ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বক্তারা


বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বক্তারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শই কেবল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ ও রাষ্ট্র উপহার দিতে পারে। রাসূল (সা.)-এর দেখানো আদর্শ অনুসরণ করা গেলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব।

১৪ এপ্রিল, শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সেমিনারটি নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সেমিনারে সীরাতুন্নবী (সা.) সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

আরও পড়ুন: কক্সবাজারের ইনানী এলাকায় রিসোর্টে আগুন, ৬ পর্যটক নিহত

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার সাবেক আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু বকর এবং মাওলানা ওমর ফারুক মুজাহিদী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, জাহেলি যুগে সমাজে চরম বৈষম্য, অবিচার, শোষণ ও নিপীড়ন বিদ্যমান ছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষের মধ্যে সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা ও পারস্পরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সেই সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। তিনি মদিনা সনদের মাধ্যমে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে নাগরিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা ও বৈষম্য নানা রূপে বিদ্যমান। এসব সমস্যা থেকে মানবতাকে মুক্ত করতে হলে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। ব্যক্তিগত ও সামাজিক জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়েও রাসূল (সা.)-এর ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শ বাস্তবায়ন করতে হবে।

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক এবং তাঁর প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে ১৬টি পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হয়। প্রবন্ধে ইতিহাসের সমাজতাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি বর্তমান বিশ্বের সামাজিক ও পারিবারিক কাঠামোর নানা সংকটের বিষয়ও তুলে ধরা হয়।

আরও পড়ুন: জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

এ সময় প্রবন্ধে কমিউনিজম ও সমাজতন্ত্রের ব্যর্থতা, পুঁজিবাদী শাসনব্যবস্থার শোষণমূলক নীতি এবং মানবাধিকারের নামে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার নানা সংকট ও ব্যার্থতার আলোকে মানবতার জন্য একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা বলেন, মহানবী (সা.) শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না; তিনি ছিলেন একজন সফল সমাজসংস্কারক, রাষ্ট্রনায়ক এবং মানবতার পথপ্রদর্শক। তাঁর প্রতিষ্ঠিত ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

সেমিনারে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরিশাল মহানগর পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৩০ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাজ থেকে পড়ে বন্দরের পাইলট গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


জাহাজ থেকে পড়ে বন্দরের পাইলট গুরুতর আহত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজ থেকে নামার সময় রশি ছিঁড়ে বন্দরের পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান আহত হয়েছেন। শুক্রবার বিকালে লাইবেরিয়ার পতাকাবাহী বক্স এনডেভার নামের জাহাজ থেকে নামার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে, বন্দরের জেটি থেকে বহির্নোঙরে জাহাজটি পৌঁছে দিয়ে মই (ল্যাডার) বেয়ে নিচে অবস্থানরত পাইলট বোটে নামার সময় রবিউজ্জামান নিচে পড়ে যান। এ দুর্ঘটনায় ডান হাতে ও পিঠে আঘাত পেয়েছেন। তাকে বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজের ল্যাডারে সমস্যা ছিল বলে আমরা তথ্য পেয়েছি। দুর্ঘটনায় আহত বন্দরের পাইলটের অবস্থা এখন আগের চেয়ে ভালো। বিষয়টি তদন্তের জন্য নৌপরিবহন অধিদপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লাব বদলাতে না পারায় এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


ক্লাব বদলাতে না পারায় এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ

অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে নিজের এজেন্ট গুস্তাভো গোনিকে ছাঁটাই করেছেন। গত দুই মৌসুম ধরে তিনি অ্যাস্টন ভিলা ছাড়তে পারেননি। এই খবরটি জানায় মেক্সিকোর ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম আল বাত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইউরোপের একটি বড় ক্লাবে যাওয়ার চেষ্টা সত্ত্বেও মার্তিনেজ সফল হতে পারেননি, তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত মৌসুমে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার খুব কাছে পৌঁছেছিলেন। তিনি অ্যাস্টন ভিলার সমর্থকদের আবেগঘন বিদায়ও জানিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সেই দলবদল ভেস্তে যায়।

বর্তমানে মার্তিনেজের সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে জুভেন্টাস ছিল আলোচনায়। তবে সম্প্রতি সেই আলোচনা ভেস্তে গেছে। আল বাত প্রতিবেদনে জানায়, অ্যাস্টন ভিলার ১ থেকে দেড় কোটি ডলারের (১২৩ কোটি থেকে ১৮৫ কোটি টাকা) চাওয়া এবং বিশ্বকাপের আগে ডান হাতের আঙুল ভেঙে যাওয়ার কারণে জুভেন্টাস তার সেরা পারফরম্যান্স পাওয়ার ব্যাপারে শঙ্কিত ছিল। এই দুই কারণে তাদের মধ্যে চুক্তি হয়নি।

এছাড়া নতুন মৌসুমে মার্তিনেজ অ্যাস্টন ভিলায় নতুন প্রতিদ্বন্দ্বী পেয়েছেন। জাপানের গোলকিপার জিওন সুজুকিকে প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলারে (প্রায় ৪৬৭ কোটি টাকা) দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। সুজুকির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি হয়েছে, ফলে মার্তিনেজকে মূল একাদশে জায়গা ধরে রাখতে কঠিন লড়াই করতে হবে।

তবে এজেন্টকে ছাঁটাই সম্পর্কে এখনও মার্তিনেজ কিছু বলেননি। বরং গুস্তাভো গোনি কদিন আগে স্কাই স্পোর্টসকে জানিয়েছিলেন, ‘সে ভিলায় সুখেই আছে। এখানে থেকে চলে যাওয়ার জন্য সে অনুরোধ করেনি। সামনে চ্যাম্পিয়নস লিগ নিয়ে সে উচ্ছ্বসিত।’ মার্তিনেজের অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত রয়েছে। নতুন এজেন্ট নিয়োগের পর তার ভবিষ্যৎ কোনদিকে যায়, সেটাই এখন অপেক্ষার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার দুই থানার ওসি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


ঢাকার দুই থানার ওসি প্রত্যাহার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা করা হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

জানা যায়, প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী

সিলেট, ২২ আগস্ট, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এই বিনিয়োগের জন্য প্রয়োজন সহায়ক পরিবেশ তৈরি করার বিষয়ে তাদের কয়েকটি প্রস্তাব এবং পরামর্শ রয়েছে।

তিনি আজ শনিবার সিলেট মহানগর পুলিশের আইনশৃঙ্খলা সম্পর্কিত সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন।

মন্ত্রী এমন সময় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন এবং বলেন যে, ভারতের যেসব ব্যবসায়ী বাংলাদেশে এসেছেন, তাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তারা বাংলাদেশ ও ভারতের স্থলবন্দরগুলো সম্পূর্ণ কার্যকর করার আগ্রহ প্রকাশ করেছেন।

খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, স্থলবন্দরগুলো বন্ধ থাকার কারণে ভারতীয় ব্যবসায়ীদের কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছেন। এছাড়া, বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে অবকাঠামো খাতের বিনিয়োগের জন্য একটি টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো তৈরির জন্য একটি ট্রাস্ট গঠনের প্রস্তাব তারা এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দের কাছে দিয়েছেন। মন্ত্রী এসব প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে তিনি জানান। বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে তাদেরও রয়েছে কিছু প্রস্তাব ও পরামর্শ। সেগুলো সরকার বিবেচনায় নিয়েছে বলেও মন্ত্রী জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এই শুল্ক শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়। বিভিন্ন দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ (পারস্পরিক শুল্ক) আরোপ করা হয়েছে। বাংলাদেশের ওপর সাধারণ শুল্কের বাইরে বর্তমানে ১০ শতাংশ ট্যারিফ প্রয়োগ করা হয়েছে, যা সর্বনিম্ন হারের মধ্যে একটি।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বর্তমানে ২৭ বিলিয়ন ডলারের বেশি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আমদানি রপ্তানির তুলনায় বেশি। পৃথিবীর অনেক দেশে আমদানি বেশি এবং রপ্তানি তুলনামূলকভাবে কম। এটি অস্বাভাবিক কিছু নয়।

তবে, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেলে আমদানির পরিমাণও বৃদ্ধি পাবে। রপ্তানি ও আমদানি মিলিয়ে দেশের বাণিজ্যের পরিমাণ আরও বহুগুণ বাড়ানো প্রয়োজন। দেশের অর্থনীতির আকারের সঙ্গে বাণিজ্যের পরিমাণের সামঞ্জস্য থাকা দরকার।

এ প্রসঙ্গে ভিয়েতনামের উদাহরণ তুলে ধরে খন্দকার মুক্তাদির বলেন, ভিয়েতনামের আমদানি-রপ্তানি মিলিয়ে বাণিজ্যের পরিমাণ এখন প্রায় ৮০০ বিলিয়ন ডলার। সেখানে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ৬০০ বিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থনীতির আকারের সঙ্গে এটি সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

খন্দকার আবদুল মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন, সিলেটে আমরা কোনো মাদকের আনাগোনা দেখতে চাই না। দ্বিতীয়ত, সিলেটে আমরা কোনো অনলাইন জুয়া দেখতে চাই না। এছাড়া সিলেটে কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা আমরা দেখতে চাই না।

এর আগে, মন্ত্রী সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মোর্শেদ ও তার অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী এবং মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীও বৈঠকে অংশগ্রহণ করেন।

পরে, তিনি সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সাধারণ স্পেস ও অন্যান্য সুবিধা বাদ দিয়ে প্রস্তাবিত এই বিসিক শিল্পনগরীতে প্রায় ১১০ একর জমিতে নিট প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। শিল্পের আকারের ওপর ভিত্তি করে প্লটের সংখ্যা নির্ধারিত হবে। সড়ক কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে, বাইপাসের বর্তমান সড়কটি ভবিষ্যতে ৬ লেনের মহাসড়কে উন্নীত হবে, যার ডিপিপি তৈরির কাজ চলছে। এটি ঢাকা-সিলেট মূল মহাসড়কের একটি বিকল্প মহাসড়ক হিসেবে ব্যবহৃত হবে।

এ সময় অন্যান্যের মধ্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শিল্প সচিব আব্দুন নাসের খান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরের জামান চৌধুরী, বিসিকের জিএম প্লানিং ড. ফরহাদ আহমেদ, বিসিক সিলেট জেলা কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী ম. সুহেল হাওলাদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে মন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করেন। এরপর মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, জাতীয় অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান বর্তমানে প্রায় ৩৪ শতাংশ। সরকারের মূল লক্ষ্য-এ অবদান ৫০ শতাংশে উন্নীত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%