শেষ হওয়ার পর, ফয়সাল নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে আসেন। আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি সাধুরপাড়া এলাকায় মাথা ন্যাড়া করেন। এই সময় স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন ঘটনাটি দেখতে ভিড় করেন। মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমের এক বিশেষ বহিঃপ্রকাশ। ফয়সালের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আনন্দ এবং কৌতূহলের সৃষ্টি করেছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, "খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন